এক্সপ্লোর

১০ বছর পরও ‘সাদ্দাম-ভূত’ দেখছে আমেরিকা

ওয়াশিংটন: ইরাকে তখন মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর আক্রমণ চলছে। সেই সময় নিজেকে সরকারের কাজ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন ইরাকের দোর্দন্ডপ্রতাপ শাসক সাদ্দাম হোসেন। তাঁর শাসন কালের শেষ বছরে ইরাকে কী হচ্ছিল, তার কোনও ধারণাই ছিল না তাঁর। ইরাককে রক্ষা করারও কোনও পরিকল্পনা তাঁর ছিল না। ইরাকে যে ঝড় ধেয়ে আসছে তার তীব্রতা সম্পর্কেও আঁচ করতে পারেননি তিনি। ২০০৩-এ নিশ্চিন্তে উপন্যাস লেখায় ব্যস্ত ছিলেন সাদ্দাম। ২০০৩-এ ধরা পড়েন সাদ্দাম। এরপর তাঁকে প্রথম সিআইএ অ্যানালিস্ট হিসেবে জেরা করেছিলেন জন নিক্সন। নিজের লেখা বই প্রকাশের আগে একটি সংবাদপত্রে লেখা নিবন্ধে এ কথা জানিয়েছেন নিক্সন। সাদ্দামের ফাঁসির পর ১০ বছর কেটে গেছে। কিন্তু ইরাকের প্রাক্তন প্রেসিডেন্টের ভূত এখনও তাড়া করে বেড়াচ্ছে আমেরিকাকে। মধ্যপ্রাচ্যে গণতন্ত্র ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আমেরিকার অপূর্ণ লক্ষ্যের প্রতীক যেন ইরাকের প্রাক্তন প্রেসিডেন্ট। ২০০৬-এর ৩০ ডিসেম্বর বাগদাদে ফাঁসিতে ঝোলানো হয়েছিল সাদ্দামকে। সেই সময়ই মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লু বুশ জানতেন যে,ইরাকে আগ্রাসন আদৌ কাঙ্খিত ফল এনে দেয়নি। ততদিনে মার্কিন বাহিনীর ৩০০০ জনের মৃত্যু হয়েছিল। বুশ তখন আরও বেশি আত্মত্যাগের কথা বলেছিলেন। তিনি জানিয়েছিলেন, আমেরিকানদের নিরাপত্তার স্বার্থে ইরাকের নবীন গনতন্ত্রের অগ্রগতির প্রচেষ্টায় বিরতি দেওয়া হবে না। গণতান্ত্রিক ইরাক গঠনের যে লক্ষ্য বুশ নিয়েছিলেন তা অধরা স্বপ্নই রয়ে গিয়েছে। গোষ্ঠী সংঘর্ষে এখন দীর্ণ ইরাক। সেই সংঘাত থামাতে পারেনি আমেরিকা। সাদ্দামের আমলে ইরাকের শাসক ছিল সংখ্যালঘু সুন্নি সম্প্রদায়। এখন শিয়া সংখ্যাগরিষ্ঠ সরকারের প্রতি তাদের বিদ্বেষ চরমপন্থী জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের বাড়বাড়ন্তে মদত জুগিয়েছে। সাদ্দামের সামরিক বাহিনীর শীর্ষকর্তারা এই জঙ্গি গোষ্ঠীর মাথায় বসেছে। হিংস্র মৌলবাদী যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে সেদেশের বাহিনীকে সাহায্য করতে এখনও ইরাকে রয়েছেন প্রায় ৫০০০ মার্কিন সেনা। ইরাকি বাহিনী এখনও নিজের ক্ষমতায় আইএসের মোকাবিলায় অক্ষম। ২০০৩-এ আগ্রাসনের সময় যে মার্কিন জনতা সোচ্চারে সমর্থন জানিয়েছিল, এখন তারাই সেই যুদ্ধের অভিঘাত কাটিয়ে উঠতে পারেনি। মার্কিন বিদেশনীতিতে চরম প্রভাব ফেলেছে ইরাক-যুদ্ধ। সিরিয়ার গৃহযুদ্ধে সেদেশের প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সেই সিদ্ধান্তের পিছনে প্রভাব রয়েছে আমেরিকার ইরাক-ব্যর্থতা। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও ইস্যু ছিল ইরাক-যুদ্ধ। একটা সময় ইরাকে আগ্রাসনকে সমর্থন করেছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ভোটের প্রচারে ভোলবদলে ট্রাম্প বলতে শুরু করেন, তিনি ইরাক যুদ্ধের বিরোধী ছিলেন। নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প ভবিষ্যতে কোনও দেশে পালাবদল বা দেশ গঠনে অংশ না নেওয়ার অঙ্গীকার করেছেন তাঁর প্রচার অভিযানে।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Chestnut Trees in Blossom: ১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন
১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন
Bangladesh News : সাংসদের বাড়ি-থানায় আগুন, হিংসায় ২ BNP নেতার প্রাণহানির পরও অগ্নিগর্ভ বাংলাদেশ ; প্রচুর নিরাপত্তাকর্মী মোতায়েন
সাংসদের বাড়ি-থানায় আগুন, হিংসায় ২ BNP নেতার প্রাণহানির পরও অগ্নিগর্ভ বাংলাদেশ ; প্রচুর নিরাপত্তাকর্মী মোতায়েন
AI Job Warning: ‘কারও চাকরি থাকবে না, মানুষের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে সরকারকে’, AI-এর বাড়বাড়ন্তে নয়া ভবিষ্যদ্বাণী
‘কারও চাকরি থাকবে না, মানুষের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে সরকারকে’, AI-এর বাড়বাড়ন্তে নয়া ভবিষ্যদ্বাণী

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget