এক্সপ্লোর

Iran-Israel Attack: তেহরানের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দফতর ধ্বংসের দাবি ইজরায়েলের, ট্রাম্পের বক্তব্যের নিন্দায় চিন

Israel-Iran Conflict: ইরানের শীর্ষ ধর্মীয় নেতা খামেনেইকে শেষ করার হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। তাঁর নিঃশর্ত আত্মসমর্পণ চেয়ে ঠাণ্ডা গলায় হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

নয়াদিল্লি: ইজরায়েল-ইরান যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ। লাগাতার হামলা চালাচ্ছে ইজরায়েল। পাল্টা মিসাইল হামলা চালাচ্ছে ইরানও। চলছে হুমকি-পাল্টা হুমকি। এরইমধ্য়ে ইজরায়েল প্রতিরক্ষামন্ত্রকের তরফে দাবি করা হয়েছে যে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তার সদর দফতর ধ্বংস করে দেওযা হয়েছে। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাৎজ বিবৃতিতে জানিয়েছেন, ''ইজরায়েলের যুদ্ধবিমান ইরানের Internal Security Headquarters পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। উল্লেখ্য, ইরানে তৈলখনিতে ইজরায়েলের একের পর এক হামলার পর ইজরায়েলের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল। তেল আবিব মেট্রোপলিটন এলাকার বাত ইয়াম শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয়েছিল। শুধু মিসাইল নয়, ইজরায়েলে ড্রোন হামলাও চালিয়েছিল ইরান। বিরাট বিস্ফোরণে কেঁপে উঠেছিল এলাকা। এরপরই ইজরায়েলের সেনাবাহিনীর তরফে জানানো হয়েছিল যে বুধবার তেহরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে। সেই মতই এবার সে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার সদর দফতরে আঘান হানা হল। 

এদিকে, ইরানের ইসলামিক রিভ্যলিউশনারি গার্ডের তরফে জানানো হয়েছে, তেহরানের উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলীয় শহরতলীতে কিছু ক্ষেপণাস্ত্র হানা হয়েছে। ইরানের শীর্ষ ধর্মীয় নেতা খামেনেইকে শেষ করার হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। তাঁর নিঃশর্ত আত্মসমর্পণ চেয়ে ঠাণ্ডা গলায় হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পাল্টা খামেনেই স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, মাথা নত করার কোনও প্রশ্নই নেই! মঙ্গলবার রাতে একের পর এক সোশাল মিডিয়া পোস্টে ইরানের উদ্দেশে কার্যত ঠাণ্ডা গলায় হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। কার্যত আল্টিমেটামের সুরে তিনি লেখেন, তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন, তা আমি জানি। তিনি খুব সহজ টার্গেট। তবে আপাতত সুরক্ষিত। আমরা তাঁকে মারব না। অন্তত এখনই তো নয়। আমরা সাধারণ মানুষ বা সেনার দিকে মিসাইল ছুড়তে চাই না। তবে আমাদের ধৈর্য কমছে। সেই সঙ্গে সরাসরি ইরানের নিঃশর্ত আত্মসমর্পণও দাবি করেন আমেরিকার প্রেসিডেন্ট। উত্তর তেহরানের পাহাড়ি এলাকায় পরিবার নিয়ে বাঙ্কারে আশ্রয় নিয়েছেন খামেনেই। তিনি বলেন,''জঙ্গি ইহুদি শাসনব্যবস্থাকে আমাদের কড়া জবাব দিতেই হবে। আমরা ইহুদিদের প্রতি কোনও দয়া দেখাব না। সকলের জেনে রাখা উচিত, ইরান আত্মসমর্পণ করবে না। আমেরিকা কোনও রকম হামলা করলে ভয়ঙ্কর পরিণতির জন্য তৈরি থাকতে হবে।''

উল্লেখ্য, ট্রাম্পের হুঁশিয়ারিকে তীব্র নিন্দা জানিয়েছে চিন। ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি দিয়ে যে বার্তা আমেরিকার প্রেসিডেন্ট দিয়েছেন, তা বিশ্বব্যাপী নিয়ম লঙ্ঘনকারী বিপজ্জ্বনক উস্কানিমূলক কর্মকাণ্ড বলে মনে করছে চিন। ইরানের সাম্প্রতিক পরিস্থিতিতে কথা বিবেচনা করে নিজেদের নাগরিক সেখান থেকে সরিয়ে নেওয়া শুরু করেছে চিন।

উল্লেখ্য, ইরানে এই মুহূর্তে প্রায় চার হাজারের বেশি ভারতীয় নাগরিকের বাস। তাঁদের বেশিরভাগই শিক্ষার্থী। এই পরিস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রালয়ের তরফে তেহরানের ভারতীয় দূতাবাসে যোগাযোগ করে উত্তর ইরান থেকে ১২০ জন শিক্ষার্থীকে নিরাপদ আশ্রয় দেওয়া হয়েছে আর্মেনিয়ায়।

সেরা শিরোনাম

Sheikh Hasina: ফের অশান্ত বাংলাদেশ, থানায় হামলা, পর পর বাসে আগুন, বিস্ফোরণ ঢাকাতেও, সামনে আসছে মৃত্যুর খবর
ফের অশান্ত বাংলাদেশ, থানায় হামলা, পর পর বাসে আগুন, বিস্ফোরণ ঢাকাতেও, সামনে আসছে মৃত্যুর খবর
Strait of Hormuz : হরমুজ প্রণালীতে ২৪ জন ভারতীয় থাকা জাহাজে পরপর হামলা, ভয়ঙ্কর ঘটনা ; ভারত বলল...
হরমুজ প্রণালীতে ২৪ জন ভারতীয় থাকা জাহাজে পরপর হামলা, ভয়ঙ্কর ঘটনা ; ভারত বলল...
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Bangladesh News : বাংলাদেশের রাজনৈতিক উত্তাপের আঁচ লন্ডনে, ২ পক্ষের সংঘর্ষ, পুলিশের লাঠি ; হলের পিছন দিয়ে বেরিয়ে গেলেন সাংসদ
বাংলাদেশের রাজনৈতিক উত্তাপের আঁচ লন্ডনে, ২ পক্ষের সংঘর্ষ, পুলিশের লাঠি ; হলের পিছন দিয়ে বেরিয়ে গেলেন সাংসদ

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget