এক্সপ্লোর

Indian Nationals Ukraine: খেরসনে রাশিয়ার সঙ্গে মুখোমুখি যুদ্ধের প্রস্তুতি! মার্শাল আইন চালুর পর ফুঁসছে ইউক্রেন, ভারতীয়দের দেশ ছাড়ার নির্দেশ

Russia Ukraine War:ইউক্রেনে ভারতীয় দূতাবাসের তরফেস সেখানে বসবাসকারী নাগরিকদের জন্য এই সতর্কবার্তা জারি করা হয়।

নয়াদিল্লি: যুদ্ধ পরিস্থিতি থিতিয়ে আসার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না এখনও পর্যন্ত। বরং রাশিয়া এবং ইউক্রেন (Russia Ukraien War), দুই দেশই আগ্রাসী ভূমিকায়। সেই পরিস্থিতিতে ইউক্রেনে থাকা ভারতীয়দের জন্য় সতর্কতা জারি করল কেন্দ্র। পরিস্থিতি আরও অবনতি হচ্ছে, যত দ্রুত সম্ভব ইউক্রেন ছেড়ে বেরিয়ে যেতে হবে বলে সেখানে থাকা ভারতীয়দের সতর্ক করা হল (Indians in Ukraine)। 

যুদ্ধ পরিস্থিতি ক্রমশ ঘোরাল হচ্ছে !

ইউক্রেনে ভারতীয় দূতাবাসের তরফে (Indian Embassy) সেখানে বসবাসকারী নাগরিকদের জন্য এই সতর্কবার্তা জারি করা হয়। সেখানে বসবাসকারী পড়ুয়া, কর্মী সকলকে যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেন ছাড়তে বলা হয়েছে। শুধু তাই নয়, দেশের যে সমস্ত নাগরিক ইউক্রেন যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের সিদ্ধান্ত বদলের আর্জি জানানো হয়েছে।

ইউক্রেনে ভারতীয় দূতাবাসের ট্যুইটার হ্যান্ডলেও বুধবার ওই বার্তা পোস্ট করা হয়েছে। তাতে লেখা হয়, 'পড়ুয়া-সহ যত ভারতীয় নাগরিক এই মুহূর্তে ইউক্রেনে রয়েছেন, যত শীঘ্র সম্ভব ইউক্রেন ছেড়ে তাঁদের চলে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে'।

উল্লেখ্য, ইউক্রেনের চারটি অঞ্চলকে ইতিমধ্য়েই নিজেদের ভূখণ্ডের অংশ বলে ঘোষণা করেছে রাশিয়া। বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওর অঞ্চলে মার্শাল আইনও চালু করেছেন। তাতেই আরও ঘোরাল হয়ে উঠেছে পরিস্থিতি। খেরসন প্রদেশ থেকে বহু মানুষ নৌকায় চেপে ইতিমধ্যেই নিরাপদে সরে যেতে শুরু করেছেন বলে জানা যাচ্ছে। 

আরও পড়ুন: Rupee vs Dollar: টাকার দামে সর্বকালীন পতন, প্রতি ডলারে ৮৩.০২, আরও নিচে যাওয়ার আশঙ্কা

বিভিন্ন সংবাদমাধ্যমে যে ছবি সামনে এসেছে, তাতে খেরসন থেকে দলে দলে মানুষকে বেরিয়ে যেতে দেখা গিয়েছে। নাইপার নদীর ডান তীর থেকে বাঁয়ে নৌকায় চেপে রওনা দিচ্ছেন তাঁরা। খএরসন পুরোপুরি যুদ্ধক্ষেত্র হওয়ার আগে নিরীহ নাগরিকদের সরিয়ে দিতেই এমন ব্যবস্থা বলে জানা যাচ্ছে। 

নিজেদের চার অঞ্চলের রাশিয়ায় অন্তর্ভুক্তিতে গোড়া থেকেই আপত্তি তুলে আসছে ইউক্রেন। আমেরিকা, রাষ্ট্রপুঞ্জও রাশিয়ার এই পদক্ষেপকে বেআইনি বলে ঘোষণা করেছে। ওই চার অঞ্চলে মার্শাল আইন চালু করা নিয়েও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তারা। দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোদোল্যাক বলেন, "অধিকৃত অঞ্চলে মার্শাল আইন চালু বেআইনি সিদ্ধান্ত। ওই অঞ্চল ইউক্রেনের সম্পত্তি। ইউক্রেন এর তোয়াক্কা করে না। নিজেদের ভূখণ্ড দখলমুক্ত ও স্বাধীন করে তবেই ছাড়ব আমরা।"

ভারতীয়দের ইউক্রেন ছাড়তে আর্জি

গত আট মাস ধরে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। শুরুতে রাশিয়ার তরফে একতরফা আগ্রাসনের খবর মিললেও, ঝাঁঝ বাড়াতে শুরু করেছে ইউক্রেনও। তা সামাল দিতে কার্যত হিমশিম খাচ্ছে রাশিয়া। এখনও পর্যন্ত যুদ্ধে কয়েক হাজার মানুষ মারা গিয়েছেন। বিশ্ব অর্থনীতি এবং আন্তর্জাতিক ভূরাজনীতিতেও এর প্রভাব পড়েছে। 

সেরা শিরোনাম

Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget