এক্সপ্লোর

খুনি, ভীরু, মুশারফকে পাল্টা তোপ জারদারি, বেনজিরের মেয়েদের

ইসলামাবাদ: বেনজির ভুট্টো হত্যাকাণ্ড নিয়ে পারভেজ মুশারফকে পাল্টা আক্রমণ করলেন আসিফ আলি জারদারি ও বেনজিরের মেয়েরা। জারদারি বলেছেন, ‘দীর্ঘদিন ধরেই দোষারোপের রাজনীতি চলছে। মুশারফ যদি সাহসী হন, তাহলে তাঁর অবশ্যই আদালতে হাজির হওয়া উচিত।’ বেনজিরের ছোট মেয়ে আসিফা আলি জারদারি ট্যুইট করে বলেছেন, ‘যাঁদের ক্ষতি হয়েছে, তাঁদেরই দোষারোপ করছেন মুশারফ। এর জন্য তাঁর লজ্জিত হওয়া উচিত। সংবাদমাধ্যম পালিয়ে যাওয়া এই খুনিকে এত গুরুত্ব দিচ্ছে দেখে আমি বিরক্ত ও হতবাক।’ বেনজিরের বড় মেয়ে বখতাওয়ার জারদারিও একাধিক ট্যুইট করে মুশারফকে তোপ দেগেছেন। তিনি বলেছেন, ‘টক শো ছেড়ে মুশারফের পাকিস্তানের আদালতে এসে কথা বলা উচিত। তিনি ভীরুর মতো পালিয়ে বেড়াচ্ছেন। তিনি গলফ কোর্সে ব্যস্ত। তাঁর আসল আদালতে আসা উচিত। মুশারফকে গ্রেফতার করা উচিত।’ মুশারফের বিরুদ্ধে বেনজিরকে হত্যা করার অভিযোগ উঠেছে। পাকিস্তানের আদালত তাঁকে ফেরারী ঘোষণা করেছে। মুশারফ অবশ্য এই অভিযোগ অস্বীকার করে ফেসবুক পোস্টে দাবি করেছেন, বেনজির ও তাঁর ভাই মুর্তাজা ভুট্টোর হত্যাকাণ্ডের জন্য দায়ী জারদারি। তিনি এই হত্যাকাণ্ডের ফলে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন। এই অভিযোগের পাল্টা হিসেবে মুশারফকে তোপ দেগেছেন জারদারি ও বেনজিরের মেয়েরা। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের বহিষ্কৃত নেত্রী আয়েশা গুলালাই অবশ্য মুশারফের পাশে দাঁড়িয়েছেন। তাঁর দাবি, ‘জারদারির বিরুদ্ধে মুশারফ যে অভিযোগ করেছেন, তাতে কিছুটা হলেও সত্যতা থাকতে পারে। বেনজির খুন হওয়ার পাকিস্তান পিপলস পার্টির নেতাদের কোণঠাসা করে দেন বেনজির। সেই কারণেই আমি বেনজির খুন হওয়ার পরেই দল ছাড়তে বাধ্য হই। সবাই জানে দলে কী হয়েছে। মুশারফ নিপীড়িত, তাই তাঁর পাশে আমি আছি।’

সেরা শিরোনাম

Blast At Oil Depot : দাউ দাউ করে জ্বলছে আগুন, মারাত্মক বিস্ফোরণ তেলের ডিপোয়, ধোঁয়ায় ভরে গেল আকাশ
দাউ দাউ করে জ্বলছে আগুন, মারাত্মক বিস্ফোরণ তেলের ডিপোয়, ধোঁয়ায় ভরে গেল আকাশ
SpaceX Data Centre: মহাকাশে ডেটা সেন্টার গড়বেন ইলন মাস্ক, ১০ লক্ষ স্যাটেলাইট পাঠাবে SpaceX, অনুমতি দিল আমেরিকা
মহাকাশে ডেটা সেন্টার গড়বেন ইলন মাস্ক, ১০ লক্ষ স্যাটেলাইট পাঠাবে SpaceX, অনুমতি দিল আমেরিকা
Cairo Fire News: হাইওয়েতে উল্টে গেল জ্বালানি ভর্তি ট্রাক, চারপাশ গিলে খেল আগুন, কমপক্ষে ৩১ জনের মৃত্যু, ভয়ঙ্কর দৃশ্য়
হাইওয়েতে উল্টে গেল জ্বালানি ভর্তি ট্রাক, চারপাশ গিলে খেল আগুন, কমপক্ষে ৩১ জনের মৃত্যু, ভয়ঙ্কর দৃশ্য়
Sheikh Hasina : স্বেচ্ছায় ফিরতে চান হাসিনা, অন্যদিকে প্রত্যর্পণ অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ; কী বলল ভারত ?
স্বেচ্ছায় ফিরতে চান হাসিনা, অন্যদিকে প্রত্যর্পণ অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ; কী বলল ভারত ?

ভিডিও

Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP
Doctors Rally | মেডিক্যাল কলেজ থেকে চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে অনুমতি নেই পুলিশের, বউবাজারে উত্তেজনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget