এক্সপ্লোর

কথা না শুনলে স্ত্রীকে ‘হালকা’ মারধর করতেই পারে স্বামী! পাক ধর্মীয় সংস্থার নয়া বিল

ইসলামাবাদ: কথা না শুনলে স্ত্রীদের ‘একটু আধটু’ মারধর করতেই পারে স্বামীরা! পাকিস্তানের কাউন্সিল অব ইসলামিক ইডিওলজি (সিআইআই)-এর এমনই অভিমত। নারী সুরক্ষা সংক্রান্ত নয়া বিলে এ কথা বলেছে পাকিস্তানে সাংবিধানিক মর্যাদা ভোগ করা সংস্থাটি। তারা ইসলামি রীতি রেওয়াজ মেনে আইন তৈরি করতে পাক পার্লামেন্টকে সুপারিশ পাঠায়। যদিও সুপারিশগুলি মানার বাধ্যবাধকতা নেই পার্লামেন্টের।   সম্প্রতি পঞ্জাব বিধানসভায় পাস হওয়া নারীর ওপর হিংসা দমন আইন, ২০১৫-কে ‘ইসলাম-বিরোধী’ আখ্যা দিয়ে বাতিল করে পাল্টা একটি বিল তৈরি করেছে সিআইআই, যা নিয়ে বিতর্ক মাথাচাড়া দিয়েছে। বিধানসভায় গৃহীত আইনটিতে মেয়েদের পারিবারিক, মানসিক, যৌন অত্যাচার থেকে আইনি সুরক্ষা দেওয়ার ব্যবস্থা ছিল। তাছাড়া মেয়েদের ওপর যৌন নিগ্রহের অভিযোগ জানানোর জন্য একটি টোল ফ্রি হটলাইন চালু করার প্রস্তাব ছিল তাতে। নির্যাতিতাদের জন্য আশ্রয় কেন্দ্র তৈরির কথাও বলা ছিল।   কিন্তু পাক সংবাদপত্র ‘দি এক্সপ্রেস ট্রিবিউন’-এর রিপোর্ট, সিআইআই-এর ১৬৩ পৃষ্ঠার বিলে বলা হয়েছে, স্বামী ‘হালকা’ মারধর করতেই পারে স্ত্রীকে যদি সে তার নির্দেশ না মানে, সে যেমনটি চায়, তেমনটি না সাজে, তার শারীরিক সম্পর্কের চাহিদা না মেটায়। তাছাড়া কোনও মহিলা যদি হিজাব না মানে, স্বামীর মত না নিয়ে পরপুরুষের সঙ্গে মেশে, জোরে কথা বলে, কাউকে আর্থিক সহায়তা করে, তাহলেও তাকে মারধর করা অন্যায় নয়। পাশাপাশি প্রাথমিক শিক্ষার পর ছেলেমেয়েদের একসঙ্গে পড়াশোনা করায় নিষেধাজ্ঞা চায় সিআইআই। তারা এও চায়, সামরিক লড়াইয়ে যেন মেয়েরা সামিল না হয়, বিদেশি প্রতিনিধিদলকে স্বাগত না জানায়, পুরুষের সঙ্গে না মেশে, অপরিচিতদের সঙ্গে দেখা করতে না যায়।   মহিলা নার্সরা পুরুষ রোগীর সেবা করতে পারবে না, বিজ্ঞাপনে কাজ করা চলবে না মেয়েদের, এও বলা হয়েছে সিআইআইয়ের বিলে। সন্তান ধারনের ১২০ দিন বাদে গর্ভপাত করালে তা হবে ‘হত্যা’, এও সুপারিশ বিলের।   বিলে আরও বলা হয়েছে, কেউ কোনও অ-মুসলিম মহিলাকে জোর করে ধর্মান্তর করালে তার তিন বছর কারবাস হোক। তবে সংশ্লিষ্ট মহিলা আগের ধর্মে ফিরে গেলে তাঁকে খুন করা হবে না।          

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Plane Accident News: যাত্রীসমেত জঙ্গলে ভেঙে পড়ল বিমান, স্বাধীনতা দিবসে ভয়ঙ্কর ঘটনা এই দেশে… বিমান সংস্থাকে বসিয়ে দেওয়া হল
যাত্রীসমেত জঙ্গলে ভেঙে পড়ল বিমান, স্বাধীনতা দিবসে ভয়ঙ্কর ঘটনা এই দেশে… বিমান সংস্থাকে বসিয়ে দেওয়া হল
US-Iran War: ‘হিটলিস্টে ১ নম্বরে আমি’, প্রাণনাশের আশঙ্কা করছেন ট্রাম্প, বিশেষ নির্দেশ দিয়ে রাখলেন
‘হিটলিস্টে ১ নম্বরে আমি’, প্রাণনাশের আশঙ্কা করছেন ট্রাম্প, বিশেষ নির্দেশ দিয়ে রাখলেন
Gurugram Encounter : হরিয়ানার গুরুগ্রামে এনকাউন্টার, খতম ৪ দুষ্কৃতী
হরিয়ানার গুরুগ্রামে এনকাউন্টার, খতম ৪ দুষ্কৃতী
US Attacks Iran: আমেরিকার হামলায় নিহত আট সেনা-সহ ১৪ , দাবি ইরানের
আমেরিকার হামলায় নিহত আট সেনা-সহ ১৪ , দাবি ইরানের

ভিডিও

21st July Controversy : ২১ জুলাই নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হল 'কালীঘাট তৃণমূল'
Baruipur Incident | প্রভাসের বিকৃত মানসিকতার শিকার হতে হয় বারুইপুরের নাবালিকাকে
DCP Shantanu Sinha Biswas : ৩ কোটি আত্মসাৎ, জোর করে বদলি! শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে চার্জশিট
Abhishek Banerjee : সেবাতেও দুর্নীতির আশ্রয়? অভিষেকের কর্মসূচি ঘিরে অভিযোগের পাহাড়
Kolkata Metro Purple Line : শুরু হয়েছিল এক বছর আগে, পাতাল খুঁড়ে ভিক্টোরিয়ায় পৌঁছে গেল 'দুর্গা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget