এক্সপ্লোর

পাকিস্তানে তীর্থ করতে গিয়ে ধর্ম পরিবর্তন করে বিয়েই করে ফেললেন ৩ সন্তানের এই মা

অমৃতসর: তীর্থ করার নামে পাকিস্তানে গিয়ে বিয়ে করে সে দেশেই থাকতে শুরু করেছেন এক শিখ বিধবা। মহিলার নাম কিরণ বালা, বয়স বছর একত্রিশ। পঞ্জাবের হোশিয়ারপুরের গড়শঙ্কর শহরের বাসিন্দা কিরণ বিয়ে করে ফেলেছেন লাহোরের এক বাসিন্দাকে। নিজের ৩ টে ছোট্ট ছেলেমেয়েকে রেখে গিয়েছেন বৃদ্ধ শ্বশুরের কাছে। কিরণের আচমকা এমন সিদ্ধান্তের কোনও কূলকিনারা পাচ্ছে না ভারতীয় বিদেশ মন্ত্রক। তাঁকে জোর করে ধর্ম পরিবর্তন করিয়ে বিয়ে করতে বাধ্য করা হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। শিরোমণি গুরদোয়ারা প্রবন্ধক কমিটি অভিযোগ করেছে, ভারতীয় গোয়েন্দা আধিকারিকরা পুরোপুরি ব্যর্থ হয়েছেন ঘটনা কোন দিকে যাচ্ছে বুঝতে। ধর্ম পাল্টানোর পর কিরণের নাম হয়েছে আমনা বিবি।  যাঁকে তিনি বিয়ে করেছেন তাঁর নাম মহম্মদ আজম। কিরণের বক্তব্য, বছরদেড়েক ধরে তাঁদের সোশ্যাল মিডিয়ায় আলাপ, নিজের ইচ্ছেয় এই বিয়ে ও ধর্মান্তরণের সিদ্ধান্ত বলে তাঁর দাবি। ৫ বছর আগে দুর্ঘটনায় কিরণের স্বামীর মৃত্যু হয়। তাঁর শ্বশুর তারসেম সিংহ আগে গুরুদ্বারে পুরোহিত ছিলেন, পুত্রবধূকে দেশে ফিরিয়ে আনার জন্য বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে অনুরোধ করেছেন তিনি। একই অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ বাদলকে। তাঁর সন্দেহ, আইএসআইয়ের হাতে পড়েছেন বিধবা পুত্রবধূ। [embed]https://twitter.com/ANI/status/987065685145767936?ref_src=twsrc%5Etfw&ref_url=https%3A%2F%2Ftimesofindia.indiatimes.com%2Findia%2Fwidow-on-pilgrimage-marries-settles-in-pakistan%2Farticleshow%2F63837872.cms&tfw_site=timesofindia[/embed] শিরোমণি গুরদোয়ারা প্রবন্ধক কমিটির নেতৃত্বাধীন জাঠার সঙ্গে বৈশাখী উৎসব পালন করতে ১২ তারিখ পাকিস্তান রওনা দেন কিরণ। আটারি সীমান্ত পার হয়ে প্রতিবেশী দেশে যান তাঁরা। ১৬ তারিখ লাহোরের দারুল উলাউম নইমিয়ায় গিয়ে ইসলাম গ্রহণ করেন তিনি। তারপর বিয়ে করেন আজমকে।

সেরা শিরোনাম

US-India Relations: সরবরাহ আটকে ভারতকে ভাতে মারতে চায় চিন? অপারেশন সিঁদুরে পাকিস্তানকে সাহায্য় সেই কারণেই? বলছে আমেরিকার সরকারি কমিটির রিপোর্ট
সরবরাহ আটকে ভারতকে ভাতে মারতে চায় চিন? অপারেশন সিঁদুরে পাকিস্তানকে সাহায্য় সেই কারণেই? বলছে আমেরিকার সরকারি কমিটির রিপোর্ট
GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Chestnut Trees in Blossom: ১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন
১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget