এক্সপ্লোর

কাহুটায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার কেন্দ্র তৈরি করতে চলেছে পাকিস্তান, দাবি

ইসলামাবাদ: ১৯৯৮ সালে প্রথম পরীক্ষামূলক পরমাণু বিস্ফোরণ ঘটানোর পর থেকে তাদের সামরিক ভান্ডারে ইতিমধ্যেই ১২০টির বেশি পরমাণু অস্ত্র চলে এসেছে বলে খবর। এটা সত্যি হলে পরমাণু অস্ত্র সংখ্যার বিচারে ভারত, ইজরায়েল, উত্তর কোরিয়াকে ছাড়িয়ে গিয়েছে তারা। এই পরিসংখ্যান ধরে বলা হয়, পরমাণু অস্ত্র মজুত করায় বিশ্বে সবচেয়ে দ্রুত এগচ্ছে পাকিস্তান। এই প্রেক্ষাপটে ইসলামাবাদ থেকে প্রায় ৩০ কিমি দূরে কাহুটায় পাকিস্তান একেবারে নতুন একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমপ্লেক্স তৈরি করতে চলেছে বলে বাণিজ্যিক স্যাটেলাইট মারফত পাওয়া ছবি বিশ্লেষণ করে জানালেন পশ্চিমী প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। প্রথমে ২০১৫-র ২৮ সেপ্টেম্বর, তারপর ফের এ বছরের ১৮ এপ্রিল এয়ারবাস ডিফেন্স অ্যান্ড  স্পেস থেকে তোলা স্যাটেলাইট চিত্র ব্যবহার করে আইএইচএস জেনস ইন্টেলিজেন্স রিভিউ ওই বিশ্লেষণ করেছে। বিশ্লেষকদের বক্তব্য, পাকিস্তান পরমাণু সরবরাহকারী গোষ্ঠী (এনএসজি)-তে ঢুকতে মরিয়া। ৪৮ সদস্যবিশিষ্ট গোষ্ঠীটির উদ্দেশ্যই হল পরমাণু অস্ত্র তৈরির উপাদান, প্রযুক্তি ও যন্ত্রাংশ রপ্তানিতে রাশ টেনে বিধ্বংসী অস্ত্রশস্ত্রের প্রসার ঠেকানো। কিন্তু পাকিস্তানের নতুন ইউরেনিয়াম সমৃদ্ধ করার ঘাঁটি তৈরির পদক্ষেপ থেকে তাদের পরমাণু ভান্ডার বাড়ানোর ভাবনাই ফুটে উঠেছে, যা এনএসজি-র লক্ষ্যের পরিপন্থী। অর্থাত্ এনএসজি-র উল্টো পথেই হাঁটছে তারা। কার্নেগি এনডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস ও স্টিমসন সেন্টারের গবেষকদের তৈরি ২০১৫ সালের একটি রিপোর্টে বলা হয়েছে, অস্ত্র ভান্ডারে বছরে ২০টি করে হাতিয়ার বাড়াতে পারে পাকিস্তান এবং এক দশকে বিশ্বের তৃতীয় সর্ববৃহত্ অস্ত্রভান্ডারও তাদেরই হাতে থাকবে। বিবৃতিতে বলা হয়েছে, প্রায় ১.২ হেক্টর জমির ওপর নতুন কেন্দ্রটি তৈরি হচ্ছে। সুরক্ষিত খান রিসার্চ ল্যাবরেটরি চত্বরের ভিতরেই হবে সেটি। আইএইচএস জেন-এর পরমাণু প্রসার সংক্রান্ত বিশেষক কার্ল ডিউয়ি বলেছেন, কেন্দ্রটিতে থাকছে কঠোর নিরাপত্তার আয়োজন। একটি নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের যে যে কাঠামোগত বৈশিষ্ঠ্য থাকে, এখানেও তা রয়েছে। পরমাণু জ্বালানি সরবরাহকারী কোম্পানি ইউরেনকোর তৈরি বিভিন্ন ঘাঁটির সঙ্গে এর গভীর সাদৃশ্য রয়েছে। প্রসঙ্গত, ইউরোপে একাধিক পরমাণু ঘাঁটি দেখভাল করে সংস্থাটি। আরেক বিশেষজ্ঞ শার্লি কার্টরাইট বলেছেন, এটা কাকতালীয় নয় মোটেই। কেননা পরমাণু গবেষণা সংক্রান্ত ডিজাইন বা নকশা চুরি করে পাকিস্তানে ফিরে আসার আগে পাক পরমাণু কর্মসূচির মস্তিষ্ক আবদুল কাদির খান ইউরেনকোতেই কাজ করতেন। যদিও পাকিস্তানি পদার্থবিজ্ঞানী এ এইচ নায়ার বলেছেন, কেন্দ্রটি যদি ইউরেনিয়াম সমৃদ্ধ করার কেন্দ্রই হয়ে থাকে, তবে তার প্রাথমিক কারণ হল, সেটি তৈরি হচ্ছে খান রিসার্চ গবেষণাগারের ভিতরে। দেশের পরমাণু ঘাঁটিগুলিতে চিন থেকে আমদানি করে আনা ইউরেনিয়াম সরবরাহ করা হয় বলেও জানান তিনি।

সেরা শিরোনাম

Sheikh Hasina : ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার
ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার
Train Accident: একই লাইনে দু'টি ট্রেন, একটির পিছনে সজোরে ধাক্কা আরেকটির, লাইনচ্যুত একাধিক বগি, মৃত ৪, আহত ৮৮ জন
একই লাইনে দু'টি ট্রেন, একটির পিছনে সজোরে ধাক্কা আরেকটির, লাইনচ্যুত একাধিক বগি, মৃত ৪, আহত ৮৮ জন
India-Bangladesh Relations: ফের শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন জানাল বাংলাদেশ, ‘উনি অপরাধী’, বললেন মন্ত্রী আসাদুজ্জামান
ফের শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন জানাল বাংলাদেশ, ‘উনি অপরাধী’, বললেন মন্ত্রী আসাদুজ্জামান
Israel Next Prime Minister: ইজ়রায়েলে জোর ধাক্কা নেতানিয়াহুর, সরকার গড়তে প্রথম সুযোগ আইজ়েনকোটকে, পরিবর্তনের পথে ইহুদি-দেশ?
ইজ়রায়েলে জোর ধাক্কা নেতানিয়াহুর, সরকার গড়তে প্রথম সুযোগ আইজ়েনকোটকে, পরিবর্তনের পথে ইহুদি-দেশ?

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget