এক্সপ্লোর

দক্ষিণ চিন সাগর বিতর্কে চিনে বিক্ষোভের মুখে কেএফসি ও অ্যাপল

বেজিং: দক্ষিণ চিন সাগর বিতর্কে এবার তোপের মুখে মার্কিন সংস্থা কেএফসি এবং অ্যাপল। দক্ষিণ চিন সাগর নিয়ে বেজিংয়ের সঙ্গে ফিলিপিন্সের বিরোধের জেরে চিনে ক্ষোভের মুখে পড়তে হল এই মার্কিন সংস্থাগুলি। চিন অভিযোগ করে যে, ওয়াশিংটনের মদতেই ফিলিপিন্স দক্ষিণ চিন সাগরের জলভাবে তাদের অধিকারের বিরোধিতা করেছে। এরপরই চিনের জাতীয়তাবাদীরা কেএফসি আউটলেটগুলির সামনে  বিক্ষোভ দেখান। অনলাইনে এই বিক্ষোভের ছবি ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যাচ্ছে, দেশপ্রেমের স্লোগান দিতে দিতে চিনা তরুণরা বিক্ষোভ দেখাচ্ছেন এবং আইফোন ভেঙে ফেলছেন। উল্লেখ্য, গত সপ্তাহে আন্তর্জাতিক আদালতের রায়ে দক্ষিণ চিন সাগরে চিনের দাবি নাকচ হয়ে যায়। এরপরই দেশের সরকারি সংবাদমাধ্যমগুলি ওয়াশিংটনের সমালোচনায় সরব হয়। চিনবাসীদের ক্ষোভে ঘৃতাহুতি দিয়েছে সংবাদমাধ্যমের এই ভূমিকা। এক বিশেষজ্ঞ বলেছেন, চিনাদের দেশপ্রেম অত্যন্ত গভীর। বিশেষ করে তরুণরা আদ্যন্ত জাতীয়তাবাদী। কেএফসি এবং অ্যাপলের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। তাই চিনে তরুণরা এই দুটি সংস্থার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে তাঁদের মার্কিন বিরোধী ক্ষোভ উগরে দিচ্ছেন। এই বিক্ষোভে চিনে গ্লোবাল ব্র্যান্ডগুলি রাজনৈতিক আক্রমণের মুখে পড়েছে। জাতীয়বাদী বিক্ষোভে এই ব্র্যান্ডগুলিকে সাধারণত নিশানা করা হয়। আর এই ক্ষোভ অনেক সময়ই উস্কে দেয় সেদেশের সরকারি সংবাদমাধ্যম। কোনও কোনও ক্ষেত্রে বিদেশী কোম্পানিগুলিকে চিন থেকে চলে যাওয়ার দাবিও জানানো হয়েছে। ২০১২-তেও একই ধরনের ঘটনা ঘটেছিল। ওই সময় পূর্ব চিন সাগরে বসতিহীন একটি দ্বীপ নিয়ে জাপানের সঙ্গে বিরোধ বেঁধেছিল চিনের। তখন জাপানি সংস্থাগুলির গাড়ি বিক্রি খুব কমে গিয়েছিল। চিনের নেতৃত্ব অবশ্য এই বিক্ষোভকে খাটো করেই দেখাতে চেয়েছে। চিনের সরকারি সংবাদসংস্থা জিনহুয়া বলেছে, দেশপ্রেম প্রদর্শনের সঠিক পথ এটা নয়। দ্য চায়না ডেইলি-তে বলা হয়েছে, এই অতি-দেশপ্রেম জাতির প্রতি দায়বদ্ধতার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে। হেনান প্রদেশে পুইয়াং শহরে কেএফসির দুটি আউটলেটে বিক্ষোভ প্রদর্শনের জন্য তিন প্রতিবাদকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এই বিক্ষোভের নিন্দাও করেছেন কেএফসি-র কয়েকজন ক্রেতা। কেএফসি-র পণ্যর সঙ্গে নিজেদের ছবি তুলে অনলাইনে পোস্ট করেছেন তাঁরা। সেখানে একজন লিখেছেন, দেশপ্রেমী গুণ্ডারা আমাকে হেনস্থা করেছে। কেএফসি-র পক্ষ থেকে এ ব্যাপারে কোনও মন্তব্য করা হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Viral News: বন্ধুকে ২৮ কোটি টাকার সম্পত্তি উইল করে দিলেন ১৯ বছরের তরুণ, ফ্ল্যাট, ফিক্সড ডিপোজিট সব কিছু, মা-বাবার প্রতি বীতশ্রদ্ধ হয়েই কি?
বন্ধুকে ২৮ কোটি টাকার সম্পত্তি উইল করে দিলেন ১৯ বছরের তরুণ, ফ্ল্যাট, ফিক্সড ডিপোজিট সব কিছু, মা-বাবার প্রতি বীতশ্রদ্ধ হয়েই কি?
US-Iran War: হরমুজ প্রণালীতে ফের জাহাজে হামলা, আগুনে ভস্মীভূত সবকিছু, প্রাণে বাঁচতে জলে ঝাঁপ, এখনও নিখোঁজ ১ ভারতীয়
হরমুজ প্রণালীতে ফের জাহাজে হামলা, আগুনে ভস্মীভূত সবকিছু, প্রাণে বাঁচতে জলে ঝাঁপ, এখনও নিখোঁজ ১ ভারতীয়
Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি

ভিডিও

Baruipur News | বারুইপুরে গণপিটুনিকাণ্ডে পুলিশের হাতে পাকড়াও আরও ২ | ABP Ananda LIVE
TMC News:
TMC News:
Ratna Debnath on Nirmal Ghosh: অভয়াকাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারির দাবিতে অনড় অভয়ার পরিবার | R G Kar
Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget