এক্সপ্লোর

রক্তাক্ত মার্কিন মুলুক, কিশোরের বন্দুকের গুলিতে নিহত একাধিক পড়ুয়া

মিশিগান প্রশাসন সূত্রে খবর, ডেট্রয়েটের কাছে অক্সফোর্ড টাউনশিপের ওই স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে বছর পনেরোর ওই পড়ুয়া।

ওয়াশিংটন:  মার্কিন মুলুকে ফের রক্তাক্ত শিক্ষাঙ্গণ। মিশিগানের অক্সফোর্ড হাইস্কুলে আততায়ীর গুলিতে নিহত দুই ছাত্রী-সহ তিন পড়ুয়া। আহত হয়েছেন অন্তত ৮ জন। সন্দেহভাজন এক পড়ুয়াকে আটক করেছে পুলিশ। মিশিগান প্রশাসন সূত্রে খবর, ডেট্রয়েটের কাছে অক্সফোর্ড টাউনশিপের ওই স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে বছর পনেরোর ওই পড়ুয়া। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ১৪ ও ১৭ বছরের দুই ছাত্রী ও ১৬ বছরের এক ছাত্রের। হামলার কারণ এখনও স্পষ্ট নয়। 

জানা গিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে ডেট্রোয়েটের উত্তরাঞ্চলে অকল্যান্ডে অবস্থিত অক্সফোর্ড মাধ্যমিক বিদ্যালয়ে বন্দুক দিয়ে গুলি চালায় এক শিক্ষার্থী। এতে ঘটনাস্থলেই কয়েকজন শিক্ষার্থী নিহত হন। আহত হন আরও বেশ কয়েকজন। আহতদের মধ্যে স্কুল শিক্ষকও রয়েছেন। এ ঘটনার পরপরই ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই যার যার মতো নিরাপদে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। এই খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন পুলিশের বিশাল বাহিনী। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতির নিয়ন্ত্ররণ নিয়ে নেন তারা। ১৫ বছর বয়সী বন্দুকধারীকে কোনো প্রকার বাধা ছাড়াই আটক করতে সক্ষম হয় পুলিশ।

 
বন্দুক হামলার সঙ্গে আর কেউ জড়িত কি না, তা নিশ্চিত করতে স্কুলে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। একই সঙ্গে স্কুলে কোথাও কেউ আটকা পড়েছে কি না, তাও খতিয়ে দেখে পুলিশ। পরে নিরাপত্তা বাহিনী জানায়, বন্দুক হামলায় একাই অংশ নেয় ১৫ বছর বয়সী ওই কিশোর। তার কাছ থেকে একটি হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে। বর্তমানে সে পুলিশি হেফাজতে রয়েছে। হামলার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।
 
 
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি টুইটে বলেন,  "অক্সফোর্ড, মিশিগানে যারা প্রিয়জনকে হারিয়েছেন এবং শোকের মুখোমুখি হতে হচ্ছে তাদের পরিবারের কাছে আমার শোকবার্তা রইল। এই মর্মান্তিক ঘটনা সম্পর্কে নতুন তথ্য পাওয়ার আমি আমার দলের সঙ্গে যোগাযোগ রাখছি।"

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Asia Conflict : পশ্চিম এশিয়ায় সংঘর্ষ এড়াতে বিকল্প রুট, ৭ ঘণ্টা চক্করের পর মাঝ আকাশ থেকে ফিরছে ইন্ডিগোর বিমান, কারণ কী ?
West Asia Conflict : পশ্চিম এশিয়ায় সংঘর্ষ এড়াতে বিকল্প রুট, ৭ ঘণ্টা চক্করের পর মাঝ আকাশ থেকে ফিরছে ইন্ডিগোর বিমান, কারণ কী ?
News Live Updates : ডিএম, এসপিদের সঙ্গে বৈঠকের শুরুতেই তীব্র ভর্ৎসনা জ্ঞানেশ কুমারের, সূত্রের খবর
ডিএম, এসপিদের সঙ্গে বৈঠকের শুরুতেই তীব্র ভর্ৎসনা জ্ঞানেশ কুমারের, সূত্রের খবর
Iran Israel War : ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
US Israel strikes on Iran:
"টিকতে পারবেন না..", মোজতবা খামেনেই ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হতেই হুমকি ট্রাম্পের !

ভিডিও

India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
ফাইনালে ৪ মিনি ব্যাটেল ঠিক করে দেবে টি-২০ বিশ্বকাপের ভাগ্য!
বিশ্বের সেরা টি-২০ বোলারকে নিয়ে ধাঁধা! ফাইনালে শাহরুখের অস্ত্র ব্যবহার করবে টিম ইন্ডিয়া?
Ghantakhanek Sange Suman(০৬.০৩.২০২৬ ) পর্ব ২ : পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ আমজনতার হেঁসেলেও । ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
HooliGaanIsm: '৩ 'ঘোষ'-এর গান কখনও মুক্তি পাবে না', ভোটের আগেই নতুন চমক 'হুলিগানইজম'-এর? জানাচ্ছেন দেবরাজ
'৩ 'ঘোষ'-এর গান কখনও মুক্তি পাবে না', ভোটের আগেই নতুন চমক 'হুলিগানইজম'-এর? জানাচ্ছেন দেবরাজ
Shreya Ghoshal: গানের দুনিয়ায় পুরুষদের সমান সুযোগ পান না নারীরা? বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন শ্রেয়া ঘোষাল
গানের দুনিয়ায় পুরুষদের সমান সুযোগ পান না নারীরা? বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন শ্রেয়া ঘোষাল
IND vs NZ Ahmedabad Final Live: যা পারেনি কোনও দল, তাই করে দেখাল ভারত, টি-২০ বিশ্বকাপে পরপর দুবার খেতাব, লাইভ আপডেট
যা পারেনি কোনও দল, তাই করে দেখাল ভারত, টি-২০ বিশ্বকাপে পরপর দুবার খেতাব, লাইভ আপডেট
Best Stocks To Buy : সোমবার কি ঘুরে দাঁড়াবে নিফটি ? ব্রোকারেজ দিচ্ছে সেরা ৩টি স্টকের হদিশ
সোমবার কি ঘুরে দাঁড়াবে নিফটি ? ব্রোকারেজ দিচ্ছে সেরা ৩টি স্টকের হদিশ
Stock market Update:  ইরান-ইজরায়েল যুদ্ধের আঁচ দালাল স্ট্রিটে, ৪ দিনেই ২১,০০০ কোটি টাকা তুলে নিলেন বিদেশি বিনিয়োগকারীরা
 ইরান-ইজরায়েল যুদ্ধের আঁচ দালাল স্ট্রিটে, ৪ দিনেই ২১,০০০ কোটি টাকা তুলে নিলেন বিদেশি বিনিয়োগকারীরা
Royal Enfield Guerrilla 450 : রয়্যাল এনফিল্ড প্রেমীদের জন্য বড় চমক ! আসছে নতুন Guerrilla 450; জেনে নিন ফিচার ও সম্ভাব্য দাম
রয়্যাল এনফিল্ড প্রেমীদের জন্য বড় চমক ! আসছে নতুন Guerrilla 450; জেনে নিন ফিচার ও সম্ভাব্য দাম
Gold Price Prediction : রেকর্ড উচ্চতা থেকে ১৯,০০০ টাকা সস্তা সোনা ! মার্কিন-ইরান যুদ্ধের আবহে এটাই কি কেনার সেরা সময়?
রেকর্ড উচ্চতা থেকে ১৯,০০০ টাকা সস্তা সোনা ! মার্কিন-ইরান যুদ্ধের আবহে এটাই কি কেনার সেরা সময়?
Stock Market Prediction : সোমবার নিয়ে ভয়ে কাঁপছে বাজার, এবার ২৪,৩০০ পয়েন্টের নীচে নামবে নিফটি ? কী বলছে গিফট নিফটি
সোমবার নিয়ে ভয়ে কাঁপছে বাজার, এবার ২৪,৩০০ পয়েন্টের নীচে নামবে নিফটি ? কী বলছে গিফট নিফটি
Embed widget