এক্সপ্লোর

হাফিজ কেন গৃহবন্দি? পাক পঞ্জাব প্রদেশকে নোটিশ লাহোর হাইকোর্টের

লাহোর: হাফিজ সঈদকে গৃহবন্দি করার প্রেক্ষিতে পাক পঞ্জাব প্রদেশের জবাব তলব করল লাহোর হাইকোর্ট।

সন্ত্রাসদমন আইনে তাদের গৃহবন্দি করে রাখাকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন করে জামাত-উদ-দাওয়া (জেইউডি) প্রধান হাফিজ সঈদ সহ পাঁচজন। আবেদনে হাফিজরা জানায়, পাক অভ্যন্তরীণ মন্ত্রকের নির্দেশেই পাক পঞ্জাব প্রশাসন গত ৩০ জানুয়ারি থেকে তাদের ৯০ দিন গৃহবন্দি করে রাখা হয়েছে।

হাফিজদের দাবি, পাক অভ্যন্তরীণ মন্ত্রী চৌধুরি নিসার জানিয়েছেন, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের প্রস্তাবকে মান্যতা দিয়েই গৃহবন্দি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আদালতে হাফিজদের পাল্টা যুক্তি, ইসলামাবাদ যদি তাদের আটক করে গৃহবন্দি না করে, তাহলে পাকিস্তানের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা জারি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র।

আবেদনে হাফিজরা আরও দাবি করে, তারা বহু বছর ধরে দেশে সমাজসেবা করে আসছে। এই প্রেক্ষিতে তাদের আটক করে পাকিস্তান সরকার প্রমাণ করেছে যে, তারা দুর্বল ও পরাধীন রাষ্ট্র।

২০০৮ সালের মুম্বই হামলার পর রাষ্ট্রপুঞ্জের প্রস্তাব মেনে হাফিজ সঈদ সহ অন্যান্যদের গৃহবন্দি করে রাখার নির্দেশ দিয়েছিল পাক প্রশাসন। কিন্তু, ২০০৯ সালে লাহোর উচ্চ আদালতের ফুল বেঞ্চ সেই নির্দেশ খারিজ করার রায় দিয়ে হাফিজদের মুক্তি দেয়।

এবারের আবেদনে সেই রায়ের প্রসঙ্গটি উত্থাপন করে হাফিজরা। আবেদনে এ-ও দাবি করা হয়, আমাদের জন্য দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে পাক প্রশাসনের কাছে কোনও তথ্যপ্রমাণ নেই। ফলে তাদের এভাবে আটক করে রাখা যায় না।

হাফিজদের আবেদন শুনে লাহোর হাইকোর্টের ২ সদস্যের ডিভিশন বেঞ্চ আগামী ৭ তারিখের মধ্যে পাক পঞ্জাব প্রদেশের থেকে জবাব চেয়ে পাঠিয়েছে।

এখানে বলে রাখা প্রয়োজন, প্রতিষ্ঠাতা হাফিজ ছাড়াও জেইউডি এবং আরেক সংগঠন ফালাহ-এ-ইনসানিয়ত (এফআইএফ)-এর ৩৭ জন সদস্যকে একজিট কন্ট্রোল লিস্টে অন্তর্ভুক্ত করে পাকিস্তান।

এছাড়া, জঙ্গি কার্যকলাপে জড়িয়ে থাকার জন্য সঈদের মাথার ওপর ১০ মিলিয়ন মার্কিন ডলার ঘোষণা করেছে ওয়াশিংটন।

সেরা শিরোনাম

Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Earthquake In Japan: ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ভূগর্ভের প্রায় ৭০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল, আহত বহু
ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ভূগর্ভের প্রায় ৭০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল, আহত বহু
Panama Flagged Ship Sinks: যাত্রীসমেত ডুবে গেল লৌহ আকরিক বোঝাই জাহাজ, ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে, চিনা নাগরিক ছিলেন ২০ জন
যাত্রীসমেত ডুবে গেল লৌহ আকরিক বোঝাই জাহাজ, ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে, চিনা নাগরিক ছিলেন ২০ জন
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget