এক্সপ্লোর

প্রয়াত চাঁদের বুকে অবতরণ করা কিংবদন্তি মার্কিন মহাকাশচারী জন ইয়ং

ওয়াশিংটন: প্রয়াত হলেন চাঁদের বুকে পা রাখা কিংবদন্তি মার্কিন মহাকাশচারী জন ইয়ং। তাঁর বয়স হয়েছিল ৮৭। ইয়ংয়ের মৃত্যুতে শোকজ্ঞাপন করল নাসা।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার তরফে জানানো হয়েছে, নাসা একজন কিংবদন্তিকে হারাল। সংস্থার প্রশাসক রবার্ট লাইটফুট বলেছেন, আমরা ওনার সাফল্যের ভিতের ওপর ভর করে মহাকাশে মানব-অভিযানের পরবর্তী ধাপ তৈরি করব।

জানা গিয়েছে, হিউস্টনে নাসার স্পেস সেন্টারের অদূরেই থাকতেন ইয়ং। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হন। তা থেকে বিভিন্ন জটিলতা তৈরি হয়। অবশেষে শনিবার মৃত্যু হয় এই বর্ষীয়ান নভশ্চরের।

নাসার প্রকাশিত বিবৃতিতে জানা গিয়েছে, মহাকাশাভিযানের বিভিন্ন ক্ষেত্রে পথিকৃৎ ছিলেন ইয়ং। একমাত্র মহাকাশচারী যিনি জেমিনি, অ্যাপোলো এবং অন্যান্য স্পেস শাটল প্রোগামের সদস্য হয়ে মহাকাশে যান। তিনিই হলেন প্রথম ব্যক্তি, যিনি কোনও শাটল ফ্লাইটকে নেতৃত্ব দিয়েছেন।

প্রয়াত চাঁদের বুকে অবতরণ করা কিংবদন্তি মার্কিন মহাকাশচারী জন ইয়ং

এছাড়াও, ইয়ংয়ের মুকুটে সআরও অনেক পালক রয়েছে। যেমন—তিনি প্রথম ব্যক্তি যিনি ৬ বার মহাকাশে গিয়েছেন। চাঁদের চারধারে প্রদক্ষিণ করেছেন এবং তার পৃষ্টে অবতরণও করেছেন। একটা সময় পর্যন্ত মহাকাশযাত্রার বিশ্ব রেকর্ডের অধিকারী ছিলেন ইয়ং।

নাসা জানিয়েছে, জেমিনি-৩ মিশনে অংশগ্রহণ করেছিলেন ইয়ং। প্রথম স্পেস শাটল অভিযানে নেতৃত্বও দেন। পরবর্তীকালে, জেমিনি-১০ অভিযানের কমান্ডেও ছিলেন তিনি। পাশাপাশি, অ্যাপোলো-১০ অভিযানে তিনি চাঁদের চারপাশে প্রদক্ষিণ করেন। তাঁর জীবনের সবচেয়ে বড় উল্লেখযোগ্য ঘটনা হল অ্যাপোলো-১৬য় চেপে চাঁদের বুকে অবতরণ করা।

এখানেই শেষ নয়। নাসায় যোগ দেওয়ার আগে মার্কিন নৌসেনাতেও একাধিক কীর্তি স্থাপন করেন ইয়ং। এফ-৪ ফ্যান্টম ২ জেটবিমানে এক অনন্য নজির তৈরি করেন যখন তিনি ওই যুদ্ধবিমানটিকে রেকর্ড সময় আকাশে তোলেন।

সেরা শিরোনাম

Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
France Unrest : প্রায় ৭০ হাজার পুলিশ ও জেন্ডার্ম মোতায়েন, লক্ষাধিক জমায়েতের আশঙ্কায় চরম তৎপরতা ফ্রান্সে ; বন্ধ বহু প্রতিষ্ঠান
প্রায় ৭০ হাজার পুলিশ ও জেন্ডার্ম মোতায়েন, লক্ষাধিক জমায়েতের আশঙ্কায় চরম তৎপরতা ফ্রান্সে ; বন্ধ বহু প্রতিষ্ঠান
US UFO Files: রাতের আকাশে রহস্যময় যান, দেখাল আমেরিকার UFO ফাইলস
রাতের আকাশে রহস্যময় যান, দেখাল আমেরিকার UFO ফাইলস
Arcelor Mittal: মিত্তলদেরে হাত থেকে স্টিল ব্যবসা নিয়ে নিচ্ছে দক্ষিণ আফ্রিকা সরকার, এই পরিস্থিতি তৈরি হল কেন?
মিত্তলদেরে হাত থেকে স্টিল ব্যবসা নিয়ে নিচ্ছে দক্ষিণ আফ্রিকা সরকার, এই পরিস্থিতি তৈরি হল কেন?

ভিডিও

BJP News: BJP প্রার্থী হতে ড্রপ বক্সে প্রায় সাড়ে চার হাজার নাম, সুযোগ বুঝে ঢুকে পড়ছে তৃণমূলীরাও?
Behala News : বেহালার সরশুনায় চরম অমানবিকতা! প্রেমিকের পরিবারকে বেধড়ক মারধর ও হেনস্থা, গ্রেফতার ৩
CM Suvendu Adhikari News : 'বউনি করতে দেব না...',পুরভোটের আগে বিরোধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ২: প্রধানমন্ত্রীকে 'বাবা' তুলে আক্রমণ ৮৪ বছরের খাড়গের, দেশজুড়ে প্রতিবাদের ঝড়
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ১: পুরভোটে একা BJP, না সঙ্গে NCPI?, বাড়িতে গিয়ে সুদীপকে ক্লিনচিট শুভেন্দুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Embed widget