এক্সপ্লোর

সাজ সাজ রব, আসন্ন সফরে মোদীকে 'রেড কার্পেট' অভ্যর্থনা দেবে ইজরায়েল

জেরুজালেম: প্রথমবার কোনও ভারতীয় প্রধানমন্ত্রী পা রাখতে চলেছেন ইজরায়েলে। বিষয়টিকে স্মরণীয় করতে কোনও কসুর করছে না জেরুজালেম। এখন নরেন্দ্র মোদীর আগমন ঘিরে গোটা ইজরায়েল ঘিরে সাজ সাজ রব!

আগামী ৪ জুলাই ইজরায়েল সফরে যাচ্ছেন মোদী। শুধুমাত্র এটা নয়, যে প্রথমবার কোনও ভারতীয় রাষ্ট্রনেতা ইজরায়েলে পদার্পণ করছেন, চলতি বছর ভারত-ইজরায়েলের কূটনৈতিক সম্পর্কের ২৫ বছর পূর্তিও বটে। যে কারণে মোদীর সফর নিয়ে এত তুমুল আগ্রহ দেখা দিয়েছে।

জানা গিয়েছে, সেখানে প্রত্যেক অনুষ্ঠানে মোদীর সঙ্গে হাজির থাকবেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কেন্দ্রীয় সূত্রের খবর, মোদীর আগমনের দিন বিমানবন্দরে প্রোটোকল টিমের সঙ্গে উপস্থিত থাকবেন নেতানিয়াহু।

সেখানেই মোদীর অভ্যর্থনায় অপেক্ষা করবে রেড কার্পেট। দুদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে। চলবে অনুষ্ঠানও। ওইদিন সন্ধ্যাবেলায় মোদীর সম্মানে নিজের বাসভবনে নৈশভোজের আয়োজন করেছেন ইজরায়েলি প্রধামনমন্ত্রী। সেখানেই দুই রাষ্ট্রনেতার মধ্যে একান্ত বৈঠকও হবে।

পরের দিন ফের দুজন আরেক প্রস্থ বৈঠকে অংশ নেবেন। এরপর মোদীর জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। সেখানেও দেখা যাবে দুজনকে। জানা গিয়েছে, মোদীকে নিজের উদ্যোগে জেরুজালেম জাদুঘরের সফর করাবেন নেতানিয়াহু। সেখানে ভারত-ইজরায়েল যৌথ ইতিহাসের বহু দুর্লভ নিদর্শন রয়েছে।

কূটনৈতিক মহলের দাবি, গত কয়েক দশকে আর কোনও বিদেশি রাষ্ট্রনেতাকে এতটা গুরুত্ব দেয়নি ইজরায়েল। মোদীর সঙ্গে নেতানিয়াহুর ব্যক্তিগত সম্পর্ক ইজরায়েলি সংবাদমাধ্যমের শিরোনামে জায়গা পেয়েছে।

সম্প্রতি, মোদীকে ‘বন্ধু’ বলে উল্লেখ করেন নেতানিয়াহু। মন্ত্রিসভার বৈঠকে বলেন, পরের সপ্তাহে আমার বন্ধু ইজরায়েল সফরে আসছে। গত ৭০ বছরে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী আসছেন।

মোদীর তিনদিনের সফরে দুদেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত হবে। এর মধ্যে ৪ কোটি মার্কিন ডলারের একটি যৌথ তহবিল গড়া হবে। যাতে ইজরায়েলি ও ভারতীয় ব্যবসার প্রসার ঘটে। পাশাপাশি, বিনোদন থেকে শুরু করে পর্যটন, কৃষি ও জল নিয়েও একাধিক চুক্তি হওয়ার কথা।

নেতানিয়াহুর পাশাপাশি ইজরায়েলি রাষ্ট্রপতি রয়েভেন রিভলিন এবং বিরোধী দলনেতা আইজ্যাক হারজগের সঙ্গেও দেখা করার কথা মোদীর। এছাড়া, তিনদিনের সফরে মোদী হাইফা শহরের ইয়াদ ভাশেমে (হলোকাস্ট জাদুঘর) গিয়ে প্রথম বিশ্বযুদ্ধে নিহত ভারতীয় যোদ্ধাদের স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য দেবেন প্রধানমন্ত্রী।

ভারত ও ইজরায়েলের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক মজবুত হলেও, প্রকাশ্যে কোনও মন্তব্য কোনও পক্ষই করেনি। কূটনৈতিক মহলের আশা, মোদীর সফরের পরে, এই সম্পর্ক আরও দৃঢ় হবে। এছাড়া, মোদী এই আসন্ন সফরে রামাল্লা যাবেন না।

সাধারণত, রামাল্লা প্যালেস্তিনীয় নেতাদের গড় বলেই পরিচিত। প্যালেস্তিনীয় শীর্ষ নেতা মাহমুদ আব্বাস সহ শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করবেন না। যা নিয়ে ইজরায়েলি কর্তৃপক্ষ আরও উল্লসিত। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বিষয়টিকে নিয়ে বলা হয়েছে, এর থেকেই স্পষ্ট, মোদী ইজরায়েলকে কতটা গুরুত্ব দিচ্ছে।

সেরা শিরোনাম

Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget