এক্সপ্লোর

‘নিশানা’য় ভারতের একাধিক শহর, পরমাণু অস্ত্রবহনযোগ্য ক্ষেপণাস্ত্র ‘আবাবিল’-এর পরীক্ষামূলক উতক্ষেপণ পাকিস্তানের

ইসলামাবাদ: গত ৯ ডিসেম্বর সাবমেরিন থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র বাবর-৩ এর সফল পরীক্ষা হয়েছে। এবার ২২০০ কিমি দূরত্ব পর্যন্ত পরমাণু অস্ত্র বহনের ক্ষমতাসম্পন্ন সারফেস টু সারফেস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (এসএসএম) প্রথম পরীক্ষামূলক উতক্ষেপণ করল পাকিস্তান। ‘আবাবিল’ নামে এই ক্ষেপণাস্ত্রের  উতক্ষেপণ সফল বলে দাবি পাক সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুরের। এক বিবৃতিতে তিনি বলেছেন, মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট রি-এন্ট্রি ভেহিকল (এমআইআরভি) নামে বহুমুখী প্রযুক্তি ব্যবহারে সক্ষম ক্ষেপণাস্ত্রটি। পাকিস্তানের দাবি, ভারতের একাধিক শহর ‘আবাবিল’-এর নিশানায় রয়েছে। গফুর বলেন, ওই অস্ত্র সিস্টেমের নানা বৈচিত্র্যময় ডিজাইন ও প্রযুক্তিগত মাপকাঠি পরীক্ষা করে দেখতেই তার উতক্ষেপণ করা হল। পাক বিবৃতিতে বলা হয়েছে, পরমাণু অস্ত্র বয়ে নিয়ে যেতে সক্ষম আবিল শত্রু পক্ষের রাডারের নজর ফাঁকি দিয়ে নির্ভূল ভাবে একাধিক টার্গেটে আঘাত করতে পারে। আঞ্চলিক স্তরে ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম ক্রমশ মজবুত হচ্ছে,  পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সিস্টেম যাতে তার সঙ্গে পাল্লা দিতে পারে, তা সুনিশ্চিত করতেই আবাবিল অস্ত্র সিস্টেম তৈরি করা হয়েছে। ভারত মহাসাগরের গভীরে কোনও এক অজ্ঞাত এলাকা থেকে বাবর-৩ এর পরীক্ষামূলক উতক্ষেপণ করে পাক সেনা বলেছিল, সাফল্যের সঙ্গে ফের আঘাত হানার ক্ষমতা অর্জন করল পাকিস্তান। এটা এক বড় বৈজ্ঞানিক মাইলফলক। পড়শী মহল্লায় যেভাবে পরমাণু কলাকৌশল ঘিরে সাজসাজ রব চলছে, পাকিস্তান তার পরিমিত জবাব দেওয়ার কৌশল নিচ্ছে। এটা তারই প্রকাশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget