এক্সপ্লোর

সন্ত্রাস দমনে ‘নতুন ধারণা’ দেবেন ট্রাম্প, আশা রাম মাধবের

ওয়াশিংটন: ডোনাল্ড ট্রাম্পের ওপর বিপুল ভরসা রয়েছে বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধবের। সদ্য হয়ে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী  ট্রাম্প অনেক দিন আগে থেকেই ভারতের প্রতি  বন্ধুত্ব, সখ্যের মনোভাব দেখাচ্ছেন। আর ভারতের শাসক দলের শীর্ষ নেতা মাধব বলছেন, ভারত-মার্কিন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রেসিডেন্ট বারাক ওবামার নেতৃত্বে। সেই সম্পর্ক, বোঝাপড়া ট্রাম্পের আমলে সামনের রাস্তায় আরও এগিয়ে চলবে। মাধব বলেছেন, ভারত  সম্পর্কে ভোটের আগে ট্রাম্পের নানা কথাবার্তা মাথায় রেখে বলা যায়, নয়া প্রেসিডেন্টের ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাবই রয়েছে। তাঁকে বাস্তবের সঙ্গে সংশ্রবহীন রাজনীতিক বলে মনে হয় না। সুতরাং এমন আশা করা যেতেই পারে যে, তিনি সন্ত্রাসবাদ মোকাবিলা ও আইনের শাসন কায়েমের লক্ষ্যে নতুন ভাবনাচিন্তা, ধারণা দেবেন। প্রসঙ্গত, ট্রাম্প আমেরিকার ৪৫-তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মাধবই প্রথম বিজেপি শীর্ষনেতা হিসাবে ভারত-মার্কিন সম্পর্ক নিয়ে ভাষণ দিলেন এখানে। Trump প্রসঙ্গত, ট্রাম্প তাঁর ভোটপ্রচারে একটি ভিডিও প্রকাশ করেন, যাতে তাঁকে হিন্দিতে বলতে শোনা গিয়েছে। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ভোটারদের মন জয় করাই  সম্ভবত উদ্দেশ্য ছিল এর। ২০০৮-এর মুম্বই হানার ছবি সহ ভিডিওতে তিনি বলেছেন, মৌলবাদী ইসলামি সন্ত্রাসবাদকে পরাস্ত করব আমরা। ভারতীয়রা, হিন্দু সম্প্রদায় হোয়াইট হাউসে একজন আসল বন্ধুকে দেখবেন এবার। ট্রাম্পকে বলতে শোনা যায়, ভারতকে ভালবাসি, হিন্দুদের ভালবাসি। সেই প্রেক্ষাপটেই ট্রাম্পের কাছে নতুন ভাবনার খোরাক পাওয়ার আশা প্রকাশ করলেন ট্রাম্প।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nostradamus Predictions: ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Abhijeet Dipke : 'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget