এক্সপ্লোর

Russia Ukraine War : রাশিয়ার সঙ্গে "পাহাড়ের মতো মজবুত" সম্পর্কের কথা বলেও মধ্যস্থতার বার্তা চিনের

Russia Ukraine War : এদিকে আজ ফের ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়া। ভারতীয় সময় বেলা ১২.৩০টা থেকে জারি হয় যুদ্ধবিরতি

বেজিং : ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশ চাপ বাড়িয়েছে রাশিয়ার (Russia) ওপর। তাতেও অবশ্য নিজেদের অবস্থান থেকে সরে আসেননি পুতিন। পাশে পেয়েছে চিনকে (China)। এমনকী বিশ্বের বিভিন্ন দেশের তরফে রাশিয়াকে ধিক্কারের পরও মস্কো ও বেজিংয়ের বন্ধুত্ব অটুট আছে বলে জানিয়ে দিলেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। শুধু তাই নয়, ইউক্রেন-রাশিয়ার মধ্যে শান্তি আনতে মধ্যস্থতা করতেও প্রস্তুত আছে বলে জানানো হয়েছে বেজিংয়ের তরফে।

ওয়াং এক সাংবাদিক বৈঠকে বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক "পাহাড়ের মতো মজবুত" আছে। ভবিষ্যতেও উভয় দেশের মধ্যে বিশাল পারস্পরিক সমঝোতার সম্ভাবনা রয়েছে। কিন্তু, চিন প্রয়োজনে মধ্যস্থতার জন্য আন্তর্জাতিক গোষ্ঠীর সঙ্গে কাজ করতেও আগ্রহী বলে জানিয়ে দেন তিনি।

এদিকে আজ ফের ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়া। ভারতীয় সময় বেলা ১২.৩০টা থেকে জারি হয় যুদ্ধবিরতি। যুদ্ধে যাঁরা আটকে পড়েছেন, তাঁদের বার করে আনতে তৃতীয় বার যুদ্ধবিরতির কথা জানানো হয়। ফরাসি প্রেসিডেন্ট মাকরঁর অনুরোধে যুদ্ধবিরতি রাশিয়ার। 

এর আগে যুদ্ধবিরতির মধ্যেই ইউক্রেনে হামলার অভিযোগ উঠেছিল রাশিয়ার বিরুদ্ধে। দুই শহরে মানব করিডরের উপর বোমা বর্ষণ করা হয় বলে অভিযোগ। অভিযোগ উড়িয়ে দেয় রাশিয়া। রাষ্ট্রদ্রোহের অভিযোগে ইউক্রেনের বিরুদ্ধেই মধ্যস্থতারীকে খুনের অভিযোগ ওঠে।

সকালে যুদ্ধ বিরতি ঘোষণা। দুপুর গড়াতে না গড়াতেই ফের হামলা। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ তোলে ইউক্রেন। রুশ গোলা বর্ষণের জন্য মারিউপোলে পিছিয়ে যায় উদ্ধারকাজ! গত কয়েকদিন ধরে আজভ সাগর তীরবর্তী বন্দর শহর মারিউপোল অবরুদ্ধ করে রেখেছে রাশিয়া। মারিউপোল থেকে ৬৬ কিলোমিটার দূরের ভলনোভাখাও ভৌগলিক কারণে গুরুত্বপূর্ণ। শনিবার ভারতীয় সময় সকাল সাড়ে ১১টায় ইউক্রেনের এই দুটি শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়া। দুই শহর থেকে সাধারণ নাগরিকদের নিরাপদে বেরোনোর জন্য ৭ ঘণ্টা সময় দেওয়া হয়।

সেরা শিরোনাম

Emmanuel Macron in Syria: হোটেলের কাছে পর পর বিস্ফোরণ, সিরিয়া সফরে গিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ
হোটেলের কাছে পর পর বিস্ফোরণ, সিরিয়া সফরে গিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ
US-Iran Conflict : 'ওরা কারা মনে রাখা উচিত', ইরান-দ্বন্দ্বে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা নিয়ে প্রশ্ন মার্কিন সাংসদের
'ওরা কারা মনে রাখা উচিত', ইরান-দ্বন্দ্বে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা নিয়ে প্রশ্ন মার্কিন সাংসদের
China News : প্রেসিডেন্টের দুর্নীতিবিরোধী অভিযান, দুর্নীতির দায়ে প্রাক্তন সরকারি আধিকারিককে প্রাণদণ্ড আদালতের
প্রেসিডেন্টের দুর্নীতিবিরোধী অভিযান, দুর্নীতির দায়ে প্রাক্তন সরকারি আধিকারিককে প্রাণদণ্ড আদালতের
Strait Of Hormuz : হরমুজ প্রণালী অতিক্রম করার পথে একাধিক বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, কী ক্ষয়ক্ষতি ?
হরমুজ প্রণালী অতিক্রম করার পথে একাধিক বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, কী ক্ষয়ক্ষতি ?

ভিডিও

Baruipur Incident | যাঁরা দোষী তাঁদের শান্তি পেতে দেখতে চাই : Locket Chatterjee
Baruipur Incident :
Minakshi Mukherjee | পরপর পড়ল ডিম! শীতলকুচিতে গিয়ে হামলার মুখে মীনাক্ষী
Baruipur Incident | ২৪ ঘণ্টার মধ্য়ে গ্রেফতারি! আশ্বাস বার্তা দিলেন পুরমন্ত্রী Agnimitra Paul
Abhishek Banerjee | তদন্তে সহযোগিতার স্বার্থে রক্ষাকবচ! অভিষেককে 'নোটিস-স্মরণ' বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Embed widget