এক্সপ্লোর

ধরাশায়ী হচ্ছে একের পর এক ঘাঁটি, আইএসের তুমুল আর্থিক লোকসান

বাগদাদ: একটার পর একটা ভূখণ্ড হাতছাড়া হচ্ছে আইএসআইএসের। তার সঙ্গে ধরাশায়ী হচ্ছে তাদের নিজস্ব বিজনেস মডেল। পেট্রো ডলার বেরিয়ে যাচ্ছে জলের মত। এ ব্যাপারে একটি বিশ্লেষণ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর দ্য স্টাডি অফ র‍্যাডিক্যালাইজেশন অ্যান্ড পলিটিক্যাল ভায়োলেন্স। তাতে দেখা যাচ্ছে, ২০১৪-র মাঝামাঝি থেকেই খলিফার সাম্রাজ্যের আর্থিক উৎস প্রায় শুকিয়ে এসেছে। তখন থেকে ব্যাঙ্ক, তেলের কুয়ো আর মালের গুদামে নজর পড়েছে তাদের। রিপোর্টটি বলছে, আইএসের আয় ২০১৪-য় ১.৯ বিলিয়ন মার্কিন ডলার থেকে কমে ২০১৬-য় এসে দাঁড়িয়েছে ৮৭০ মিলিয়ন মার্কিন ডলার। কী করে হল এত লোকসান? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আইএস বহির্বিশ্বের কাছে স্রেফ জঙ্গি গোষ্ঠী হিসেবে পরিচিত হলেও তার প্রকৃত পরিচয় শুধু সেখানে সীমাবদ্ধ নেই। এর দখলে প্রচুর জায়গা আছে। অর্থাৎ খরচও আছে সেইরকম। এদের রাস্তা ঠিক করতে হয়, শিক্ষকদের মাইনে দিতে হয়, চিকিৎসার ব্যবস্থা করতে হয়। এ জন্য খরচ আছে, যা আল কায়দাকে কখনও ভাবতে হয়নি। তবে অর্থ কমে গিয়েছে মানে এমন নয়, যে তাদের হামলার ক্ষমতা কমে গিয়েছে। বিশেযজ্ঞদের কথায়, প্যারিস, ব্রাসেলস আর বার্লিন হামলা বলে দিচ্ছে, কম খরচে মারাত্মক আঘাত হানতে তারা ভালই সক্ষম। দেখা যাচ্ছে, আইএসের সাহায্য ছাড়াই নিজেদের অর্থের জোরে ইউরোপ, আমেরিকায় আইএস মতপুষ্টরা আঘাত হেনেছে সাধারণ মানুষের ওপর। আইএসের অর্থের মূল উৎস হল কর। রয়েছে তেল বিক্রির আয়, ক্ষতিপূরণের টাকা, ডাকাতির ও জোর করে আদায়ের টাকা। কিন্তু এইসব আয়ের রাস্তা খুলতে নতুন নতুন এলাকা দখল প্রয়োজন। তা তো হচ্ছেই না, বরং আইএসের হাত থেকে এলাকা বেরিয়ে যাচ্ছে দ্রুত। ২০১৪-র অগাস্টে তাদের হাতে ইরাকের যতটা দখল ছিল, তার ৬২ শতাংশ এর মধ্যে খুইয়েছে তারা। একইভাবে সিরিয়ার ৩০ শতাংশ এলাকা বেরিয়ে গিয়েছে হাত থেকে। তবে জনৈক মার্কিন প্রতিরক্ষা বিশেষজ্ঞ জানাচ্ছেন, এর মানে এই নয়, যে আইএস দেউলিয়া হয়ে গিয়েছে, তাদের হাতে আর খরচ মেটানোর টাকা নেই। তবে তাদের টাকার উৎস শুকিয়ে এসেছে, এটা সত্যি। ফলে তৃণমূল স্তরের জঙ্গিদের টাকা কমিয়ে দিতে বাধ্য হয়েছে তারা। যদিও সে জন্য তাদের আঘাত হানার ক্ষমতা কমেনি। তবে উত্তর ইরাকের মোসুল যদি ইরাকি সেনা উদ্ধার করতে পারে, তবে সত্যিই রীতিমত ধাক্কা খাবে ব্র্যান্ড আইএস। তাদের পতাকার তলায় জঙ্গি হামলা চালানোর যে আকর্ষণ, তাও আর আগের মত তীব্র থাকবে না এক শ্রেণির যুবকযুবতীর কাছে।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget