এক্সপ্লোর

Pakistan-China: পাকিস্তানে চিনা নাগরিককে লক্ষ্য করে ভয়ঙ্কর বিস্ফোরণ, নিহত ২ শিশু-সহ একাধিক

সংবাদসংস্থার খবরে জানা গিয়েছে চিনের নাগরিকদের লক্ষ্য করেই এই বিস্ফোরণ ঘটানো হয়।

নয়া দিল্লি: পাকিস্তানের বন্দর শহর গোয়াদারে ভয়ঙ্কর বিস্ফোরণে একাধিক মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। সংবাদসংস্থার খবরে জানা গিয়েছে চিনের নাগরিকদের লক্ষ্য করেই এই বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশ সূত্রে খবর, সন্ধ্যে ৭টা নাগাদ গোয়াদার বন্দরের ইস্ট বে রোডে আত্মঘাতী বিস্ফোরণ হয়। এই ঘটনায় দুই শিশু নিহত হয়েছে এবং তিনজন আহত হয়েছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রকের তইরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, এই হামলায় এক চিনা নাগরিকের মৃত্যু হয়েছে। তাঁকে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, এই বিস্ফোরণে দুই শিশুরও মৃত্যু হয়েছে। গাড়ির চালক-সহ তিনজন গুরুতর আহত হয়েছেন। 

বালুচিস্তান সরকারের মুখপাত্র লিয়াকত শাহওয়ানি টুইট করে জানিয়েছেন, "গোয়াদারে চিনা নাগরিকদের গাড়িতে এই আত্মঘাতী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। যে সময় বিস্ফোরণটি হয়, তখন কাছাকাছি খেলতে গিয়ে ২ জন শিশু মারা যায় এবং একজন চিনা নাগরিক সামান্য আহত হয়েছে।"

দ্য বেলুচিস্তান পোস্টের আরেকটি প্রতিবেদনে অবশ্য দাবি করা হয়েছে যে বিস্ফোরণে নয় জন চিনা নাগরিক নিহত হয়েছে। চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের একটি সড়কের নির্মাণ স্থানের কাছে এই বিস্ফোরণ সংঘটিত হয়। চিনা ইঞ্জিনিয়ারদের একটি কনভয়কে লক্ষ্যবস্তু করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও সিটিডি দল। ঘটনায় বালোচ যোদ্ধারা জড়িত থাকতে পারে বলে প্রাথমিক অনুমান। তবে এখনও পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি।    

এর আগে খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে এক বাসে বিস্ফোরণে নয়জন চিনা নাগরিক এবং আরও চারজন লোক নিহতের খবর সামনে এসেছিল। পাকিস্তানের উত্তর-পঞ্চিমাঞ্চলে বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ৯ চিনা ইঞ্জিনিয়ারের। পাকিস্তানে আর্থিক করিডর প্রকল্পে কাজ করছিলেন তাঁরা। সেই সময় এই বিস্ফোরণের ঘটনার তদন্তে দল পাঠিয়েছিল বেজিং। এই ঘটনার পর সমস্ত চিনা নাগরিকদের সুরক্ষার আশ্বাস দিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।         

সেরা শিরোনাম

US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Chestnut Trees in Blossom: ১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন
১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget