এক্সপ্লোর

তথ্য প্রযুক্তিতে পারদর্শী ভারতে আইএস-এর প্রধান নিয়োগকারীকে বিশ্ব সন্ত্রাসবাদীর তকমা আমেরিকার

ওয়াশিংটন:  মহম্মদ শাফি আরমার, তথ্য প্রযুক্তিতে পারদর্শী পলাতক এই জঙ্গি নেতার মূল কাজ ভারতীয় উপমহাদেশ থেকে তরুণ-তরুণীদের আইএস-র মন্ত্রে দিক্ষীত  করে নিয়োগ করা। সেই মহম্মদ শাফিকে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত বিশ্ব সন্ত্রাসবাদীর তকমা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রসঙ্গত, আইএস-এর সঙ্গে যুক্ত এই হল প্রথম ভারতীয় জঙ্গি নেতা যাকে প্রকাশ্যে এধরনের তকমা দিল আমেরিকা। বৃহস্পতিবার মার্কিন স্টেট ট্রেজারি দফতর যখন স্পেশালি ডেজিগনেটেড বিশ্ব সন্ত্রাসবাদীদের একটি তালিকা তৈরি করছিল, তখন তাতেই আরমারের নামটি নথিভূক্ত করা হয়। আরমার কর্ণাটকের ভাটকলের বাসিন্দা। ৩০ বছর বয়সি এই জঙ্গি নেতার বিরুদ্ধে ইন্টারপোলের তরফে রেড কর্নার নোটিসও জারি করা হয়েছে। এই তরুণের আরও অনেক নাম আছে যেমন ছোটে মৌলা, অঞ্জন ভাই এবং ইউসুফ-আল-হিন্দি। গোয়েন্দাসূত্রে দাবি করা হয়েছে মহম্মদ শাফি প্রায় ডজনখানেক তরুণ-তরুণীকে আইএস-এর আদর্শে অনুপ্রাণিত করে এই জঙ্গি সংগঠনে নিয়োগ করেছে। জঙ্গি হামলা চালানো, অস্ত্র আমদানি, জঙ্গি প্রশিক্ষণ দেওয়া সহ নানা সন্ত্রাসমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে মহম্মদ শাফির নাম। শোনা যায় নিজের বড় ভাইয়ের সঙ্গে পাকিস্তান চলে গিয়েছিল আরমার। সেখানে গিয়ে তাদের পাকিস্তানের ইন্ডিয়ান মুজাহিদিনের প্রধান ভটকল ভাইদের সঙ্গে কিছু ঝামেলা হয়ে যায়। পরে তারা নতুন একটি সংগঠন তৈরি করে, নাম দেওয়া হয় আনসার-উল-তাহিদ। পরে এই গোষ্ঠীরই আইএস-এর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে। এনআইএ আরমার সহ আরও পাঁচজনের বিরুদ্ধে রাজধানী দিল্লি ও হরিদ্বারের অর্ধ কুম্ভে জঙ্গি হামলা চালানোর চক্রান্ত করার অভিযোগে চার্জশিট দায়ের করে। আপাতত তাকে মধ্যপ্রাচ্য ও ইউরোপের আরও দুই আইএস নেতার সঙ্গে বিশ্ব সন্ত্রাসবাদীর তকমা দিল মার্কিন প্রশাসন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Viral News: বন্ধুকে ২৮ কোটি টাকার সম্পত্তি উইল করে দিলেন ১৯ বছরের তরুণ, ফ্ল্যাট, ফিক্সড ডিপোজিট সব কিছু, মা-বাবার প্রতি বীতশ্রদ্ধ হয়েই কি?
বন্ধুকে ২৮ কোটি টাকার সম্পত্তি উইল করে দিলেন ১৯ বছরের তরুণ, ফ্ল্যাট, ফিক্সড ডিপোজিট সব কিছু, মা-বাবার প্রতি বীতশ্রদ্ধ হয়েই কি?
US-Iran War: হরমুজ প্রণালীতে ফের জাহাজে হামলা, আগুনে ভস্মীভূত সবকিছু, প্রাণে বাঁচতে জলে ঝাঁপ, এখনও নিখোঁজ ১ ভারতীয়
হরমুজ প্রণালীতে ফের জাহাজে হামলা, আগুনে ভস্মীভূত সবকিছু, প্রাণে বাঁচতে জলে ঝাঁপ, এখনও নিখোঁজ ১ ভারতীয়
Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি

ভিডিও

Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও
BJP News: বেহাল রাস্তা, উপপ্রধানকে গোলাপ ফুল BJP-র
Weather News: রথের আগেই তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কোন কোন জেলা ?
Sebaasray Scam: অভিষেকের সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gautam Gambhir: জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
Kolkata Heavy Rain: দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
FIFA World Cup 2026: ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
Argentina Football Team: মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Embed widget