এক্সপ্লোর

ভারতে অ্যাপেল আইফোন ৭, আইফোন ৭ প্লাস আসছে অক্টোবর ৭-এ, দাম শুরু ৬০ হাজার থেকে

স্যান ফ্রান্সিসকো: বুধবারই প্রকাশিত হয়েছে অ্যাপেল-এর  আইফোন ৭ ও আইফোন ৭ প্লাস। ভারতের বাজারে অ্যাপেল পরিবারের এই নয়া সদস্য পা রাখতে চলেছে আগামী ৭ অক্টোবর, দাম শুরু ৬০, ০০০ টাকা থেকে। রুপোলি, সোনালি, রোজ গোল্ড এবং জেট কালো রঙে পাওয়া যাবে আইফোন ৭ ও আইফোন ৭ প্লাস। ৩২ জিবি, ১২৮ জিবি ও ২৫৬ জিবি, এই তিনটি মডেলে পাওয়া যাবে এই আইফোন। তবে জেট কালো রঙের আইফোনের মডেল  পাওয়া যাবে একমাত্র ১২৮ ও ২৫৬ জিবিতে । অ্যাপেল-এর নয়া এই আইফোনের অর্ডার নেওয়া শুরু হবে সেপ্টেম্বর ৯ থেকে। আগামী ১৬ তারিখ থেকে ২৫টি দেশে পাঠানো হবে এই ফোন। তারপরের সপ্তাহ থেকে অন্য দেশে পাঠানো শুরু হবে। নতুন এই আইফোনের মডেলে ইয়ারপড রয়েছে, সঙ্গে লাইটনিং কানেক্টর। এছাড়াও রয়েছে ৩.৫ এমএম হেডফোন জ্যাক অ্যাডাপ্টর। তবে এই দুটোই আলাদাভাবেও কেনা যাবে, দাম যথাক্রমে ২,৫০০ টাকা, ৯০০ টাকা। এছাড়াও অ্যাপেল-এর পক্ষ থেকে বাজারে আনা হয়েছে চামড়া ও সিলিকনের খাপ বা বাক্স, দাম শুরু ২ হাজার ৯০০ টাকা থেকে। আইফোন ৭-এর স্মার্ট ব্যাটারি রাখার বাক্সর দাম ৮, ৯০০ টাকা, পাওয়া যাবে সাদা ও কালো রঙে। সাড়ে পাঁচ ইঞ্চি স্ক্রিনের আইফোন ৭ এবং আইফোন ৭ প্লাস ধুলো ও জলনিরোধক। লঞ্চ হওয়া আইফোন ৭-এর রঙ কালো। এটির বাইরের অংশ অ্যালুমিনিয়ামের তৈরি। আইওএস ১০-ই সবচেয়ে উন্নত বলে জানিয়েছে অ্যাপল। এতদিনের প্রচলিত ইয়ারফোনকে বিদায় দিয়ে চালু করা হল নতুন প্রযুক্তির তারবিহীন ইয়ারপড। একবার চার্জ দিলে ২৪ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে এই ইয়ারপড। আইফোন ৭-এর প্রসেসর সবচেয়ে উন্নত। আইফোন ৭-এর মতোই আই ওয়াচ ২ নিয়েও আগ্রহ ছিল সবার। এটিতেও একাধিক নতুন সুবিধা পাওয়া যাবে। ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা নাইকির সঙ্গে অ্যাপল-এর চুক্তির ফলে এই ঘড়ি কিনলেই রানিং ক্লাবের সদস্য হওয়া যাবে। এই ঘড়িতে থাকবে ম্যাপ। এর সাহায্যে বর্তমান ও অতীত অবস্থান জানা যাবে। আই ওয়াচ ২-এ ‘পোকেকন গো’ খেলা যাবে।

সেরা শিরোনাম

School Roof Collapse : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget