এক্সপ্লোর

ওয়ান রোড ওয়ান বেল্ট অ্যান্ড রোড-এ পরে যোগ দিলে ভারতের কোনও বড় ভূমিকাই থাকবে না: চিন

বেজিং: চিনের ডাকা ওয়ান রোড ওয়ান বেল্ট অ্যান্ড রোড (ওবিওআর) ফোরামের শীর্ষ সম্মেলনে যোগ দেয়নি ভারত। এই নিয়ে ভারতকে কটাক্ষ করল চিন। চিনা সরকারি সংবাদমাধ্যমে বলা হয়েছে, ভবিষ্যতে সিদ্ধান্ত পাল্টে এই উদ্যোগে সামিল হলেও ভারতের ভূমিকা কার্যত ‘নগন্য’ হয়ে পড়বে। গ্লোবাল টাইমসে প্রকাশিত নিবন্ধে দাবি করা হয়েছে, এই প্রকল্প এলাকার দেশগুলি যেভাবে সদর্থক সাড়া দিয়েছে, তাতে ভারত তার প্রতিবেশী দেশগুলিকে তাদের পরিকাঠামো উন্নয়নে চিনের সঙ্গে সহযোগিতার ক্ষেত্রে কোনওভাবে আটকাতে পারবে না। দুদিনের বেল্ট অ্যান্ড রোড ফোরামের বৈঠকে যোগ দিয়েছেন পাকিস্তান সহ ২৯ টি দেশের নেতৃবৃন্দ। ওবিওআর উদ্যোগের আওতায় অন্যতম প্রধান প্রকল্প চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি), যা পাক অধিকৃত কাশ্মীরের ভিতর দিয়ে গিয়েছে। সিপিইসি ভারতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক সংহতিতে আঘাত হানছে— এ কথা বলেই ফোরাম বয়কট করেছে নয়াদিল্লি। চিনের সরকারি সংবাদমাধ্যমের নিবন্ধে ভারতের এই আশঙ্কা উড়িয়ে দেওয়া হয়েছে। এই প্রকল্প সম্পর্কে ভারতের অবস্থানকে দুঃখজনক আখ্যা দিয়ে নিবন্ধে বলা হয়েছে, বেল্ট অ্যান্ড রোড ফোরামে যোগ দিতে কোনও দেশের ওপর চাপ তৈরি করা হয়নি। চিন  বারংবারই বলেছে, সিপিইসি প্রকল্পের জন্য কাশ্মীর সম্পর্কে অবস্থান বদল করা হবে না। এরপরও বেল্ট অ্যান্ড রোড সম্পর্কে ভারত বিরোধিতায় অনড় রয়েছে। বেল্ট অ্যান্ড রোড ফোরামের সম্মেলনের আগে ভারতের বিদেশ মন্ত্রকের বিবৃতির প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে নিবন্ধে। বলা হয়েছে, এই প্রকল্পের বিরোধিতার অন্যতম কারণ হিসেবে ভারত সম্ভাব্য ঋণের বোঝা চাপার আশঙ্কার কথা বলেছে। ভারতের এই আশঙ্কাকে কটাক্ষ করে চিনের সংবাদমাধ্যমটি বলেছে, এটা খুবই আশ্চর্যের যে প্রকল্পের অন্তর্ভূক্ত দেশগুলির চেয়ে দর্শকের আশঙ্কা অনেক বেশি। ভারত প্রতিবেশী দেশগুলির ঋণের বোঝা নিয়ে মাথা ঘামাচ্ছে, অথচ প্রতিবেশীরা আরও বেশি দায় নিতে আগ্রহী। নিবন্ধে বলা হয়েছে, বিমানবন্দর, বন্দর ও হাইওয়ে নির্মাণের জন্য গত শনিবার পাকিস্তান ও চিন ৫০০ মিলিয়ন ডলারের নতুন একটি চুক্তি করেছে। এজন্য সম্ভাব্য ঋণের কথা বলতে গেলে ২০২২ নাগাদ এই ঋণ সর্বোচ্চ হবে। কিন্তু সিপিইসি-তে ট্রানজিট ফি থেকে শোধ হয়ে যাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
Japan Earthquake : উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল
উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল
PoK Firing: নির্বাচন ঘিরে উত্তপ্ত PoK, নির্বিচারে গুলি পাক সেনার, ২৪ ঘণ্টায় নিহত ২০, আহত ৫০
নির্বাচন ঘিরে উত্তপ্ত PoK, নির্বিচারে গুলি পাক সেনার, ২৪ ঘণ্টায় নিহত ২০, আহত ৫০
US-Iran War: ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?
ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget