এক্সপ্লোর

হোমওয়ার্কের চাপ, স্পেনে পড়ুয়াদের অভিভাবকদের হরতালের ঘোষণা

মাদ্রিদ: স্কুলের হোমওয়ার্কের চাপ বড্ড বেশি, ক্ষুদে পড়ুয়াদের দীর্ঘদিনের এই অভিযোগে সায় বাবা-মায়েদেরও। স্পেনের প্রায় ১২ হাজার সরকারি স্কুলের বাচ্চাদের অভিভাবকরা ‘স্প্যানিশ অ্যালায়েন্স অব পেরেন্টস অ্যাসোসিয়েশনস’ নামে মঞ্চ তৈরি করে ঘোষণা করেছেন, গোটা নভেম্বরে স্কুলের দেওয়া হোমওয়ার্কের বিরুদ্ধে হরতাল হবে। আর হোমওয়ার্ক নয়, জানিয়ে দিয়েছেন তাঁরা। তাঁদের ক্ষোভ প্রাথমিক, হাইস্কুলের ছেলেমেয়েদের সপ্তাহান্তের বাড়ির কাজ নিয়ে। মঞ্চের প্রেসিডেন্ট জোস লুই পাজোস জানিয়েছেন, তাঁদের স্পষ্ট অভিমত, হোমওয়ার্কের চাপে বাচ্চাদের খুব ক্ষতি হচ্ছে। পড়াশোনার বাইরে ওদের সার্বিক বিকাশের পথে বাধা হোমওয়ার্কের বোঝা। অর্গানাইজেশন ফর ইকনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ২০১২ সালে একটি শিক্ষা সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করেছিল। তাতে দেখা যায়, সমীক্ষা চালানো ৩৮টি দেশের মধ্যে রাশিয়া, ইতালি, আয়ারল্যান্ড, পোল্যান্ডের পর হোমওয়ার্কের বহর সবচেয়ে বেশি স্পেনেই। কিন্তু হোমওয়ার্কের পরিমাণ বাড়িয়ে স্পেনের ছেলেমেয়েদের শিক্ষার মান খুব ভাল করা গিয়েছে, এমনটা নয়। রিপোর্টেই তাদের অঙ্ক, বিজ্ঞান ও বইপত্র পাঠে কম নম্বর দেওয়া হয়। তুলনামূলক ভাবে সবচেয়ে ভাল ফল দেখিয়েছে যে দুটি দেশের পড়ুয়ারা, সেগুলি হল ফিনল্যান্ড ও দক্ষিণ কোরিয়া। এই দুটি দেশের ছাত্রছাত্রীরা প্রতি সপ্তাহে হোমওয়ার্কের পিছনে গড়ে তিন ঘন্টারও কম  সময় ব্যয় করে। স্পেনের শিক্ষা ব্যবস্থায় মুখস্থ করে মনে রাখার মতো চিরাচরিত পদ্ধতির ওপর বেশি গুরুত্ব দেওয়া হয় বলে জানান পাজোস। তাঁর বক্তব্য, সব কিছু মুখস্থ করে মনে রাখার দরকার নেই। ওদের বোঝাতে হবে, কী করে তথ্যকে আত্মস্থ করতে হয়, সমালোচনামুখী হতে হয়। কোনটা দরকার, কোনটা নয়, বেছে নেবে কীভাবে, সেটা বোঝানো প্রয়োজন। সমাজ বিরাট বদলেছে, কিন্তু ক্লাসরুমের পরিবেশ, ছবিটা বদলায়নি, মন্তব্য করেছেন তিনি।

সেরা শিরোনাম

Venezuela Earthquake Situation: ভূমিকম্পের ৩০টি আফটারশক, লন্ডভন্ড ভেনিজুয়েলায় এখনও নিখোঁজ ১১০০০, উদ্ধারকার্যে আমেরিকাও
ভূমিকম্পের ৩০টি আফটারশক, লন্ডভন্ড ভেনিজুয়েলায় এখনও নিখোঁজ ১১০০০, উদ্ধারকার্যে আমেরিকাও
PoK Situation Now: অবরুদ্ধ পাক-অধিকৃত কাশ্মীর, খাবার-ওষুধ পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছে না? PoK-তে যথেচ্ছাচার পাকিস্তান সরকারের
অবরুদ্ধ পাক-অধিকৃত কাশ্মীর, খাবার-ওষুধ পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছে না? PoK-তে যথেচ্ছাচার পাকিস্তান সরকারের
Air India News: উড়তে উড়তে হঠাৎ পাকিস্তানে ঢুকে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান, লাহৌর থেকে এল সতর্কবার্তা, তার পর…
উড়তে উড়তে হঠাৎ পাকিস্তানে ঢুকে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান, লাহৌর থেকে এল সতর্কবার্তা, তার পর…
India-Iran Relations: আয়াতোল্লা খামেনেইয়ের শেষকৃত্যে যাবেন মোদি? ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ইরানের
আয়াতোল্লা খামেনেইয়ের শেষকৃত্যে যাবেন মোদি? ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ইরানের

ভিডিও

Taratala News: তারাতলায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেখতে SSKM-এ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত
Taratala News: 'আমি যতদূর জানি, ওই গোডাউন বেআইনি নয়', তারাতলা-কাণ্ড প্রসঙ্গে বললেন Firhad Hakim
Ghantakhanek Sange Suman(২৪.০৬.২৬) পর্ব ২। তারাতলায় ভাঙল নির্মীয়মান গোডাউন। অসহায় মৃত্যু একের পর এক নির্মাণকর্মীর
Ghantakhanek Sange Suman(২৪.০৬.২৬) পর্ব ১। তারাতলায় হুড়মুড়িয়ে ভাঙল নির্মীয়মান গোডাউন ! নেপথ্যে চরম গাফিলতি?
Taratala News | কখনও ভেঙে পড়ছে ব্রিজ, কখনও নির্মীয়মাণ উড়ালপুল, আবার কখনও গোডাউন! | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI,
RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI, "কলিগকে বাঁচাবার জন্যই কি..", প্রশ্ন অভয়ার পরিবারের আইনজীবীর, কী বললেন বিচারপতি ?
BAN vs IND: বিজয়রথ ছুটছে ভারতের, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হরমনপ্রীতদের
BAN vs IND: বিজয়রথ ছুটছে ভারতের, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হরমনপ্রীতদের
Tamanna Khatun: তামান্না খুনে পুলিশের জালে আরও ১, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতারির সংখ্যা বেড়ে ৬
তামান্না খুনে পুলিশের জালে আরও ১, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতারির সংখ্যা বেড়ে ৬
CM Suvendu Adhikari: অপরাধ করলে শুধু শাস্তি নয়, 'গুন্ডা' হিসেবে চিহ্নিত হলে সম্পত্তি বাজেয়াপ্ত, নতুন বিল আনছে সরকার
অপরাধ করলে শুধু শাস্তি নয়, 'গুন্ডা' হিসেবে চিহ্নিত হলে সম্পত্তি বাজেয়াপ্ত, নতুন বিল আনছে সরকার
Taratala Rescue Operation: বৃষ্টির মধ্যে একাধিক সমস্যা পেরিয়েই তারাতলায় চলছে উদ্ধারকাজ, আটকে থাকা মানুষদের উদ্ধারে তৎপর সেনাবাহিনী, NDRF
বৃষ্টির মধ্যে একাধিক সমস্যা পেরিয়েই তারাতলায় চলছে উদ্ধারকাজ, আটকে থাকা মানুষদের উদ্ধারে তৎপর সেনাবাহিনী, NDRF
North Bengal Landslide: নতুন ধসের জেরে বন্ধ NH ১০, ব্যাপক যানজট এই এলাকায়
নতুন ধসের জেরে বন্ধ NH ১০, ব্যাপক যানজট এই এলাকায়
Taratala Misshape: একদিন কাজে যেতে পারেননি, সেটাই বাঁচিয়ে দিল প্রাণ! আতঙ্ক কাটছে না তারাতলার গোডাউনের এক শ্রমিকের!
একদিন কাজে যেতে পারেননি, সেটাই বাঁচিয়ে দিল প্রাণ! আতঙ্ক কাটছে না তারাতলার গোডাউনের এক শ্রমিকের!
Taratala Building Collapse: নির্মাণ গাফিলতিতেই এত বড় বিপর্যয়? প্ল্যানে কাদের অনুমোদন? লালবাজারের হাতে পুর-আধিকারিকদের তালিকা
নির্মাণ গাফিলতিতেই এত বড় বিপর্যয়? প্ল্যানে কাদের অনুমোদন? লালবাজারের হাতে পুর-আধিকারিকদের তালিকা
Embed widget