এক্সপ্লোর

Taliban Issue : মহিলাদের দেখা গেলে অশালীন কাজ হতে পারে ! এবার ঘরের জানলাও বুজিয়ে দেওয়ার ফতোয়া তালিবানদের

তালিবানি ফতোয়ার শেষে স্পষ্ট বার্তা, দরকারে জানলা বুজিয়ে ফেলতে হবে। পাঁচিল তুলে দিতে হবে। আর এই নিয়ম ঠিকমতো পালন হচ্ছে কি না, দেখবেন পুরসভার আধিকারিকরা । 

তালিবান শাসিত আফগানিস্তানে নিয়মের বজ্রআঁটুনিতে মেয়েরা। পর্দাপ্রথা, তাঁদের গতিবিধি নিয়ন্ত্রণ তো ছিলই, নিষেধাজ্ঞা ওরেপ করা হয়েছিল মেয়েদের কথা বলার ওপরও। কিছুদিন আগেই, তালিবানরা ফতোয়া জারি করে দেয়,কোনো মহিলা এমন স্বরে কথাও বলতে পারবেন না, যাতে করে পাশের জনের কানে কথা পৌঁছায়। আবার এবার তাঁদের জানলায় দাঁড়ানোও বন্ধ হয়ে গেল ! ফতোয়া জারি করা হয়েছে, আফগানিস্তানে মেয়েরা ঘর থেকে বাইকে উঁকিও দিতে পারবেন না। তাঁদের ঘরে বাইরের দিকে কোনও জানলা থাকবে না। অর্থাৎ এবার কার্যত মেয়েদের অসূর্যম্পশ্যা করে দেওয়া হল।  

বাড়ির অন্দরমহলেই থাকেন মেয়েরা। সেখানে আর জানলা রাখা যাবে না। বিশেষত যে জানলা দিয়ে বাইরে মুখ দেখানো বা চোখ রাখা যায়, তেমন কোনও জানলা রাখা যাবে না।  সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, আফগানিস্তানে তালিবানরা সরকারি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, মেয়েরা যেখানে থাকে , সেখানে কোনও জানলা থাকবে না। কিন্তু এমন অদ্ভূত নিয়মের কারণটা কী  ? শনিবার তালিবান সরকারের ফতোয়ার ব্যাখ্যা দিতে গিয়ে  সরকারি মুখপাত্র জবিউল্লা মুজাহিদ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ' মেয়েদের রান্নাঘরে কাজ করতে দেখলে অথহা কুয়ো থেকে জল তুলতে দেখলে কেউ অশালীন কাজ করতে পারে।' এখানেই শেষ নয়, তালিবানি ফতোয়ার শেষে স্পষ্ট বার্তা, দরকারে জানলা বুজিয়ে ফেলতে হবে। পাঁচিল তুলে দিতে হবে। আর এই নিয়ম ঠিকমতো পালন হচ্ছে কি না, দেখবেন পুরসভার আধিকারিকরা । 

২০২১ সালের অগাস্টে আফগানিস্তানের দখল নেয় তালিবানরা । তারপরই মেয়েদের ওপর একের পর এক নিয়মের খাঁড়া নেমে আসে।  মহিলাদের প্রাথমিক শিক্ষাও নিষিদ্ধ করে দেওয়া হয়। মহিলাদের বাইরে কাজ করা বন্ধ করে দেওয়া হয়।  পার্ক এবং অন্যান্য জায়গায় যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর একে একে নারীদের সবরকম স্বাধীনতাই কেড়ে নেওয়া হয়। জনসমক্ষে নারীদের গান গাওয়া বা কবিতা আবৃত্তি করা থেকে বিরত রাখার জন্য একটি আইনও চালু করা হয়। আর এবার তাদের বাড়ির বাইরে তাকানোও বন্ধ করে দেওয়া হল।  

আরও পড়ুন : বাংলাদেশ থেকে ভারতে ছুড়ে দেওয়া হত জাল নোট ভর্তি প্লাস্টিকের ক্যারিব্যাগ! বাজারে ছড়িয়ে পড়ছে 'ভুয়ো টাকা'? 

সেরা শিরোনাম

Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget