এক্সপ্লোর

অভিনন্দনকে ঘিরে পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি, তাড়া করে পায়ে গুলি, জানালেন প্রত্যক্ষদর্শী

নয়াদিল্লি: ভারতের যুদ্ধবিমান মিগ ২১ ভেঙে পড়ার পর পাক অধিকৃত কাশ্মীরের ভীমবের জেলার হরান গ্রামে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের সঙ্গে ঠিক কেমন আচরণ করা হয়েছিল, তার বিবরণ দিলেন প্রত্যক্ষদর্শী মহম্মদ রাজ্জাক চৌধুরী। তিনি ওই গ্রামের প্রধান। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে চৌধুরী জানিয়েছেন, অভিনন্দনের উপর অত্যাচার চালায় গ্রামবাসীরা। ভারতের এই পাইলটকে ঘিরে ধরে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়া হয়, তাঁকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়, তাঁর পায়ে গুলিও করা হয়। চৌধুরীর বক্তব্য অনুযায়ী, ‘যুদ্ধবিমান ভেঙে পড়ার পরেই আমি গ্রামের অন্যান্য লোকজনের সঙ্গে ঘটনাস্থলে ছুটে যাই। আমি ওই বিমানের পাইলটের প্যারাশুটে ভারতের পতাকা দেখে বুঝতে পারি তিনি ভারতীয়। তাঁকে জীবিত ধরাই আমার উদ্দেশ্য ছিল। ওই পাইলট প্রথমে গ্রামবাসীদের জিজ্ঞাসা করেন, তিনি ভারতে আছেন কি না। সবাই প্রথমে তাঁকে বলে, তিনি ভারতেই আছেন। সেটা শুনে ওই পাইলট দেশাত্মবোধক স্লোগান দিতে থাকেন। এরপরেই তাঁকে ঘিরে থাকা লোকজন ‘পাকিস্তান জিন্দাবাদ’ ধ্বনি দেয়। তাদের থামাতে ওই পাইলট আগ্নেয়াস্ত্র বের করে শূন্যে গুলি চালান। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সবাই ওই পাইলটকে তাড়া করে। তিনি ছুটে পালাতে গিয়ে একটি নালায় পড়ে যান। তখন আমার এক ভাইপো তাঁর পায়ে গুলি করে। অন্যরা তাঁকে ধরে ফেলে অস্ত্র কেড়ে নেয়।’ হরান গ্রামের প্রধান আরও জানিয়েছেন, ‘ধরা পড়ার পর ওই পাইলট তাঁর কাছে থাকা নথি নষ্ট করার জন্য মুখে ঢুকিয়ে দেন। তবে গ্রামবাসীরা কিছু কাগজপত্র কেড়ে নিয়ে সেগুলি পরে সেনাবাহিনীর হাতে তুলে দেয়। আমাদের ছেলেরা রেগে গিয়ে ওই পাইলটকে মারতে থাকে। কয়েকজন অবশ্য ওদের থামানোর চেষ্টা করছিল। আমিও পাইলটের কোনও ক্ষতি না করতে বলি। পরে সেনাবাহিনী এসে ওই পাইলটকে নিয়ে যায়।’

সেরা শিরোনাম

China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Asim Munir: ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র
ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO

ভিডিও

CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget