এক্সপ্লোর

Parag Agarwal Update: মালিকানা পেয়েই প্রথমে পরাগকে ছাঁটবেন ইলন! দিতে হতে পারে মোটা টাকা ক্ষতিপূরণ

Twitter Update: টুইটার কেনা নিয়ে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চলাকালীন, এপ্রিল মাসেই টুইটারের চেয়ারম্যান ব্রেট টেলরের সঙ্গে এ নিয়ে ইলনের কথা হয়েছিল।

নয়াদিল্লি: বিক্রিবাটার প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি। তার আগেই টুইটারকে (Twitter Deal) নতুন করে সাজাতে তৈরি ইলন মাস্ক (Elon Musk)। তার জন্য পুরনো অনেক কিছুই বাদ দিতে চলেছেন তিনি। সেই তালিকায় প্রথমেই মাইক্রো ব্লগিং সাইটের বর্তমান CEO, ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল (Parag Agarwal) রয়েছেন বলে সূত্রের খবর। জানা গিয়েছে, ৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে টুইটার কিনছেন ইলন। এখনও পর্যন্ত সেই প্রক্রিয়া সম্পূর্ণ না হলেও, যোগ্য বেশ কয়েক জনকে বেছে রেখেছেন তিনি। মালিকানা হাতবদল হওয়া মাত্রই পরাগকে সরিয়ে নতুন CEO নিয়োগ করবেন।

পরাগকে টুইটারের দায়িত্ব থেকে সরাবেন মাস্ক!

টুইটার কেনা নিয়ে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চলাকালীন, এপ্রিল মাসেই টুইটারের চেয়ারম্যান ব্রেট টেলরের সঙ্গে এ নিয়ে ইলনের কথা হয়েছিল। সূত্রের খবর, সেই সময়ই ইলন জানিয়ে দিয়েছিলেন যে, বর্তমান টুইটার ম্যানেজমেন্টের উপর বিন্দুমাত্র ভরসা নেই তাঁর। তাই মালিকানা বদল না হওয়া পর্যন্তই টুইটার CEO পদে পরাগের মেয়াদ বলে খবর। গত বছর নভেম্বরেই তিনি দায়িত্ব পেয়েছিলেন হাতে। পরাগের জায়গায় কাকে নিযুক্ত করবেন ইলন, তা যদিও স্পষ্ট নয়। তবে এক-দু’জন নন, টুইটারের দায়িত্ব হাতে পেতে কয়েক দিস্তা বায়োডেটা জমা পড়েছে বলে খবর।

তবে মাস্ক জমানায় টুইটারের CEO থাকুন বা না থাকুন, কোনও ক্ষেত্রেই পরাগের লাভ বই ক্ষতি নেই বলে মনে করা হচ্ছে। কারণ কর্পোরেট গবেষণা সংস্থা ইক্যুইলারের দাবি, টুইটারের সঙ্গে চুক্তি অনুযায়ী, নিযুক্তির ১২ মাসের মধ্যে সরানো হলে তাঁকে ৪ কোটি ২০ লক্ষ ডলার ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবেন কর্তৃপক্ষ, সে মালিকানা যাঁর হাতেই থাকুক না কেন।  

আরও পড়ুন: WhatsApp Update: ভারতে মার্চে ১৮ লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ করল হোয়াটসঅ্যাপ, কারণ কী জানেন ?

তবে এ নিয়ে জল্পনায় কোনও ভাবেই ইন্ধন জোগাতে নারাজ পরাগ। তাই ইলনের তরফে উস্কানিমূলক মন্তব্য উড়ে এলেও, বিনম্র ভাবেই তার জবাব দিয়েছেটন পরাগ। সম্প্রতি সরাসরি পরাগকে ট্যাগ করে ইলন লেখেন, ‘টুইটারের বর্তমান CEO-র প্রতি সমব্যথী আমি। পরাগ আগরওয়াল অনেক পরিকল্পনা নিয়ে এসেছিলেন। কিন্তু বাকিদের মতো তিনিও এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছে।’ জবাবে পরাগ লেখেন, ‘ধন্যবাদ, তবে আমাকে সমবেদনা জানাতে হবে না। পরিষেবা বজায় রাখা এবং আরও উন্নতি করাই গুরুত্বপূর্ণ।’

চাকরি যাওয়ার আশঙ্কার কর্মীরাও

ইলনের হাতে টুইটারের মালিকানা উঠলে কত জনের চাকরি যাবে, তা নিয়েও আশঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার কর্মীদের সঙ্গে বৈঠকে সেই নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় পরাগকে। তবে এখনই নিশ্চিত করে এ বিষয়ে কিছু বলা সম্ভব নয় বলে জানান পরাগ। তাঁর দাবি, টুইটার বরাবর কর্মীদের প্রাধান্য দিয়েছে। আগামী দিনেও তেমনই চলবে। নেতৃত্বে রদবদল হওয়া ছাড়া তেমন কোনও প্রভাব পড়বে না বলে কর্মীদের আশ্বাস দেন তিনি।   

সেরা শিরোনাম

Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?

ভিডিও

Coochbehar News | ধৃতদের সঙ্গে প্রদীপ্ত বসুর যোগাযোগ ? | ABP Ananda LIVE
SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget