এক্সপ্লোর

বৈঠকের খবর 'ফাঁস': শরিফের উপদেষ্টাকে বরখাস্তের সিদ্ধান্ত 'অসম্পূর্ণ' বলে খারিজ পাক সেনার, আরও ব্যবস্থা নিতে হবে, দাবি

ইসলামাবাদ: নওয়াজ শরিফের সিদ্ধান্ত খারিজ করে দিল সেনাবাহিনী। নিজের আস্থাভাজন বিদেশ বিষয়ক উপদেষ্টা তারিক ফতেমিকে বরখাস্ত করেছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী। উচ্চ পর্যায়ের সরকারি বৈঠকে সন্ত্রাসবাদ মোকাবিলার প্রশ্নে অসামরিক প্রশাসন ও সেনা কর্তৃপক্ষের মধ্যে চরম মতপার্থক্যের জেরে বাকবিতন্ডার খবর মিডিয়ার কাছে ফাঁস করে দেওয়ার অপরাধে দোষী ফতেমিকে সরিয়ে দেওয়ার সুপারিশ করেছিল তদন্ত কমিটি। শরিফ তা কার্যকর করার কয়েক ঘন্টার মধ্যে বিবৃতিতে দিয়ে পাক সেনা তা অসম্পূর্ণ বলে বাতিল করেছে। ফলে শরিফ প্রবল অস্বস্তিতে পড়লেন। ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস জানিয়েছে এ কথা।   পাক সেনার মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর ট্যুইট করেন, ডন-এ খবর ফাঁস হওয়া নিয়ে দেওয়া বিজ্ঞপ্তি অসম্পূর্ণ, তদন্ত কমিটির সুপারিশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই খারিজ করা হল ওই বিজ্ঞপ্তি। তদন্ত কমিটির সুপারিশগুলি অক্ষরে অক্ষরে রূপায়ণের দাবি করেছে সেনাবাহিনী। চাপে পড়ে পাক সরকার তড়িঘড়ি জানিয়েছে, তদন্ত কমিটির সুপারিশ কার্যকর করার ব্যাপারে 'আসল বিজ্ঞপ্তি' জারি হয়নি এখনও। যদিও সেনার পদক্ষেপকে প্রচ্ছন্ন কটাক্ষ করে পাক অভ্যন্তরীণমন্ত্রী নিসার আলি খান মন্তব্য করেন, ট্যুইটারে দেওয়া প্রতিক্রিয়া দেশের পক্ষে অত্যন্ত বিপজ্জনক হতে পারে। সেইসঙ্গে বলেন, বিরাট গুরুত্ব পাওয়ার মতো অনেক ইস্যুই আছে। কিন্তু সেগুলির মীমাংসা হচ্ছে ট্যুইটে, এটাই দুর্ভাগ্যজনক। সরকারি সংস্থাগুলি কিন্তু ট্যুইটে পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখে না। গত অক্টোবরে ডন পত্রিকার এক সাংবাদিক প্রথম পাতায় ছাপা হওয়া এক প্রতিবেদনে দাবি করেন, পাকিস্তানের মাটিতে সক্রিয়, ভারত ও আফগানিস্তানে ছায়াযুদ্ধে জড়িত সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলিকে নিয়ে অসামরিক সরকার ও সেনার সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে তুমুল মতপার্থক্য রয়েছে। এ নিয়ে তুমুল শোরগোল হয়। সেনাবাহিনী রুষ্ট হয়। বাধ্য হয়ে তথ্যমন্ত্রী পারভেজ রশিদকে সরিয়ে দেয় সরকার। তবে সেনার চাপে তদন্তও শুরু হয়। চলতি সপ্তাহেই শরিফের কাছে তদন্ত রিপোর্ট পেশ হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026 : ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
BRICS Summit 2026 : বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget