এক্সপ্লোর

সুর নরম, ‘উত্তেজনার পারদ কমাতে চায়’, হাইকমিশনার সোহেইল মেহমুদকে নয়াদিল্লিতে ফেরত পাঠাচ্ছে পাকিস্তান

ইসলামাবাদ: সুর নরম পাকিস্তানের। বুধবার পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি জানালেন, তাঁরা ভারতের সঙ্গে সম্পর্কে উত্তেজনার পারদ কমাতে চান, নয়াদিল্লি থেকে দেশে ফিরে আসতে বলা হাইকমিশনার সোহেইল মেহমুদকে আবার ভারতে পাঠানো হচ্ছে। আমাদের যাবতীয় সংঘাতের অবসান ঘটিয়ে শান্তির লক্ষ্যে এগিয়ে যাওয়ার সময় এসেছে বলেও মন্তব্য করেছেন কুরেশি। বলেছেন, পাকিস্তান ভারতের সঙ্গে সব বিরোধ মিটিয়ে ফেলতে চায়, যেগুলি দুদেশের শান্তির পথে অন্তরায়। চিন, আমেরিকা, রাশিয়ার মতো কিছু দেশের কূটনৈতিক দৌত্যের ফলে টেনশন কমছে, যা ইতিবাচক ব্যাপার। সাংবাদিক মুখোমুখি হয়ে কুরেশি আরও বলেন, পাকিস্তান কূটনৈতিক উদ্যোগ আরও জোরদার করেছে। আমরা নয়াদিল্লিতে পাক হাইকমিশনার সোহেইল মেহমুদকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। প্রসঙ্গত, জইশ-ই-মহম্মদের ঘটানো ১৪ ফেব্রুয়ারির পুলওয়ামা সন্ত্রাসে ৪০ জওয়ানের মৃত্যুর পর জরুরি আলোচনার জন্য সোহেইলকে দেশে তলব করে পাকিস্তান। ভারত ইসলামাবাদে নিযুক্ত হাইকমিশনার অজয় বিসারিয়াকে নয়াদিল্লি ফিরে আসতে বলার পরই একই পদক্ষেপ করে তারাও। পুলওয়ামাকাণ্ডের পর ভারতীয় বায়ুসেনা ২৬ ফেব্রুয়ারি গভীর রাতে পাকিস্তানের বালাকোটে জইশের শিবিরে সন্ত্রাস দমন অভিযান চালায়। পরদিন পাল্টা হামলার চেষ্টা করে পাক বিমানবাহিনীও। ভারতের সঙ্গে বর্তমান সম্পর্কের ক্ষেত্রে মার্কিন বিদেশসচিব মাইক পম্পিওকে তাঁর ভূমিকার জন্য ধন্যবাদ দিয়ে পাক বিদেশমন্ত্রী বলেন, কথা বলতে চাইনি, কিন্তু ঘটনা হল, বেসরকারি স্তরে ব্যক্তিগত উদ্যোগেও কাজ হয়েছে। ভারত-পাক টেনশন প্রশমনে ব্যক্তিগত স্তরে কূটনৈতিক চেষ্টার মাধ্যমে আমেরিকাও একটা ভূমিকা পালন করেছে। দুদেশের মধ্যে উত্তেজনা কমাতে চিন, রাশিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহি, জর্ডনের বিদেশমন্ত্রীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে জানান কুরেশি। কর্তারপুর করিডর নিয়ে কথা বলতে একটি পাক প্রতিনিধিদল নয়াদিল্লি যাচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
Earthquake News: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
Bangladesh News: হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…
হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…
Pakistan Team : 'শোয়েব আখতার স্বীকার করেছিলেন, পুরো পাকিস্তান দলটাই এখানে মাদক পাচার করেছে', চাঞ্চল্যকর অভিযোগ
'শোয়েব আখতার স্বীকার করেছিলেন, পুরো পাকিস্তান দলটাই এখানে মাদক পাচার করেছে', চাঞ্চল্যকর অভিযোগ

ভিডিও

Suvendu Adhikari:
Haroa ED Investigation: হাড়োয়ায় ED, উত্তরপ্রদেশ ATS-এর তল্লাশি, প্রচুর টাকা, সোনার হদিশ!
Meera Bhattacharya ।
TMC News:
Diamond Harbour Sebashray: অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর PA সুমিত রায় ছাড়া খোকন বেহরার নামেও FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget