এক্সপ্লোর

পাকিস্তানের পরমাণু বোমার ‘সমস্যা’ মোকাবিলায় ভারতের সাহায্য, ইঙ্গিত ট্রাম্পের

ওয়াশিংটন: পাকিস্তানের হাতে পরমাণু বোমা ‘অস্থিরতা’ তৈরি করতে পারে। তাই এই সমস্যার সমাধানে ভারতের সহায়তা নেওয়ার ইঙ্গিত দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রেসিডেন্ট পদপ্রার্থীর দাবিদার ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানকে সেমি-আনস্টেবল বা অর্ধ-অস্থিরচিত্ত দেশ বলে উল্লেখ করে ডোনাল্ড জানান, এমন একটা দেশের হাতে পরমাণু বোমা থাকার ‘বিপদ’ তো থেকেই যায়। এদিন ইন্ডিয়ানাপোলিসের টাউন হলে একটি সভায় মার্কিন রিপাবলিকান নেতাকে পাকিস্তান নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প স্বীকার করেন, অতীতে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে বহুবার অর্থ দিয়ে সাহায্য করলেও, পরিবর্তে আমেরিকা তাদের থেকে কোনও কিছুই পায়নি। ট্রাম্প বলেন, পাকিস্তানের সবচেয়ে বড় সমস্যা হল ওদের পরমাণু অস্ত্র। এই মুহূর্তে ওরা অর্ধ-অস্থিরচিত্ত পরিবেশে রয়েছে। সেটা পুরোপুরি অস্থির হওয়ার আগে যথাযথ ‘ব্যবস্থা’ নিতে হবে বলে মনে করেন তিনি। আর এই ইস্যুতে ভারত যে আমেরিকার পাশে থাকবে, সেই বিষয়ে আশা প্রকাশ করেন ট্রাম্প। তিনি ইঙ্গিত দেন, সাহায্য চাইলে ভারত তা মানা করবে না। বিগত কয়েক বছর ধরে সন্ত্রাসদমন অভিযানের কথা মাথায় রেখে পাকিস্তানকে বিপুল আর্থিক ও সামরিক সাহায্য দিয়ে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমনকী, সাম্প্রতিককালেও বারাক ওবামা প্রশাসন পাকিস্তানকে এফ-১৬ যুদ্ধবিমান সহ একাধিক সমরাস্ত্র দেওযার ঘোষণা করে। এই নিয়ে খোদ মার্কিন প্রশাসনের একাংশের মধ্যেই অসন্তোষ দেখা দিয়েছে। তাদের দাবি, এত কিছুর পরও পাকিস্তানের মাটিতে সন্ত্রাসের বীজ রয়েই গিয়েছে। এখনও পাকিস্তানের মাটিতে বিভিন্ন নিষিদ্ধ জঙ্গি সংগঠন নিজেদের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Viral News: বন্ধুকে ২৮ কোটি টাকার সম্পত্তি উইল করে দিলেন ১৯ বছরের তরুণ, ফ্ল্যাট, ফিক্সড ডিপোজিট সব কিছু, মা-বাবার প্রতি বীতশ্রদ্ধ হয়েই কি?
বন্ধুকে ২৮ কোটি টাকার সম্পত্তি উইল করে দিলেন ১৯ বছরের তরুণ, ফ্ল্যাট, ফিক্সড ডিপোজিট সব কিছু, মা-বাবার প্রতি বীতশ্রদ্ধ হয়েই কি?
US-Iran War: হরমুজ প্রণালীতে ফের জাহাজে হামলা, আগুনে ভস্মীভূত সবকিছু, প্রাণে বাঁচতে জলে ঝাঁপ, এখনও নিখোঁজ ১ ভারতীয়
হরমুজ প্রণালীতে ফের জাহাজে হামলা, আগুনে ভস্মীভূত সবকিছু, প্রাণে বাঁচতে জলে ঝাঁপ, এখনও নিখোঁজ ১ ভারতীয়
Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি

ভিডিও

TMC News:
TMC News:
Ratna Debnath on Nirmal Ghosh: অভয়াকাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারির দাবিতে অনড় অভয়ার পরিবার | R G Kar
Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget