এক্সপ্লোর

আমরা দেশকে বদলাচ্ছি না, নতুন ভারত গড়ে তুলছি: মোদী

ইয়ঙ্গন: দেশে প্রবল সমালোচনার মাঝে ফের একবার নোট বাতিল করার সিদ্ধান্তের জোরাল সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বুধবার, মায়ানমারে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে মোদী জানান, তাঁর সরকার এধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে। কারণ, তাঁরা দেশকে রাজনীতির ঊর্ধ্বে মনে করে।

প্রধানমন্ত্রীর দাবি, নোট বাতিলের পাশাপাশি, জিএসটি চালু করা এবং পাক-অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক করা—এগুলি হল কেন্দ্রের নেওয়া বড় এবং কঠোর সিদ্ধান্তগুলির অন্যতম।

তিনি বলেন, জাতীয় স্বার্থে, আমরা বড় এবং কঠোর সিদ্ধান্ত নিতে পিছপা নই। দেশকে রাজনীতির ঊর্ধ্বে রাখি। তা সে সার্জিক্যাল স্ট্রাইক হোক, বা জিএসটি অথবা নোট বাতিল। সব সিদ্ধান্ত আমরা দ্বিধাহীনভাবে নিয়েছি।

MODI-MYANMAR 2

নোট বাতিল প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এর ফলে কয়েক লক্ষ মানুষকে চিহ্নিত করা হয়েছে যাদের ব্যাঙ্কে কোটি কোটি টাকা রয়েছে অথচ কখনই আয়কর দেন না। তিনি যোগ করেন, গত তিনমাসে ২ লক্ষাধিক সংস্থার রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে।

মোদীর দাবি, এক শ্রেণির দুর্নীতিপরায়ণ মানুষের জন্য সমগ্র দেশবাসীর সমস্যা হচ্ছিল। এটা আমরা মেনে নিতে পারেনি। দুর্নীতির মোকাবিলা করতেই পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করা হয়। তিনি বলেন, কালো টাকা কোথা থেকে আসছে, আর কোথায় যাচ্ছে, কোনও সূত্র ছিল না।

একইভাবে, জিএসটি-র জোরাল সওয়াল করেন মোদী। তাঁর দাবি, এর ফলে দেশে সততার সঙ্গে ব্যবসা করার পরিবেশ তৈরি হয়েছে। তিনি বলেন, এখন মানুষ উপলব্ধি করছে যে ভারত এগিয়ে চলছে। শিকল ভেঙেছে। তিনি আরও বলেন, আমরা স্রেফ দেশের সংস্কার নয়, দেশকে রূপান্তর করছি। আমরা ভারতকে বদলাচ্ছি না, নতুন ভারত গড়ে তুলছি।

সেরা শিরোনাম

Viral Video: পায়ের উপর পা তুলে আয়েশ, সদ্যোজাত শিশুর ভিডিও ভাইরাল, ‘বেবি কিং’ বলছেন নেটিজেনরা
পায়ের উপর পা তুলে আয়েশ, সদ্যোজাত শিশুর ভিডিও ভাইরাল, ‘বেবি কিং’ বলছেন নেটিজেনরা
Kamchatka Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
School Roof Collapse : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget