এক্সপ্লোর

South Pacific Tsunami: দক্ষিণ প্রশান্ত মহাসাগরে তীব্র ভূমিকম্প, সুনামি সতর্কতা

Tsunami warning: অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে পূর্বদিকে ৩৪০ মাইল দূরে অবস্থিত লর্ড হো দ্বীপে সুনামি আছড়ে পড়তে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ।

সিডনি: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৭। স্থানীয় সময় অনুযায়ী মধ্যরাতে এই ভূমিকম্প হয়। অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে পূর্বদিকে ৩৪০ মাইল দূরে অবস্থিত লর্ড হো দ্বীপে সুনামি আছড়ে পড়তে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। নিউজিল্যান্ড, নিউ ক্যালেডোনিয়া, ভানুয়াতু সহ আশেপাশের আরও কয়েকটি দেশেও সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

নিউ সাউথওয়েলস প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এই ভূমিকম্পের ফলে আগামী তিন ঘণ্টার মধ্যেই সুনামি আসতে পারে। ফিজি, নিউজিল্যান্ড ও ভানুয়াতুতে ০.৩ মিটার থেকে এক মিটার উচ্চতা পর্যন্ত ঢেউ আছড়ে পড়তে পারে।’ 

নিউজিল্যান্ডের জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের পক্ষ থেকে এক বিবৃতিতে উপকূলবর্তী অঞ্চলগুলির বাসিন্দাদের সমুদ্র, নদীর মতো জলাশয়গুলি থেকে দূরে সরে যেতে বলা হয়েছে। নিউজিল্যান্ডের উপকূলবর্তী অঞ্চলগুলিতে তীব্র স্রোত ও অস্বাভাবিক ঢেউ আছড়ে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। নিউজিল্যান্ডের উত্তর দিকের দ্বীপে, অকল্যান্ডের পূর্বদিকে দ্য গ্রেট ব্যারিয়ার আইল্যান্ডে এবং নিউজিল্যান্ডের পূর্বদিকে উপকূলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। তবে সুনামি সতর্কতা জারি করা হয়েছে একমাত্র নিউজিল্যান্ডের উত্তরদিকে। 

অস্ট্রেলিয়া, দ্য কুক আইল্যান্ডস ও আমেরিকান সামোয়াতে কম উচ্চতার ঢেউ দেখা যেতে পারে বলে জানানো হয়েছে। 

তবে এখনও পর্যন্ত ভূমিকম্পের ফলে কোনও জায়গা থেকেই ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রায়ই ভূমিকম্প দেখা যায়। ২০১৮ সালে ইন্দোনেশিয়ায় ৭.৫ মাত্রার ভূমিকম্প হয়। ৪,৩০০-রও বেশি মানুষ মৃত বা নিখোঁজ হন। ২০০৪ সালে ইন্দোনেশিয়ারই সুমাত্রা দ্বীপপুঞ্জে ৯.১ মাত্রার ভূমিকম্প হয়। তার ফলে সৃষ্ট হওয়া সুনামিতে ২,২০,০০০-এরও বেশি মানুষের মৃত্যু হয়। শুধু ইন্দোনেশিয়াতেই মৃত্যু হয় ১,৭০,০০০-এরও বেশি মানুষের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Donald Trump: 'পুরো ইরান উড়িয়ে দেব', ফের হুঁশিয়ারি ট্রাম্পের, 'নেওয়া হবে প্রতিশোধ', পাল্টা হুঙ্কার ইরানের
'পুরো ইরান উড়িয়ে দেব', ফের হুঁশিয়ারি ট্রাম্পের, 'নেওয়া হবে প্রতিশোধ', পাল্টা হুঙ্কার ইরানের
Donald Trump Dead Claims: ‘ডোনাল্ড ট্রাম্প ডেড’! দাবি ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়া, সত্য সামনে আনল হোয়াইট হাউস
‘ডোনাল্ড ট্রাম্প ডেড’! দাবি ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়া, সত্য সামনে আনল হোয়াইট হাউস
US-Iran War: ধৈর্যের বাঁধ ভাঙল, সংযম হারালেন ট্রাম্প, অশ্রাব্য ভাষায় ইরানকে আক্রমণ করে বসলেন এবার
ধৈর্যের বাঁধ ভাঙল, সংযম হারালেন ট্রাম্প, অশ্রাব্য ভাষায় ইরানকে আক্রমণ করে বসলেন এবার
Iran US War: বড় সারপ্রাইজ পাবে আমেরিকা, অসহায়, নার্ভাস হয়ে নির্বোধের মতো হুমকি দিচ্ছেন ট্রাম্প : ইরান
বড় সারপ্রাইজ পাবে আমেরিকা, অসহায়, নার্ভাস হয়ে নির্বোধের মতো হুমকি দিচ্ছেন ট্রাম্প : ইরান

ভিডিও

WB Assembly Election 2026: কী বলছেন ভবানীপুর ও কলকাতা বন্দর বিধানসভার সাধারণ মানুষ? ABP Ananda Live
Mani Kumar Chetri Death: প্রয়াত খ্যাতনামা চিকিৎসক মণি ছেত্রী | ABP Ananda
Narendra Modi: মা-বোনেদের অধিকার ৪০ বছর ধরে আটকে রয়েছে, আর বেশি দেরি করা ঠিক হবে না: মোদি
West Bengal Election 2026 | নির্বাচনের আগে, জনগণের মনের কথাই গানের সুরে শোনালেন লগ্নজিতা চক্রবর্তী | ABP Ananda LIVE
TMC-BJP Clash: ভবানীপুরে অমিত শাহের রোড শো-তে অশান্তি, সাসপেন্ড DC-সহ ৪ পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today : সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
Lab Grown Gold : হিরের মতো সোনা তৈরি হবে ল্যাবে ! গয়নার দাম কম হবে ; না বেশি ?
হিরের মতো সোনা তৈরি হবে ল্যাবে ! গয়নার দাম কম হবে ; না বেশি ?
Humayun Kabir: বাবরি মসজিদ নির্মাণে হাত দিয়েছেন, প্রচার করবেন হেলিকপ্টারেও, হুমায়ুন কবীর কত সম্পত্তির মালিক? মিলল হিসেব
বাবরি মসজিদ নির্মাণে হাত দিয়েছেন, প্রচার করবেন হেলিকপ্টারেও, হুমায়ুন কবীর কত সম্পত্তির মালিক? মিলল হিসেব
Liquor Policy Case: আদালতে নিজে সওয়াল করবেন অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়ই কি পথ দেখালেন?
আদালতে নিজে সওয়াল করবেন অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়ই কি পথ দেখালেন?
Gold Price Prediction : আর কমে পাবেন না সোনা ? আগামী সপ্তাহে বাড়তেই থাকবে দাম ! বিশেষজ্ঞরা কী বলছেন ?
আর কমে পাবেন না সোনা ? আগামী সপ্তাহে বাড়তেই থাকবে দাম ! বিশেষজ্ঞরা কী বলছেন ?
Gold Price : শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
Fact Check: এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
GT vs RR: যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
Embed widget