এক্সপ্লোর

চাপের মুখে এবার হাফিজের মদতপুষ্ট জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করল পাকিস্তান

নয়াদিল্লি: ২০০৮-র মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদের মদতপুষ্ট আরও একটি জঙ্গি সংগঠন নিষিদ্ধ করল পাকিস্তান। জামাত-উদ-দাওয়ার ছদ্ম সংগঠন হিসেবে গড়ে তোলা হয় ওই সংগঠনটি। সংগঠনের নাম ‘তেহরিক-ই-আজাদ-জম্মু অ্যান্ড কাশ্মীর’। জামাতের এই ছদ্ম সংগঠনটিকে এবার নিষিদ্ধ করল পাকিস্তান। তবে সেদেশের ন্যাশনাল কাউন্টার টেররিজম অথরিটির ওয়েবসাইটে জামাত এখনও ‘নজরদারির আওতাধীন’ তালিকায় রয়ে গিয়েছে। গত জানুয়ারিতে হাফিজকে গৃহবন্দী করে পাকিস্তান। সেইসঙ্গে জামাতকে নজরদারির আওতায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে অনুমান করে হাফিজ জামাতের কাজকর্মের ভার তেহরিক-ই-আজাদ-জম্মু অ্যান্ড কাশ্মীর-এর হাতে সরাতে শুরু করে। উল্লেখ্য, সন্ত্রাসবাদীদের পাক ভূখণ্ডে ব্যবহারের ব্যাপারে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর মনোভাব প্রকাশ করেছেন। এই অবস্থায় চাপের মুখে পড়ে হাফিজের মদতপুষ্ট সংগঠনকে নিষেধাজ্ঞার তালিকায় নিয়ে এল বলে মনে করা হচ্ছে। জানা গেছে, পাকিস্তানের সন্ত্রাসের ঘাঁটিগুলিতে ড্রোন হামলা আরও বাড়ানোর কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। চলতি সপ্তাহে ভারত-মার্কিন যৌথ বিবৃতিতেও পাক ভূখণ্ড ব্যবহার করে সন্ত্রাসবাদী কার্যকলাপে লাগাম টানার ব্যাপারে কঠোর বার্তা দেওয়া হয়েছিল। ভারত, আফগানিস্তান বরাবরই পাকিস্তানে জঙ্গিদের নিরাপদ ঘাঁটির ব্যাপারে সরব হয়েছে। এমনকি আমেরিকার বহু কংগ্রেস সদস্যও একই কথা বলেছেন। জামাতের মতো সংগঠনের অবাধ কাজকর্ম থেকেই স্পষ্ট যে, পাকিস্তানই সন্ত্রাসবাদে ইন্ধন জোগায়। কারণ, লস্কর-ই-তৈবা মতো জঙ্গি সংগঠনের মুখোশ হিসেবে গড়ে উঠেছিল জামাত। ২০০১-এ আমেরিকা লস্করকে নিষিদ্ধ করার পরের বছর পাকিস্তানও একই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছিল। ভারতে সন্ত্রাসবাদী হামলা চালানোর জন্যই হাফিজ লস্কর গড়ে তুলেছিল। পরে লস্কর নিষিদ্ধ হওয়ায় গড়ে তোলা হয় জামাত। এরপর জামাত নজরদারি আওতায় চলে আয়ার পর তৈরি হয় তেহরিক-ই-আজাদ-জম্মু অ্যান্ড কাশ্মীর।

সেরা শিরোনাম

Sheikh Hasina: ফের অশান্ত বাংলাদেশ, থানায় হামলা, পর পর বাসে আগুন, বিস্ফোরণ ঢাকাতেও, সামনে আসছে মৃত্যুর খবর
ফের অশান্ত বাংলাদেশ, থানায় হামলা, পর পর বাসে আগুন, বিস্ফোরণ ঢাকাতেও, সামনে আসছে মৃত্যুর খবর
Strait of Hormuz : হরমুজ প্রণালীতে ২৪ জন ভারতীয় থাকা জাহাজে পরপর হামলা, ভয়ঙ্কর ঘটনা ; ভারত বলল...
হরমুজ প্রণালীতে ২৪ জন ভারতীয় থাকা জাহাজে পরপর হামলা, ভয়ঙ্কর ঘটনা ; ভারত বলল...
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Bangladesh News : বাংলাদেশের রাজনৈতিক উত্তাপের আঁচ লন্ডনে, ২ পক্ষের সংঘর্ষ, পুলিশের লাঠি ; হলের পিছন দিয়ে বেরিয়ে গেলেন সাংসদ
বাংলাদেশের রাজনৈতিক উত্তাপের আঁচ লন্ডনে, ২ পক্ষের সংঘর্ষ, পুলিশের লাঠি ; হলের পিছন দিয়ে বেরিয়ে গেলেন সাংসদ

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget