এক্সপ্লোর

কাশ্মীরে বিনা নিরাপত্তায় অবাধে ঘুরতে চেয়েছিলাম, তাই ভারত সফরের আমন্ত্রণ প্রত্যাহার করা হয়, দাবি ইংল্যান্ডের ইইউ এমপির

কাশ্মীরের বর্তমান পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে ২৩ সদস্যের ইইউ পার্লামেন্ট এমপিদের দলের সফর যখন চলছে, তখন ডেভিস বলছেন, তিনি কোনও নিরাপত্তা বলয় ছাড়াই কাশ্মীরে নিজের মতো ঘুরে ঘুরে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলার অনুমতি চাওয়ার পরই আমন্ত্রণ প্রত্যাহার করা হয়। ডেভিস জানিয়েছেন, তিনি অবাধে পুলিশ, স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলার, সাংবাদিকদেরও সফরে সঙ্গে নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন বলেই আমন্ত্রণ বহাল রাখা হয়নি।

নয়াদিল্লি: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পার্লামেন্টের প্রতিনিধিদলের কাশ্মীর সফরের মধ্যেই চাঞ্চল্যকর দাবি করলেন নর্থ ওয়েস্ট ইংল্যান্ডের লিবারেল ডেমোক্র্যাট এমপি ক্রিস ডেভিস। গত ৭ অক্টোবর তিনিও কাশ্মীর সফরের আমন্ত্রণ পেয়েছিলেন, কিন্তু তিনদিন বাদেই তা ফিরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছেন ডেভিস। কাশ্মীরের বর্তমান পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে ২৩ সদস্যের ইইউ পার্লামেন্ট এমপিদের দলের সফর যখন চলছে, তখন ডেভিস বলছেন, তিনি কোনও নিরাপত্তা বলয় ছাড়াই কাশ্মীরে নিজের মতো ঘুরে ঘুরে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলার অনুমতি চাওয়ার পরই আমন্ত্রণ প্রত্যাহার করা হয়। ডেভিস জানিয়েছেন, তিনি অবাধে পুলিশ, স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলার, সাংবাদিকদেরও সফরে সঙ্গে নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন বলেই আমন্ত্রণ বহাল রাখা হয়নি। ক্ষুব্ধ ডেভিস এক বিবৃতিতে বলেছেন, মোদি সরকারের জনসংযোগ (পিআর) চালানোর চটকদার পদক্ষেপের শরিক হয়ে কাশ্মীরে সব কিছু ঠিকঠাক আছে, এই ভান করতে প্রস্তুত নই। মোদি সরকারের ২৩ ইইউ এমপি-কে কাশ্মীর উপত্যকা সফরের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে ডেভিস বলেন, এটা খুব পরিষ্কার, কাশ্মীরে গণতান্ত্রিক রীতিনীতি খর্ব করা হচ্ছে, গোটা দুনিয়ার নজর পড়ছে সেদিকে। ভারত সরকার কী লুকোতে চাইছে? কেন তারা সাংবাদিক ও সফরকারী রাজনীতিকদের স্থানীয় জনগণের সঙ্গে অবাধে কথা বলার সুযোগ দিচ্ছে না? উত্তর পশ্চিম ইংল্যান্ডের কয়েক হাজার মানুষের কাশ্মীরের সঙ্গে পারিবারিক যোগাযোগ আছে বলে জানান ডেভিস। বলেন, ওঁরা আত্মীয়স্বজনের সঙ্গে খোলা মনে কথা বলতে চান। ওঁরা চান, ওঁদের কথা শোনা হোক। তিনি আরও বলেন, আমার আশঙ্কা, এর শেষটা ভাল হবে না। সরকার কখনই মানুষের স্বাধীনতা কেড়ে নিয়ে সামরিক শাসন চাপিয়ে তাঁদের মন জিততে পারে না। একটা হিংসাত্মক পাল্টা প্রতিক্রিয়ার ঝুঁকি, বিপদ থেকেই যাচ্ছে। ৫ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর সেখানকার পরিস্থিতি সম্পর্কে প্রাথমিক ধারণা পেতেই ২৩ বিদেশি এমপি-র দলটিকে উপত্যকায় যাওয়ার অনুমতি দিয়েছে কেন্দ্র। যদিও ভারত বারবার আন্তর্জাতিক মহলকে জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার একেবারেই তার ঘরোয়া বিষয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget