এক্সপ্লোর

সিন্ধু জলবণ্টন: ভারত একতরফা চুক্তি বাতিল করতে পারে না, দাবি শরিফের

ইসলামাবাদ: ভারত সিন্ধু জলবণ্টন চুক্তি পুনর্বিবেচনা করায় ব্যাপক চাপে পাকিস্তান। এ নিয়ে বিশ্বব্যাঙ্কের দ্বারস্থ হওয়ার পর এবার পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফও দাবি করলেন, বিশ্বব্যাঙ্কের মধ্যস্থতায় ভারত-পাকিস্তান নিজস্ব বোঝাপড়ার মাধ্যমে ওই চুক্তি করেছিল। ভারত একতরফা তা থেকে বেরিয়ে আসতে পারে না। ইসলামাবাদে এক উচ্চপর্যায়ের বৈঠকে শরিফ এই মন্তব্য করেছেন। তাঁর দাবি, দেশের ভেতরে ও বাইরে নিরাপত্তা সংক্রান্ত সবরকম সঙ্কটের জবাব দিতে পাকিস্তান তৈরি। সোমবার সিন্ধু জলবণ্টন চুক্তি পর্যালোচনা করতে আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাতে ঠিক হয়, ঝিলাম, চেনাব ও সিন্ধুর বেশিরভাগ জল পাকিস্তানে পড়লেও ভারত এবার থেকে নিজেদের ভাগের জল পুরোপুরি ব্যবহার করবে। দিল্লির এই সিদ্ধান্তে প্রচণ্ড চাপে পড়েছে ইসলামাবাদ, কারণ, এতদিন সে দেশ থেকে ভারতে সন্ত্রাসবাদের খোলাখুলি রফতানি চললেও বিশেষ কোনও কড়া প্রতিক্রিয়া দিল্লির তরফ থেকে কখনওই আসেনি। উল্টে দিল্লির দাক্ষিণ্যে ভর করে ভারত থেকে আসা ওই ৩ নদীর জল যথেচ্ছ ব্যবহার করেছে তারা, পাকিস্তানের সম্পূর্ণ চাষবাসই নির্ভর করছে এই জলের ওপর। সেখানে ভারত যদি জলবণ্টন চুক্তি মেনেই তাদের পক্ষের জল সম্পূর্ণ ব্যবহার করে, পাকিস্তানে জলের স্রোত স্বাভাবিকভাবেই কমে যাবে। তাই মঙ্গলবারই পাকিস্তান বিশ্বব্যাঙ্কে গিয়ে এ ব্যাপারে নালিশ জানিয়েছে। তবে এত উদ্বেগের মধ্যেও কাশ্মীর নিয়ে মাথা ঘামানো বন্ধ করেনি পাকিস্তান। শরিফ বলেছেন, আত্মনিয়ন্ত্রণের অধিকার চাওয়ার জন্য কাশ্মীরীদের ওপর যে 'দমনপীড়ন' চলছে, তা কখনওই সহ্য করা হবে না। 'নির্যাতিত' কাশ্মীরীদের পক্ষে শুধু পাকিস্তান নয়, গোটা বিশ্ব রয়েছে। তাঁর আরও দাবি, আন্তর্জাতিক বিশ্বে শান্তিপ্রতিষ্ঠার জন্য পাকিস্তান 'অসামান্য বলিদান' দিয়েছে। মারাত্মক উসকানির মুখেও ইসলামাবাদ অসাধারণ সংযমের নিদর্শন রেখেছে বলেও দাবি করেছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Viral News: বন্ধুকে ২৮ কোটি টাকার সম্পত্তি উইল করে দিলেন ১৯ বছরের তরুণ, ফ্ল্যাট, ফিক্সড ডিপোজিট সব কিছু, মা-বাবার প্রতি বীতশ্রদ্ধ হয়েই কি?
বন্ধুকে ২৮ কোটি টাকার সম্পত্তি উইল করে দিলেন ১৯ বছরের তরুণ, ফ্ল্যাট, ফিক্সড ডিপোজিট সব কিছু, মা-বাবার প্রতি বীতশ্রদ্ধ হয়েই কি?
US-Iran War: হরমুজ প্রণালীতে ফের জাহাজে হামলা, আগুনে ভস্মীভূত সবকিছু, প্রাণে বাঁচতে জলে ঝাঁপ, এখনও নিখোঁজ ১ ভারতীয়
হরমুজ প্রণালীতে ফের জাহাজে হামলা, আগুনে ভস্মীভূত সবকিছু, প্রাণে বাঁচতে জলে ঝাঁপ, এখনও নিখোঁজ ১ ভারতীয়
Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি

ভিডিও

TMC News:
TMC News:
Ratna Debnath on Nirmal Ghosh: অভয়াকাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারির দাবিতে অনড় অভয়ার পরিবার | R G Kar
Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget