এক্সপ্লোর

যাবতীয় হুঁশিয়ারি উড়িয়ে জেরুজালেমকে ইজরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিল আমেরিকা, রক্তগঙ্গা বইবে, হুমকি, আলকায়দা, আইএসের

ওয়াশিংটন: বিশ্বের বহু দেশের ক্ষোভ, কড়া হুঁশিয়ারি উড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইজরায়েলের রাজধানী বলে স্বীকৃতি দিলেন। বর্তমান রাজধানী তেল আভিভের মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এই ঘোষণার ফলে এতদিন ধরে চলে আসা মার্কিন ও আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করে মধ্য প্রাচ্যের জন্য সম্পূর্ণ আলাদা বিদেশ নীতি গ্রহণ করল আমেরিকা। ট্রাম্পের এই সিদ্ধান্তের কড়া নিন্দা করেছে আরব বিশ্ব। ইউরোপেরও এক মত। ওয়াকিবহাল মহল আশঙ্কাপ্রকাশ করেছে, এর ফলে আমেরিকা বিরোধী আন্দোলন ও হিংসা বাড়ার প্রভূত সম্ভাবনা রয়েছে। কিন্তু ট্রাম্প বলেছেন, এতদিন ধরে যে নীতি মেনে চলে আসা হয়েছে, তা মধ্য প্রাচ্যে শান্তি আনতে সম্পূর্ণ ব্যর্থ। তাই আমেরিকার স্বার্থেই জেরুজালেমকে ইজরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিচ্ছেন তিনি। অর্থাৎ জেরুজালেম নিয়ে প্যালেস্টাইনের যে দাবি রয়েছে তা এবার পুরোপুরি অস্বীকার করল আমেরিকা। তবে এর ফলে জেরুজালেমের রাজনৈতিক ও ভৌগলিক সীমানার কোনও পরিবর্তন হবে না বলে আমেরিকা জানিয়েছে। মার্কিন আইন মেনে ইজরায়েলের মার্কিন দূতাবাস এবার জেরুজালেমে সরিয়ে নিয়ে যাওয়া হবে বলেও ট্রাম্প জানিয়েছেন। যদিও গোটা প্রক্রিয়া কার্যকর হতে কয়েক বছর লেগে যাবে। ভারত অবশ্য বুঝিয়ে দিয়েছে, জেরুজালেম নিয়ে দিল্লি তাদের পুরনো নীতি থেকে সরার কথা এখনই ভাবছে না। দিল্লি বলেছে, এ বিষয়ে তাদের নিজস্ব অবস্থান রয়েছে, তৃতীয় কোনও দেশের সিদ্ধান্ত অনুয়ায়ী তা বদলে যাওয়ার কারণ নেই। ট্রাম্পের ঘোষণার সঙ্গে সঙ্গে আরব ও মুসলিম দুনিয়া বিক্ষোভে ফেটে পড়ে। গাজায় কয়েকশো প্যালেস্তিনীয় বিক্ষোভকারী রাস্তায় নেমে মার্কিন ও ইজরায়েলি পতাকা পোড়ায়। তাদের দাবি, জেরুজালেম ইজরায়েলের নয়, প্যালেস্তাইনের রাজধানী। মার্কিন ঘনিষ্ঠ ইউরোপীয় দেশগুলিও ট্রাম্পের এই সিদ্ধান্তের বিচক্ষণতা নিয়ে প্রশ্ন তোলে। আল কায়দা ও আইএসআইএসের মত জঙ্গিগোষ্ঠী হুমকি দিয়েছে, এর ফলে বিশ্বের সর্বত্র মার্কিনদের রক্তগঙ্গা বওয়াবে তারা। তবে ইজরায়েল এই ঘোষণাকে দুহাত তুলে স্বাগত জানিয়েছে। ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, এই সিদ্ধান্ত ঐতিহাসিক, পুরোপুরি সঠিক ও সাহসী। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ সম্ভবত আগামীকাল আমেরিকার এই সিদ্ধান্ত নিয়ে আলোচনায় বসবে। ১৫ সদস্যের পরিষদের মধ্যে ৮টি দেশ অনুরোধ করেছে এই মর্মে। ইহুদি ধর্মের পবিত্রতম ক্ষেত্র হল এই জেরুজালেম। পাশাপাশি ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাসনালয় আল আকসা মসজিদ রয়েছে এখানে। রয়েছে বেশ কয়েকটি খ্রিষ্টান চার্চও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget