এক্সপ্লোর

Malaysia aircraft update:অর্থ না মেটানোয় মালয়েশিয়ায় পাকিস্তানের বিমান পরিবহণ সংস্থার বিমান বাজেয়াপ্ত করে নামানো হল যাত্রীদের

ঘোরতর আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান। আর এই কঠিন পরিস্থিতি পাশে দাঁড়াচ্ছে না বন্ধু দেশও। আর্থিক গোলমালের জেরেই এবার বন্ধু দেশ মালয়েশিয়ায় কড়া পদক্ষেপ পাকিস্তানের বিরুদ্ধে। মালয়েশিয়ায় পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত অসামরিক বিমান পরিবহন কোম্পানি পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)-এর একটি বোয়িং ৭৭৭ যাত্রী বিমান বাজেয়াপ্ত করা হল ।

কুয়ালালামপুর: ঘোরতর আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান। আর এই কঠিন পরিস্থিতি পাশে দাঁড়াচ্ছে না বন্ধু দেশও। আর্থিক গোলমালের জেরেই এবার বন্ধু দেশ মালয়েশিয়ায় কড়া পদক্ষেপ পাকিস্তানের বিরুদ্ধে। মালয়েশিয়ায় পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত অসামরিক বিমান পরিবহন কোম্পানি পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)-এর একটি বোয়িং ৭৭৭ যাত্রী বিমান বাজেয়াপ্ত করা হল । এই বিমান লিজে নেওয়া হয়েছিল এবং বকেয়া না মেটানোয় বিমান বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে। পাকিস্তানের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এমনই জানানো হয়েছে। পাক সংবাদমাধ্যমে জানানো হয়েছে, কুয়ালামপুর বিমানবন্দরে এই ঘটনার সময় বিমানে উঠে পড়েছিলেন যাত্রী ও পাইলটরা। তাঁদেরকে বিমানের বাইরে বের করে দেওয়া হয়। যাত্রীদের গন্তব্যে যাওয়ার বিকল্প বন্দোবস্ত করা হচ্ছে বলে জানা গিয়েছে। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)-র পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে যে, পিআইএ-এর একটি বিমান স্থানীয় আদালত ফিরিয়ে নিয়েছে। ইংল্যান্ডের আদালতে পিআইএ ও অন্য এক পক্ষের মধ্যে আইনি বিতর্ক বকেয়া রয়েছে। আবার এই বিষয়েই এক তরফা সিদ্ধান্ত নিয়ে মালয়েশিয়ার স্থানীয় আদালত ওই বিমান ফেরত নিয়েছে। যাত্রীদের দেখভাল করা হচ্ছে এবং তাঁদের যাত্রীর বিকল্প ব্যবস্থা চূড়ান্ত করা হচ্ছে। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের সংগ্রহে মোট ১২ টি বোলিং ৭৭৭ বিমান রয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডেইলি টাইমসে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, এই এই বিমানগুলি বিভিন্ন কোম্পানির কাছ থেকে সময়ে সময়ে ড্রাই রান লিজে নেওয়া হয়েছে। প্রতিবেদনে জানা গেছে, মালয়েশিয়ায় যে বিমান বাজেয়াপ্ত হয়েছে, সেটিও লিজেই নেওয়া হয়েছিল। কিন্তু লিজের শর্ত অনুযায়ী অর্থ না চোকানোয় এই বিমানটি কুয়ালালামপুরে বাজেয়াপ্ত করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে পাকিস্তানের কাছ থেকে তাদের বকেয়া অর্থ চেয়ে নিয়েছিল ঘনিষ্ঠ বন্ধু দেশ সৌদি আরব। চিন থেকে ঋণ নিয়ে সৌদি আরবের বকেয়া মিটিয়েছিল পাকিস্তানের ইমরান খানের সরকার। পাকিস্তান চূড়ান্ত অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে চলেছে খবর। জিনিসপত্রের অগ্নিমূল্যে সেখানকার মানুষের সমস্যার খবরও ইতিমধ্যেই সামনে এসেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget