এক্সপ্লোর

প্যারিসে রহস্যজনক মৃত্যু তরুণ বাঙালি বিজ্ঞানীর

উত্তরপাড়া: ফের বিদেশে বাঙালির রহস্যমৃত্যু। প্যারিসে চার বছর ধরে কর্মরত উত্তরপাড়ার তরুণ বিজ্ঞানী স্নিগ্ধদীপ দে-র মৃত্যু ঘিরে ধোঁয়াশা। শনিবারই কথা হয়েছিল, দাবি পরিবারের।আর কয়েক দিন বাদেই বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু, তার আগেই এল দুঃসংবাদ।

বরাবরই মেধাবী ছাত্র বলে পরিচিত। স্কুল-কলেজ উত্তরপাড়ায়। মৌলানা আজাদ থেকে এমএসসি। তারপর বেঙ্গালুরুতে জওহরলাল নেহরু সেন্টার ফর অ্যাডভান্সড সায়েন্টিফিক রিসার্চে গবেষণা।

সেখান থেকে যান পর্তুগাল। পর্তুগাল থেকে প্যারিস।গত চার বছর ধরে ফ্রান্সের রাজধানীই ছিল বাঙালি বিজ্ঞানীর ঠিকানা। বিয়ের পর স্ত্রীকেও সেখানে নিয়ে গিয়েছিলেন। কিন্তু, ডিসেম্বরে তিনি হুগলি ফিরে আসেন। এক সন্তানের জন্ম দেন।

গত কয়েক মাস, প্যারিসে একাই ছিলেন তরুণ বিজ্ঞানী স্নিগ্ধদীপ। পরিবারের দাবি, শনিবারও তাঁর সঙ্গে ফোনে কথা হয়। জানায়, সব ঠিক আছে। কিন্তু, রবিবার ফোনে পাওয়া যাচ্ছিল না।

প্যারিসে স্নিগ্ধদীপের বাড়িওয়ালির সঙ্গে যোগাযোগ করে পরিবার। বাড়িওয়ালি জানান, স্নিগ্ধদীপ মারা গিয়েছেন। কিন্তু কী ভাবে? কিছুই বুঝে উঠতে পারছে না পরিবার। তাদের অভিযোগ, এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি প্যারিসের বাড়িওয়ালি।

তরুণ বাঙালি বিজ্ঞানীর দেহ দেশে ফেরানোর জন্য ইতিমধ্যেই বিদেশমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেছেন পরিজনেরা। যোগাযোগ করা হয়েছে জেলাশাসক এবং পুরসভার সঙ্গেও। দু’মাসের বাচ্চাকে কবে কোলে তুলে নেবেন, তার জন্য প্যারিসে বসে দিন গুনতেন স্নিগ্ধদীপ। সেই বাঙালি বিজ্ঞানীর আর বাড়ি ফেরা হল না।

কয়েক দিন আগেই পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মেধাবী ছাত্র, চিরঞ্জিৎ হাজরার অস্ট্রেলিয়ায় এমবিএ  পড়তে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হয়। আর এবার হুগলির তরুণ বিজ্ঞানীর প্যারিসে রহস্য-মৃত্যু।

সেরা শিরোনাম

High Speed Traisn Collide: মুখোমুখি ধাক্কা দু'টি হাইস্পিড ট্রেনের, ভয়ঙ্কর দুর্ঘটনা স্পেনে, হতাহতের সংখ্যা বাড়ছে
মুখোমুখি ধাক্কা দু'টি হাইস্পিড ট্রেনের, ভয়ঙ্কর দুর্ঘটনা স্পেনে, হতাহতের সংখ্যা বাড়ছে
Brazil Elections: নির্বাচনে পরাজিত হয়ে পালিয়ে গেলেন বলসোনারো? ব্রাজিলের বাইরে যাওয়া নিষিদ্ধ করেছিল আদালত, দেশ ছাড়লেন রাতারাতি
নির্বাচনে পরাজিত হয়ে পালিয়ে গেলেন বলসোনারো? ব্রাজিলের বাইরে যাওয়া নিষিদ্ধ করেছিল আদালত, দেশ ছাড়লেন রাতারাতি
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Benjamin Netanyahu: ইজ়রায়েলে কঠিন পরীক্ষার মুখে বেঞ্জামিন নেতানিয়াহু, সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারেন, একজিট পোলে চমক
ইজ়রায়েলে কঠিন পরীক্ষার মুখে বেঞ্জামিন নেতানিয়াহু, সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারেন, একজিট পোলে চমক

ভিডিও

Indranil Sen: Durga Puja-কে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে গ্রেফতার ইন্দ্রনীল সেন
CM Suvendu Adhikari:
TMC News: বিধানসভার লবিতে কাজল শেখকে মিষ্টি খাওয়ালেন মমতা তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়, ফের জল্পনা
DA Hike News | উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র। আরও ৩% DA বাড়াল কেন্দ্রীয় সরকার
DA Hike News | ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget