এক্সপ্লোর

নিয়ম ভেঙে বিজয় মাল্যকে ঋণ দিয়েছিল কিছু ভারতীয় ব্যাঙ্ক, বললেন ব্রিটেনের আদালতের বিচারপতি

লন্ডন: বিজয় মাল্যকে ঋণ দেওযার ক্ষেত্রে ভারতীয় ব্যাঙ্কগুলি যে নিয়ম ভেঙেছিল তা একেবারেই স্পষ্ট। এমনই মন্তব্য করলেন ব্রিটিশ বিচারপতি। ওই বিচারপতির এজলাসেই লিকার ব্যারণ বিজয় মাল্যর প্রত্যপর্ণ মামলার শুনানি চলছে। লন্ডনের ওয়েস্ট মিনিস্টার ম্যাজিস্ট্রট আদালতের শুনানিতে নেতৃত্ব করতে বিচারপতি এম্মা আরবুথনোট বলেছেন, এই মামলাটা অনেকটা 'জিগশ পাজল'-এর মতো। প্রচুর পরিমাণ তথ্যপ্রমাণ সঠিকভাবে জুড়ে একটি ছবি তৈরি করতে হবে। তিনি আরও বলেছেন, এখন তিনি অনেক বেশি স্পষ্ট করে দেখতে পাচ্ছেন, যা কয়েক মাস আগে সম্ভব ছিল না। বিচারপতি আরও বলেছেন, স্পষ্ট ইঙ্গিত পাওয়া গিয়েছে যে, কিছু ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাঙ্কগুলি তাদের নির্দেশিকা মানেনি। বিচারক এই মামলায় যুক্ত কিছু ব্যাঙ্ক কর্মীদের ওপর ওঠা অভিযোগ সম্পর্কে জানানোর জন্য ভারতীয় আধিকারিকদের 'আমন্ত্রণ' জানিয়েছেন। কারণ, বিষয়টি মাল্যর বিরুদ্ধে ষড়যন্ত্রের তত্ত্বের সঙ্গে যুক্ত। উল্লেখ্য, ভারতের মাল্যর প্রত্যর্পণের আর্জি জানিয়েছে দায়ের করা মামলার শুনানি চলছে ব্রিটেনের ওই আদালতে। ভারতে কিংফিসার এয়ারলাইন্সের মালিক মাল্যর বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকার ঋণখেলাপির অভিযোগ রয়েছে। ভারতে তাঁকে ফিরিয়ে এনে অভিযোগের যাতে বিচার করা যায়, সেজন্যই ওই মামলা দায়ের হয়েছে। এই মামলায় ভারত সরকারের পক্ষে সওয়াল করছ ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস)। এই মামলায় ভারতীয় কর্তৃপক্ষের জমা দেওয়া তথ্যপ্রমাণের আইনি গ্রাহ্যতা নিয়ে বিপক্ষের প্রশ্ন সম্পর্কে যুক্তি দেখিয়েছে সিপিএস। তথ্যপ্রমাণের গ্রাহ্যতা নিয়ে জোরাল সওয়াল করেছে সিপিএস। আশা করা হচ্ছে, বিচারপতি এই তথ্যপ্রমাণগুলির গ্রাহ্যতা নিয়ে সিদ্ধান্ত নেবেন এবং চূড়ান্ত সিদ্ধান্তের সময়ও স্থির করতে পারেন। যদিও মামলায় আরও স্পষ্ট ব্যাখ্যার যে কথা বলা হয়েছে, তাতে রায়দানে বিলম্ব হতে পারে। মাল্য ২ এপ্রিল পর্যন্ত জামিনে রয়েছেন। যদিও শুনানির সময় তাঁর আদালতে হাজির হওয়া বাধ্যতামূলক নয়। কিন্তু তিনি আদালতে এসেছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে

ভিডিও

Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়কে হুমকি? বড় প্রশ্ন তুলে দিলেন Ritabrata Banerjee
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ে অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ খুললেন Saugata Roy
Chokh Bhanga 6 Ta : নিয়ম না মানার মাশুলেই 'জতুগৃহ' তারাপীঠের হোটেল? | Tarapith News
Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget