এক্সপ্লোর

ট্রাম্পের তোপের পাল্টা, কঠোর কূটনৈতিক পলিসি তৈরি পাকিস্তানের, রিপোর্ট

ইসলামাবাদ: এবার ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে পাল্টা পাকিস্তানের। সম্প্রতি দক্ষিণ এশিয়া ও আফগানিস্তান সংক্রান্ত নয়া নীতি ঘোষণার সময় পাকিস্তানকে সন্ত্রাসবাদীদের নিজের ভূখণ্ডে নিরাপদ আশ্রয় দেওয়ার অভিযোগে দুষেছেন মার্কিন প্রেসিডেন্ট। সন্ত্রাসবাদী দমনে ব্যবস্থা না নিলে পাকিস্তান ন্যাটো বহির্ভূত অন্যতম বড় মিত্র দেশের যে মর্যাদা পেয়ে আসছে, তাও আর তাকে দেওয়া হবে না বলে তাঁর সুরেই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন বিদেশ সচিব রেক্স টিলারসন। ওয়াশিংটন কোনও নিষেধাজ্ঞা চাপালে বা ওই মর্যাদা হ্রাস করলে পাল্টা ইসলামাবাদেরও একটি শক্ত কূটনৈতিক পলিসি তৈরি বলে খবর পাক সংবাদপত্র 'দি এক্সপ্রেস ট্রিবিউন'-এর। পাক সরকারের ত্রিমুখী 'কঠোরতম কূটনৈতিক নীতি' তৈরি বলে জানিয়েছে সংবাদপত্রটি এক প্রতিবেদনে জানিয়েছে। সরকারি সূত্রের খবর, পাকিস্তান ঠিক করেছে, ধীরে ধীরে আমেরিকার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমিয়ে সীমিত পরিধির মধ্যে বেঁধে ফেলা হবে, সন্ত্রাসবাদ সংক্রান্ত বিষয়ে পারস্পরিক সহযোগিতা কমানো হবে, আফগানিস্তানে আমেরিকাকে সাহায্যের পরিমাণও কমবে। আর একেবারে শেষ পন্থা হিসাবে আফগানিস্তানে ন্যাটোর সরবরাহ পাঠানোয় পাকিস্তানের মাটি ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি হতে পারে বলে খবর পাক দৈনিকটির। যদিও ন্যাশনাল সিকিউরিটি কমিটির সম্মতি দিলেই এই পলিসি কার্যকর হবে। এর মধ্যেই অবশ্য আগামীকাল শুরু হতে চলা রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মতভেদ কাটানোর চেষ্টা করতে পারেন দু দেশের বিদেশমন্ত্রীরা। পাক প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসির সঙ্গেও কথা হতে পারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের।

সেরা শিরোনাম

Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
US Midterm Results: ৪৭০০ কোটি টাকা ঢেলেছিলেন ইলন মাস্ক, তার পরও আমেরিকার মিডটার্মে ধরাশায়ী ট্রাম্প, এবার ধনকুবেরের বিরুদ্ধেও তদন্ত?
৪৭০০ কোটি টাকা ঢেলেছিলেন ইলন মাস্ক, তার পরও আমেরিকার মিডটার্মে ধরাশায়ী ট্রাম্প, এবার ধনকুবেরের বিরুদ্ধেও তদন্ত?
Iran on India : হরমুজ প্রণালী ব্যবহারে ভারত-সহ ৪ দেশের বাণিজ্যিক জাহাজ নিয়ে বড় সিদ্ধান্ত ইরানের
হরমুজ প্রণালী ব্যবহারে ভারত-সহ ৪ দেশের বাণিজ্যিক জাহাজ নিয়ে বড় সিদ্ধান্ত ইরানের
US Midterm Election Results: প্রথম মুসলিম সেনেটর আমেরিকায়, ইতিহাস গড়লেন আব্দুল আল সায়েদ, ‘জিহাদি’, ‘উগ্রপন্থী’ কটাক্ষ শুনতে হয়েছে লাগাতার
প্রথম মুসলিম সেনেটর আমেরিকায়, ইতিহাস গড়লেন আব্দুল আল সায়েদ, ‘জিহাদি’, ‘উগ্রপন্থী’ কটাক্ষ শুনতে হয়েছে লাগাতার

ভিডিও

Durgapur Arms: দুর্গাপুরে পিস্তল, পাইপগান-সহ এসটিএফের হাতে ৩জন গ্রেফতার
Sukanta Majumdar:
KMC Raid: তপসিয়ায় পানীয় জলের কারখানায় হানা কলকাতার পুরসভা ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান
Kasba News: কসবায় অস্থায়ী গ্যারাজে পরিত্যক্ত গাড়ি, ভিতর থেকে দুর্গন্ধ, তদন্তে পুলিশ | ABP Ananda
TMC News : কার দখলে তৃণমূল? প্রতীক নিয়ে সংঘাতের মধ্যেই ৬ ট্রাক ভর্তি নথি নিয়ে দিল্লিতে ঋতব্রত-শিবির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget