এক্সপ্লোর

আমেরিকায় বিমানবন্দরে পাক প্রধানমন্ত্রী শাহিদ খকন আব্বাসির পোশাক খুলে তল্লাশির ঘটনায় সমালোচনার ঝড়

নিউইয়র্ক:  মার্কিন মুলুকে খোদ পাক প্রধানমন্ত্রীর পোশাক খুলে তল্লাশি চালানো হল।ঘটনার সমালোচনায় আন্তর্জাতিক মহল। নিউ ইয়র্ক বিমানবন্দরে পাক প্রধানমন্ত্রী শাহিদ খকন আব্বাসি এই হেনস্থার সম্মুখীন হন। যদিও মার্কিন প্রশাসন সূত্রে খবর, এটা রুটিন তল্লাশি ছাড়া আর কিছুই নয়। প্রসঙ্গত, যখন জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগে পাকিস্তানের ওপর বিভিন্ন মাধ্যমে চাপ সৃষ্টির চেষ্টা করছে আমেরিকা, তখনই মার্কিন বিমানবন্দরে এহেন ঘটনায় কিছুটা হলেও অস্বস্তিতে ট্রাম্প প্রশাসন। এই ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেই হেনস্থার অভিযোগ উঠেছে। পাকিস্তানের এক বেসরকারি সংবাদমাধ্যম চ্যানেলে চলা ছবিতে দেখা গিয়েছে, নিউইয়র্ক বিমানবন্দরে সিকিউরিটি চেকের পর ব্যাগ এবং কোর্ট নিয়ে বেরিয়ে যাচ্ছেন আব্বাসি। ঘটনাটি গত সপ্তাহে জন.এফ.কেনেডি বিমানবন্দরে ঘটেছিল। নিউইয়র্কে নিজের অসুস্থ বোনকে দেখতে ব্যক্তিগত সফরে আমেরিকা গিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী। এদিকে আব্বাসির সঙ্গে এই ধরনের আচরণ করায় ফুঁসছে পাক সংবাদমাধ্যম। তাঁদের দাবি তিনি একটি দেশের রাষ্ট্রপ্রধান। তাঁর কাছে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট রয়েছে। তাঁর কোনও ব্যক্তিগত সফর হতে পারে না এবং এধরনের ব্যবহার কখনওই গ্রহণযোগ্য নয়। তবে এর আগেও একাধিকবার একলা ব্যক্তিগত সফরে বিদেশে গিয়েছেন আব্বাসি। ব্রিটেনের এক স্টেশনে তাঁকে একলা দেখাও গিয়েছে। ২০১৭ সালের অগাস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আব্বাসি। এদিকে মঙ্গলবারই, মার্কিন সরকার পাকিস্তানের সাতটি সংস্থাকে বিদেশী হিসেবে চিহ্নিত করে বলে, দেশের সুরক্ষার জন্যে এই সংস্থাগুলো বিশেষ ঝুঁকিপূর্ণ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Japan Earthquake : উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল
উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল
PoK Firing: নির্বাচন ঘিরে উত্তপ্ত PoK, নির্বিচারে গুলি পাক সেনার, ২৪ ঘণ্টায় নিহত ২০, আহত ৫০
নির্বাচন ঘিরে উত্তপ্ত PoK, নির্বিচারে গুলি পাক সেনার, ২৪ ঘণ্টায় নিহত ২০, আহত ৫০
US-Iran War: ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?
ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?
Berlin Pride Attack : উৎসবের ভিড়ে হঠাৎ ঢুকে পড়ল গাড়ি, মারাত্মক হামলায় বহু হতাহত ! ফের ইসলামিক স্টেটের নাম
উৎসবের ভিড়ে হঠাৎ ঢুকে পড়ল গাড়ি, মারাত্মক হামলায় বহু হতাহত ! ফের ইসলামিক স্টেটের নাম

ভিডিও

Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget