এক্সপ্লোর

পুলওয়ামা সন্ত্রাসে জইশের হাত, পাক মাটিতে জইশের ঘাঁটি? ভারতের কাছে আরও নথি, তথ্যপ্রমাণ চাইল ইসলামাবাদ

ইসলামাবাদ: গত মাসের পুলওয়ামা সন্ত্রাসে জইশ-ই-মহম্মদের জড়িত থাকার ব্যাপারে ভারতের কাছে আরও তথ্যপ্রমাণ চাইল পাকিস্তান। ১৪ ফেব্রুয়ারি সিআরপিএফের কনভয়ে আত্মঘাতী বিস্ফোরণের দায় নেয় পাকিস্তানে আশ্রয় পাওয়া মাসুদ আজহারের সন্ত্রাসবাদী গোষ্ঠী। সেই নাশকতার বলি হন কমপক্ষে ৪০ জন জওয়ান। কিন্তু পাকিস্তান জয়েশের হাত থাকার তত্ত্ব মানতে নারাজ। বুধবার ইসলামাবাদে পাকিস্তানে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার অজয় বিসারিয়াকে পাক বিদেশমন্ত্রকে ডেকে পাঠিয়ে তাদের বিদেশসচিব তেহমিনা জাঞ্জুয়া তাঁর সঙ্গে ‘পুলওয়ামার ঘটনা’র ব্যাপারে ‘প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য’ শেয়ার করেন। পাকিস্তানি বিদেশমন্ত্রক পুলওয়ামার নৃশংস নাশকতাকে নিছকই একটি ‘ঘটনা’ বলে উল্লেখ করেছে। পাকিস্তানের মাটিতে রাষ্ট্রপুঞ্জের নিষিদ্ধ করা জঙ্গি গোষ্ঠী জয়েশের শিবিরের অস্তিত্বের ব্যাপারেও ভারতের কাছে আরও তথ্য দাবি করেছে ইসলামাবাদ। পাক বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ভারত পুলওয়ামা সন্ত্রাসের ব্যাপারে যে ডসিয়ার বা তথ্যপঞ্জি দিয়েছিল, সেসব পরীক্ষা করেই প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য ভারতকে দেওয়া হল। গত ২৭ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অস্থায়ী পাক হাইকমিশনারের হাতে তথ্যপঞ্জি তুলে দেয় ভারত, যাতে পুলওয়ামা হামলায় জইশের যোগসাজশের সুস্পষ্ট নথিপত্র, পাকিস্তানে জইশের ঘাঁটি, তার নেতাদের উপস্থিতির প্রমাণও দেওয়া ছিল। পাক বিদেশমন্ত্রকের আজকের বিবৃতিতে বলা হয়েছে, এই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে আমরা ভারতের কাছে আরও নথি, তথ্যপ্রমাণ চেয়েছি। পাক বিবৃতিতে এও বলা হয়, প্রধানমন্ত্রী ইমরান খানই ভারত ‘বিশ্বাসযোগ্য তথ্যপ্রমাণ’ দিলে তদন্তে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন। এর প্রতিক্রিয়াতেই পাকিস্তানের হাতে একটি কাগজ দেওয়া হয়েছিল। পাকিস্তান চূড়ান্ত দায়িত্বশীলতার সঙ্গেই পদক্ষেপ করেছে, পূর্ণ সহযোগিতা করেছে বলে বিবৃতিতে দাবি করা হয়। বলা হয়, আঞ্চলিক নিরাপত্তা, শান্তির স্বার্থেই আমরা এমনটা করে থাকি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asim Munir: ফের কি সেনা অভ্যুত্থান ঘটতে চলেছে পাকিস্তানে? শেহবাজ শরিফকে সরিয়ে সর্বেসর্বা হয়ে উঠবেন আসিম মুনির?
ফের কি সেনা অভ্যুত্থান ঘটতে চলেছে পাকিস্তানে? শেহবাজ শরিফকে সরিয়ে সর্বেসর্বা হয়ে উঠবেন আসিম মুনির?
US India Relations: ভারতকে শাস্তি দেওয়ার ভাবনা? ১০০ শতাংশ শুল্ক চাপাবেন ট্রাম্প? বিল পাস হল আমেরিকার সেনেটে
ভারতকে শাস্তি দেওয়ার ভাবনা? ১০০ শতাংশ শুল্ক চাপাবেন ট্রাম্প? বিল পাস হল আমেরিকার সেনেটে
Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু

ভিডিও

App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'
Saltlake - D'CosMedics | এবার সল্টলেকেও ডি-কসমেডিক্স। উদ্বোধন করলেন অভিনেতা জিৎ
Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget