এক্সপ্লোর

ষষ্ঠ পরমাণু বিস্ফোরণ, এবার পরীক্ষামূলক হাইড্রোজেন বোমা ফাটাল উত্তর কোরিয়া

সোল: ফের পরমাণু বোমার পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। এ নিয়ে ষষ্ঠবার। যা এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী। পিয়ংইয়ং-এর দাবি, এটি হাইড্রোজেন বোমা ছিল।

দক্ষিণ কোরিয়ার আবহাওয়া দফতরের অনুমান, এদিন যে বোমাটির পরীক্ষা করা হয়েছে, তার ক্ষমতা ৫০-৬০ কিলোটনের মত। গত সেপ্টেম্বরে পঞ্চম পরমাণু পরীক্ষাটি ১০-১২ কিলোটন ক্ষমতাসম্পন্ন বোমা ছিল। সেইদিক দিয়ে, এদিনেরটি আগের পরীক্ষার চেয়ে অন্তত পাঁচগুণ বেশি শক্তিশালী।

উত্তর কোরিয় সংবাদমাধ্যমে এদিনের পরীক্ষাকে ‘সম্পূর্ণ সফল’ বলে উল্লেখ করা হয়। তাদের দাবি, এদিনের পরীক্ষায় দ্বিস্তরীয় থার্মোনিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করা হয়েছে। আরও বলা হয়, ওই অস্ত্রটি মারাত্মক শক্তিশালী।

এর কয়েক ঘণ্টা আগে অবশ্য হাইড্রোজেন বোমার উপস্থিতির কথা স্বীকার করে পিয়ংইয়ং। বলা হয়, শাসক দলের এক নেতা সম্প্রতি ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল (আইসিবিএম) বা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রে ব্যবহার করার জন্য হাইড্রোজেন বোমার পর্যবেক্ষণ করেছেন।

দক্ষিণ কোরিয়ার সামরিক কর্তারা জানান, এদিন পরীক্ষাটি স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টা নাগাদ উত্তর কোরিয়ার হ্যামইয়ং প্রদেশের কাছে হয়েছে। সোলের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ওই পরীক্ষার ফলে, সেখানে ৫.৭ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। যদিও, মার্কিন ভূতত্ত্ববিদদের দাবি, কম্পনটি ৬.৩ তীব্রতার ছিল।

যদিও, এদিনের পরীক্ষায় হাইড্রোজেন বোমা ব্যবহার করা হয়েছিল বলে যে দাবি করেছে উত্তর কোরিয়া, তা ভুল না ঠিক তা প্রমাণ করা বর্তমানে বহির্বিশ্বের পক্ষে কঠিন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ, এদিনের পরীক্ষায় কোনও তেজস্ক্রিয় বিকিরণ ধরা পড়েনি।

উত্তর কোরিয়ার এই পরীক্ষার পরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন দেশ। পরিস্থিতি খতিয়ে দেখতে প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকে দক্ষিণ কোরিয়া।

পরীক্ষার তীব্র সমালোচনা করছে জাপান। তারা জানিয়েছে, এধরনের পরীক্ষা মেনে নেওয়া যায় না। সমালোচনা করেছে চিনও। যদিও, এখনও পর্যন্ত, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget