এক্সপ্লোর

Bangladesh Factory Fire: বাংলাদেশের সরবত তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫২

এখনও দেখা যাচ্ছে আগুনের লেলিহান শিখা। চারদিকে শুধু স্বজন হারানোর কান্না। কেউ হারিয়েছেন বাবাকে। কেউ বা সন্তান হারিয়ে শোকে বিহ্বল।

ঢাকা: যত সময় যাচ্ছে ততই বাড়ছে মৃতের সংখ্যা। উদ্ধার হচ্ছে একের পর এক মৃতদেহ। বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় সরবত তৈরির কারখানায় আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৫২। গতকাল, বৃহস্পতিবারের পর এদিন ফের উদ্ধার কাজে করা হয় প্রশাসনের তরফে। প্রশাসন সূত্রে খবর, আজ আরও ৫টি দেহ উদ্ধার হয়েছে।

এখনও দেখা যাচ্ছে আগুনের লেলিহান শিখা। চারদিকে শুধু স্বজন হারানোর কান্না। কেউ হারিয়েছেন বাবাকে। কেউ বা সন্তান হারিয়ে শোকে বিহ্বল। বাংলাদেশের সংবাদমাধ্যমকে দমকল ও সিভিল ডিফেন্সে ডেপুটি ডিরেক্টর দেবাশিস বর্ধন  জানিয়েছেন, আরও বেশ কয়েকজন আটকে থাকার আশঙ্কা রয়েছে। এখনও উদ্ধার কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। নারায়ণগঞ্জ দমকল বিভাগের ডেপুটি অ্যাসিসট্যান্ট ডিরেক্টর  আবদুল্লা আল আরেফিন জানান, মৃতদের দেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্ণগোপ এলাকার হাসেম ফুড লিমিটেডের ছতলায় আগুন লাগার ঘটনা ঘটে। সরবত ছাড়াও, সফট ড্রিঙ্কস, বিভিন্ন ধরনের খাবার তৈরি হয় ওই কারাখানায়। এই অগ্নিকাণ্ডের পরই ৩ মহিলা কর্মীর মৃত্যুর খবর সামনে আসে। জানা গিয়েছে, আগুন লেগেছে বুঝতে পেরে তাঁরাই প্রথমে আগুন নেভাতে ছুটে গিয়েছিলেন। গতকাল পর্যন্ত কারখানার ৪৯ কর্মীর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করা হয় বলে প্রশাসন সূত্রে খবর। এদিকে আজ, শুক্রবারও ওই কারখানার ৫ তলা এবং ৬ তলায় ফের আগুনের শিখা দেখা যায়।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রায় ২৪ ঘণ্টা পরেও এখনও পরিস্থিতির উন্নতি হয়নি। ইতিমধ্যে ভেঙে পড়েছে ওই কারখানার একাংশ। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসার কারণে ৫ তলা এবং ৬ তলায় তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ করা যাচ্ছে না। এখনও দেখা যাচ্ছে ধোঁয়া। জানলা সহ বিল্ডিং অ্যালুমিনিয়াম কাঠামো ভেঙে পড়েছে। যদিও অগ্নিকাণ্ডের ঘটনার হাসেম ফুড লিমিটেডের ওই কারখানা কতজন কর্মী ছিলেন তা অবশ্য এখনও জানাতে পারেনি কর্তৃপক্ষ।



আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vietnam Boat Tragedy: ভিয়েতনামে ভয়াবহ নৌকাডুবি, অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু
ভিয়েতনামে ভয়াবহ নৌকাডুবি, অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু
Space Mirror: আয়না বসছে মহাকাশে, ২৪ ঘণ্টা মিলবে সূর্যালোক, রাত হবে দিনের মতো, বিজ্ঞানীদের আপত্তি উড়িয়ে অনুমতি দিয়ে দিল আমেরিকা
আয়না বসছে মহাকাশে, ২৪ ঘণ্টা মিলবে সূর্যালোক, রাত হবে দিনের মতো, বিজ্ঞানীদের আপত্তি উড়িয়ে অনুমতি দিয়ে দিল আমেরিকা
Plane Accident News: যাত্রীসমেত জঙ্গলে ভেঙে পড়ল বিমান, স্বাধীনতা দিবসে ভয়ঙ্কর ঘটনা এই দেশে… বিমান সংস্থাকে বসিয়ে দেওয়া হল
যাত্রীসমেত জঙ্গলে ভেঙে পড়ল বিমান, স্বাধীনতা দিবসে ভয়ঙ্কর ঘটনা এই দেশে… বিমান সংস্থাকে বসিয়ে দেওয়া হল
US-Iran War: ‘হিটলিস্টে ১ নম্বরে আমি’, প্রাণনাশের আশঙ্কা করছেন ট্রাম্প, বিশেষ নির্দেশ দিয়ে রাখলেন
‘হিটলিস্টে ১ নম্বরে আমি’, প্রাণনাশের আশঙ্কা করছেন ট্রাম্প, বিশেষ নির্দেশ দিয়ে রাখলেন

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget