এক্সপ্লোর

Abortion Rights: কেড়ে নেওয়া হবে গর্ভপাতের অধিকার! ফাঁস হয়ে যাওয়া খসড়া ঘিরে উত্তাল আমেরিকা

US Abortion Laws: আমেরিকার সংবাদমাধ্যম Politico জানিয়েছে, তাদের হাতে ওই গোপন নথির খসড়া এসে পৌঁছেছে।

ওয়াশিংটন:  নারী গর্ভপাতের অধিকার (Abortion Rights) কেড়ে নিতে চলেছে আমেরিকা (US Abortion Laws)! এমন চাঞ্চল্যকর দাবি সে দেশেরই সংবাদমাধ্যমের। দেশের সর্বোচ্চ আদালত, আমেরিকার সুপ্রিম কোর্টে (US Supreme Court) গচ্ছিত একটি গোপন খসড়া নথি ফাঁস হয়ে গিয়েছে বলে খবর। তাতেই মহিলাদের গর্ভপাতের অধিকার খর্ব করার কথা বলা রয়েছে বলে অভিযোগ দেশের তাবড় সংবাদমাধ্যমের।

গর্ভপাত নিয়ে আমেরিকার সুপ্রিম কোর্টের গোপন নথি ফাঁস!

আমেরিকার সংবাদমাধ্যম Politico জানিয়েছে, তাদের হাতে ওই গোপন নথির খসড়া এসে পৌঁছেছে। তাতে বিচারপতি স্যামুয়েল আলিটোর হস্তাক্ষর রয়েছে। সংখ্যাগরিষ্ঠ রক্ষণশীল বিচারপতিদের উপস্থিতিতে শীর্ষ আদালতে সেটি পেশও করা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তাতে ১৯৭৩ সালের একটি মামলার রায়ে মহিলাদের গর্ভপাতের অধিকার প্রদানকে ভুল সিদ্ধান্ত বলে উল্লেখ করা হয়েছে।

১৯৭৩ সালের ওই রায়ে, আমেরিকার শীর্ষ আদালত জানিয়েছিল, দেশের সংবিধানে গর্ভবতী মহিলাদের স্বাধীনতা সুরক্ষিত রয়েছে। সরকারি নিষেধাজ্ঞার চোখরাঙানি এড়িয়ে নিজের ইচ্ছায় গর্ভপাত করাতে পারেন তাঁরা। Politico-র দাবি, ফাঁস হওয়া খসড়া নথিতে ১৯৭৩ সালের সিদ্ধান্তকে বাতিল করার কথা বলেছেন আলিটো। ওই খসড়া একটি প্রতিলিপি নিজেদের ওয়েবসাইটেও তুলে ধরেছে তারা।

আরও পড়ুন: Parag Agarwal Update: মালিকানা পেয়েই প্রথমে পরাগকে ছাঁটবেন ইলন! দিতে হতে পারে মোটা টাকা ক্ষতিপূরণ

বিগত কয়েক মাস ধরেই আমেরিকায় নাগরিকদের প্রজনন অধিকার নিয়ে কাটাছেঁড়া চলছে। ইতিমধ্যে গর্ভপাতের উপর নিষেধাজ্ঞাও বসানো হয়েছে বেশ কয়েকটি প্রদেশে। গত বছর ডিসেম্বরে মিসিসিপিতে ১৫ সপ্তাহের পর গর্ভপাত নিষিদ্ধ করতে আইন আনা হয়, যাতে সম্মতি জানাতে দেখা যায় শীর্ষ আদালতকে। এ বছর জুন মাসে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে।

গর্ভপাতের অধিকার নিয়ে তুঙ্গে বিতর্ক

মূলত দক্ষিণপন্থী রিপাবলিকানরাই গর্ভপাতের বিরুদ্ধে। সুপ্রিম কোর্টের সংখ্যাগরিষ্ঠ রক্ষণশীল বিচারপতিদের মধ্যে তিন জন আবার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মনোনীত, প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে যিনি নিজে গর্ভপাতের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করার পাশাপাশি, তাতে ভাষণও দেন। জো বাইডেন (Joe Biden) নেতৃত্বাধীন ডেমোক্র্যাটরা যদিও লাগাতার তার বিরোধিতা করে আসছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget