এক্সপ্লোর

অনলাইন গেমে রেজাল্ট ভালো হয়, ক্ষতি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে: গবেষণা

মেলবোর্ন: কিশোর পড়ুয়াদের ইন্টারনেট ব্যবহার নিয়ে অভিভাবকদের দুশ্চিন্তা স্বাভাবিক। পড়াশোনার ফাঁকে পড়ুয়ারা অনলাইন গেম খেলার পাশাপাশি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটও ব্যবহার করে থাকে। অস্ট্রেলিয়ার একটি গবেষণায় বলা হয়েছে, অনলাইন গেম কিশোর পড়ুয়াদের স্কুলের রেজাল্টের উন্নতি ঘটাতে পারে। এদিক থেকে কিন্তু সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের ব্যবহার পড়ুয়াদের পক্ষে ক্ষতিকারক হতে পারে। আন্তর্জাতিকভাবে স্বীকৃতি প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট (পিআইএসএ) পরীক্ষায় ১৫ বছর বয়সী অসি পড়ুয়াদের পারফরম্যান্সের ভিত্তিতে এই সমীক্ষা করা হয়েছে। গবেষণায় পড়ুয়াদের ইন্টারনেট ব্যবহার ও পড়াশোনার সঙ্গে এর সম্পর্কের বিষয়টি খতিয়ে দেখা হয়েছে। সমীক্ষায় ফলাফল অনুযায়ী, কখনওই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহার করে না, বা কদাচিত করে, এমন পড়ুয়াদের তুলনায় যে কিশোররা ফেসবুকের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহার করে তাদের অঙ্ক, পাঠ এবং বিজ্ঞানে কম নম্বর পাওয়ার সম্ভাবনাই বেশি। এর উল্টোটা হয় যারা অনলাইন গেম খেলে তাদের ক্ষেত্রে। এই ধরনের পড়ুয়ারা পিআইএসএ পরীক্ষায় বেশি নম্বর পেয়েছে। একটি আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত সমীক্ষা রিপোর্টে এ কথা জানানো হয়েছে। সমীক্ষায় বলা হয়েছে, এমনও সম্ভব হতে পারে, যে পড়ুয়ারা অঙ্ক, পাঠ ও বিজ্ঞানে ভালো তারা অনলাইন গেম খেলতেই পছন্দ করে। গবেষণায় বলা হয়েছে,  গেম খেলা ও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের জন্য যে সময় ব্যয় হচ্ছে তা পড়াশোনার কাজে ব্যবহার করা যেতে পারে। কিন্তু গবেষণায় দেখা গিয়েছে যে, ভিডিও গেমসের মাধ্যমে পড়ুয়ারা স্কুলে শেখা দক্ষতার প্রয়োগ ঘটানোর সুযোগ পায় এবং তা আরও ধারালো করতে পারে। সমীক্ষাটি করেছেন রয়্যাল ইন্সস্টিটিউট অফ টেকনোলজি-র অ্যালবার্ট পোসো। তিনি বলেছেন, যে পড়ুয়ারা প্রত্যেকদিন অনলাইন গেমস খেলে তারা অঙ্কে গড়ে ১৫ পয়েন্ট ও বিজ্ঞানে ১৭ পয়েন্ট বেশি নম্বর পেয়েছে। এর সম্ভাব্য কারণ হিসেবে পোসো বলেছেন, অনলাইন গেম খেলার সময় পরবর্তী লেভেলে যাওয়ার জন্য ধাঁধার সমাধান করতে হয়। আর তা করতে গিয়ে পড়ুয়াদের তাদের অর্জিত সাধারণ জ্ঞান ও অঙ্ক এবং পাঠ ও বিজ্ঞানের কোনও না কোনও রকম ব্যবহার করতে হয়। সমীক্ষায় আরও দেখা গিয়েছে যে, যে পড়ুয়ারা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহার করে না তাদের তুলনায় যাঁরা প্রতিদিন এই সাইট ব্যবহার করে তারা অঙ্কে ২০ পয়েন্ট কম নম্বর পেয়েছে। ২০১২-র পিআইএসএ পরীক্ষায় ১২,০০০ পড়ুয়ার ক্রমতালিকা এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয়গুলি খতিয়ে দেখা হয়েছে এই গবেষণায়। পোসো বলেছেন, সোশ্যাল মিডিয়ায় যে সময় ব্যয় করা হয় তা সংশ্লিষ্ট পড়ুয়ারা পড়াশোনার কাজে লাগাতে পারত। কিন্তু একইসঙ্গে এটাও দেখা গিয়েছে যে, যে পড়ুয়ারা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট নিয়মিত ব্যবহার করে তারা অঙ্ক, পাঠ ও বিজ্ঞানে খুব একটা স্বচ্ছন্দ নয়। উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় প্রায় অধিকাংশ ১৫ থেকে ১৭ বছর বয়সী কিশোর ইন্টারনেট ব্যবহার করে। তাদের মধ্যে ৯৭ শতাংশ জানিয়েছে, তারা অনলাইন গেম খেলে। আর ৭৮ শতাংশ পড়ুয়া প্রত্যেক দিন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহার করার কথা জানিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News : 'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
Earthquake News: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
Bangladesh News: হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…
হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…

ভিডিও

Abhishek Banerjee: 'গরু পাচারের অনেক তথ্য থাকতে পারে এই ল্যাপটপে', অভিষেকের অফিসের সামনে অভিযোগ এক স্থানীয়র
Amit Shah: সীমান্ত সুরক্ষায় জোর দিয়ে উত্তরকন্যায় সমন্বয় বৈঠক অমিত শাহের
Agnimitra Paul: Rajib Banerjee-র সুর বদল নিয়ে, তাঁর বিদ্রোহী হওয়া নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রা পালের
BJP News | এবার সরাসরি বিজেপি সাংসদ হয়ে যাবেন সদ্য় NCPI-এর সদস্য়রা ? | ABP Ananda LIVE
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget