এক্সপ্লোর

‘হাউডি মোদি’ অনুষ্ঠানে বিশেষ কোনও ঘোষণা করতে পারেন, ইঙ্গিত ট্রাম্পের

ভারত-মার্কিন বাণিজ্য লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি মতবিরোধ মাথাচাড়া দিয়েছে। ট্রাম্পের অভিযোগ, মার্কিন পণ্যের ওপর ভারত যে হারে শুল্ক চাপাচ্ছে, তা ‘আর মেনে নেওয়া যাচ্ছে না’। গত জুনে জেনারালাইজড সিস্টেম অব প্রেফারেন্সেস (জিএসপি) বা সাধারণ অগ্রাধিকার ব্যবস্থার আওতায় ভারতের সুবিধাভোগী উন্নয়নশীল দেশের মর্যাদা বাতিল করেছে আমেরিকা। পাল্টা গত ৫ জুন থেকে কাঠবাদাম, আপেল সহ ২৮টি মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক বসিয়েছে ভারত।

ওয়াশিংটন: রবিবার হাউস্টনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্বর্ধনায় প্রস্তাবিত ‘হাউডি মোদি’ অনুষ্ঠানে থাকবেন বলে আগেই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার হোয়াইট হাউস থেকে ঘোষণা করা হয়, ২২ সেপ্টেম্বর ৫০০০০ হাজার মার্কিন নিবাসী ভারতীয়ের সামনে মোদির ভাষণের সময় সেখানে থাকবেন তিনি। ভারত, আমেরিকা-দুটি দেশের গভীর সম্পর্কের গুরুত্ব তুলে ধরতেই এই ‘বিশেষ সৌজন্য’ দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে কিছু ঘোষণা করতে পারেন বলে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন বলে খবর। এই প্রথম দুই রাষ্ট্রনেতা এক মঞ্চে থাকতে চলেছেন। গত তিন মাসে এটা তাঁদের তৃতীয় সাক্ষাত হতে চলেছে। এর আগে গত জুনে জাপানে জি-২০ বৈঠক ও গত মাসে ফ্রান্সে জি-৭ সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন তাঁরা। বুধবার ক্যালিফোর্নিয়া থেকে ওয়াশিংটন ডিসি ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে হাউস্টনে ভারতীয় নেতার সঙ্গে এক মঞ্চে কোনও ঘোষণা হতে পারে কিনা, সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, হতে পারে। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমার খুব ভাল সম্পর্ক। যদিও বিস্তারিত খোলসা করেননি এব্যাপারে। মিডিয়া রিপোর্টে প্রকাশ, হাউস্টনে মোদি-ট্রাম্প সাক্ষাতের আগে কোনও বাণিজ্য সংক্রান্ত ডিল চূড়ান্ত করে ফেলার চেষ্টা করছেন ভারত-মার্কিন শীর্ষ আধিকারিকরা। ভারত-মার্কিন বাণিজ্য লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি মতবিরোধ মাথাচাড়া দিয়েছে। ট্রাম্পের অভিযোগ, মার্কিন পণ্যের ওপর ভারত যে হারে শুল্ক চাপাচ্ছে, তা ‘আর মেনে নেওয়া যাচ্ছে না’। গত জুনে জেনারালাইজড সিস্টেম অব প্রেফারেন্সেস (জিএসপি) বা সাধারণ অগ্রাধিকার ব্যবস্থার আওতায় ভারতের সুবিধাভোগী উন্নয়নশীল দেশের মর্যাদা বাতিল করেছে আমেরিকা। পাল্টা গত ৫ জুন থেকে কাঠবাদাম, আপেল সহ ২৮টি মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক বসিয়েছে ভারত। মোদির হাউস্টনের সম্বর্ধনা সভায় থাকার জন্য রেকর্ডসংখ্যক ৫০ হাজার প্রবাসী মার্কিন ভারতীয়ের নাম নথিভুক্ত করার প্রসঙ্গে ট্রাম্প বলেন, উনি (মোদি) বিরাট জনতাকে পাচ্ছেন আর আমার ধারণা, আমি যাব বলে ওরা ঘোষণা করায় আরও বেশি মানুষ সেখানে আসবেন এবং আমি যাব। হাউস্টনের অনুষ্ঠানের পর ওহাইওতে মার্কিন সফররত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে এক অনুষ্ঠানে যোগ দিতে যাবেন ট্রাম্প। ২১ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন উপলক্ষ্যে আমেরিকা সফর চলবে মোদির। মে মাসে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এটা তাঁর প্রথম মার্কিন সফর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Viral News: বন্ধুকে ২৮ কোটি টাকার সম্পত্তি উইল করে দিলেন ১৯ বছরের তরুণ, ফ্ল্যাট, ফিক্সড ডিপোজিট সব কিছু, মা-বাবার প্রতি বীতশ্রদ্ধ হয়েই কি?
বন্ধুকে ২৮ কোটি টাকার সম্পত্তি উইল করে দিলেন ১৯ বছরের তরুণ, ফ্ল্যাট, ফিক্সড ডিপোজিট সব কিছু, মা-বাবার প্রতি বীতশ্রদ্ধ হয়েই কি?
US-Iran War: হরমুজ প্রণালীতে ফের জাহাজে হামলা, আগুনে ভস্মীভূত সবকিছু, প্রাণে বাঁচতে জলে ঝাঁপ, এখনও নিখোঁজ ১ ভারতীয়
হরমুজ প্রণালীতে ফের জাহাজে হামলা, আগুনে ভস্মীভূত সবকিছু, প্রাণে বাঁচতে জলে ঝাঁপ, এখনও নিখোঁজ ১ ভারতীয়
Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি

ভিডিও

TMC News:
TMC News:
Ratna Debnath on Nirmal Ghosh: অভয়াকাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারির দাবিতে অনড় অভয়ার পরিবার | R G Kar
Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget