এক্সপ্লোর

ইন্দোনেশিয়ায় শিশুর ওপর যৌন নিগ্রহে সাজা মৃত্যুদণ্ড, লিঙ্গচ্ছেদ

জাকার্তা: শিশুদের ওপর যৌন অত্যাচার চালানো অপরাধীদের মৃত্যুদণ্ড, রাসায়নিক পদ্ধতিতে লিঙ্গচ্ছেদের সাজা চালু হল ইন্দোনেশিয়ায়। গতকাল এই  সংক্রান্ত ডিক্রিতে সম্মতি দিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো। ডিক্রিতে সাজা খেটে জেল থেকে বেরনোর সময় অপরাধীর পায়ে মাইক্রোচিপ বা নজরদারি চালানোর যন্ত্র লাগানোর ব্যবস্থাও রয়েছে তাতে। জানা গিয়েছে, ধর্ষণের ফলে সংশ্লিষ্ট শিশুর মৃত্যু হলে বা সে মারাত্মক মানসিক, শারীরিক আঘাত পেলে ধর্ষণকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হবে।  কেউ বারবার শিশুর ওপর যৌন নির্যাতন চালালে তার লিঙ্গচ্ছেদ করা হবে। আগের আইনে ধর্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ ১৪ বছরের কারাবাসের সাজার সংস্থান ছিল।     সম্প্রতি ১৪ বছরের এক স্কুলছাত্রীর নৃশংস ধর্ষণ ও হত্যাকাণ্ডে উত্তাল হয়েছিল ইন্দোনেশিয়া। মেয়েটি স্কুল  থেকে বাড়ি ফিরছিল। তাকে একদল মাতাল লোক, যুবক অপহরণ করে চরম যৌন নির্যাতন চালায়। কয়েকদিন বাদে তার হাত  পা বাঁধা, নগ্ন দেহ পাওয়া যায় জঙ্গলে।  জাতীয় স্তরে বিতর্কের জেরে সরকারের ওপর কঠোর সাজা চালু করার জন্য প্রবল চাপ তৈরি হয়। সেই প্রেক্ষাপটেই মৃত্যুদণ্ডের সাজার পক্ষে ব্যাপক জনমত তৈরি হয়েছে। শাসক জোটের শরিক, ইসলামপন্থী দল, দি ন্যাশনাল অ্যাওয়েকেনিং পার্টির সদস্য আবদুল মালিক হারামাইন বলেছেন, লিঙ্গচ্ছেদের সাজার ফলে আলাদা প্রতিক্রিয়া হবে, যৌন নিগ্রহের পুনরাবৃত্তি রোধ করা যাবে।  লিঙ্গচ্ছেদে মানবাধিকার লঙ্ঘিত হবে না বলে দাবি করে তাঁর যুক্তি, দীর্ঘ আইনি প্রক্রিয়া পেরিয়েই এমন সাজা দেওয়া হবে। ট্যুইটারেও লিঙ্গচ্ছেদের সাজার সমর্থনে কেউ কেউ লিখেছেন, যারা লিঙ্গচ্ছেদ, মৃত্যুদণ্ডের সাজা মানতে পারছে না, তাদের  কাছে প্রশ্ন, ধর্ষণ ও খুন কি মানবাধিকার  লঙ্ঘন নয়? তবে সমাজকর্মীরা এ ধরনের সাজা মেনে নিতে পারছেন না। মানবাধিকার কর্মীদের মত, সরকার দিশাহারা হয়ে উদভ্রান্তের মতো এ ধরনের সাজা চালু করল। এহেন সাজা প্রতিহিংসাপরায়ণতার নামান্তর। সরকার যৌন হিংসার মতো বিষয়ে স্বচ্ছ, স্পষ্ট  ভাবনাচিন্তাই নেই।    

সেরা শিরোনাম

School Roof Collapse : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF

ভিডিও

Durga Puja 2026 : পঞ্চমীতে কলকাতা থেকে জেলায় জেলায় ঠাকুরদেখার ঢল | ABP Ananda
Durga Puja 2026 : আজ শুভ পঞ্চমী, পুজো মুডে রাজ্য; কলকাতা থেকে জেলা, শুরু ঠাকুরদেখা | ABP Ananda
Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP
Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget