এক্সপ্লোর

কাবুলে আত্মঘাতী জঙ্গি হামলা, হত অন্তত ৪০, দায়স্বীকার আইএস-এর

কাবুল: ফের জঙ্গি হামলায় রক্তাক্ত হল আফগানিস্তানের রাজধানী কাবুল। শিয়াদের লক্ষ্য করে আত্মঘাতী হামলায় নিহত হলেন অন্তত ৪০ জন। জখম বহু মানুষ। জঙ্গিগোষ্ঠী আইএস এই হামলার দায়স্বীকার করেছে। আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের উপ-মুখপাত্র নাসরাত রাহিমি বলেছেন, ‘আফগানিস্তানে রাশিয়ার আগ্রাসনের ৩৮ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কাবুলের পশ্চিম অংশে তাবায়ান কালচারাল সেন্টারে বহু মানুষ জমায়েত হয়েছিলেন। সেখানেই হামলা চালায় এক আত্মঘাতী জঙ্গি। প্রথম বিস্ফোরণের পর যখন আতঙ্কে লোকজন পালাচ্ছিলেন, তখন আরও দু’টি ছোটমাপের বিস্ফোরণ হয়।’ স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আত্মঘাতী হামলার সময় তাবায়ান কালচারাল সেন্টারে অন্তত ১০০ জন ছিলেন। জখম ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন শিশু ও মহিলা আছেন। বেশিরভাগ জখম ব্যক্তিরই মুখ ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে গিয়েছে। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জখম ব্যক্তিদের আত্মীয়রা বারংবার জঙ্গি হামলার জন্য সরকারকেই দায়ী করছেন। এক প্রত্যক্ষদর্শী বলেছেন, ‘মোট কতজন হতা-হত হয়েছেন, সেটা আমরা জানি না। বিস্ফোরণের শব্দ পাওয়ার পরেই আমরা তাবায়ান কালচারাল সেন্টার ছেড়ে পালিয়ে এসেছি।’ মহম্মদ হাসান রেজায়ি নামে এক ছাত্রও বিস্ফোরণস্থলে ছিলেন। বিস্ফোরণে তাঁর মুখ ঝলসে গিয়েছে। হাসপাতালে ভর্তি হওয়া এই ছাত্র বলেছেন, ‘আমরা তাবায়ান কালচারাল সেন্টারের দ্বিতীয় তলে হলের মধ্যে ছিলাম। বিস্ফোরণের পরেই আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ে। সবাই সাহায্য চাইছিল। আমি আত্মঘাতী জঙ্গিকে দেখতে পাইনি।’

সেরা শিরোনাম

Viral Video: পায়ের উপর পা তুলে আয়েশ, সদ্যোজাত শিশুর ভিডিও ভাইরাল, ‘বেবি কিং’ বলছেন নেটিজেনরা
পায়ের উপর পা তুলে আয়েশ, সদ্যোজাত শিশুর ভিডিও ভাইরাল, ‘বেবি কিং’ বলছেন নেটিজেনরা
Kamchatka Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
School Roof Collapse : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব

ভিডিও

Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো
Durga Puja 2026: আনন্দ সর্বজনীন পুরস্কার পেল কলকাতার ২০টি পুজো
Durga Puja 2026 | আলিপুরদুয়ার থেকে রায়গঞ্জ, কে পেল জেলার সেরা পুজোর শিরোপা? দেখে নিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget