এক্সপ্লোর

Rupee vs Dollar: টাকার দামে সর্বকালীন পতন, প্রতি ডলারে ৮৩.০২, আরও নিচে যাওয়ার আশঙ্কা

Indian Rupee Fall: বুধবার বাজার খোলার সময়ই টাকার দাম ৮২.৩০৬২-এ গিয়ে ঠেকে। শেষমেশ ৮৩.০২-তে গিয়ে বাজার বন্ধ হয়।

নয়াদিল্লি: দীপাবলির (Diwali 2022) আগে টাকার দামে ফের রেকর্ড পতন (Indian Rupee Falls)। বুধবার প্রতি ডলারে (US Dollar vs Indian Rupee) টাকার দাম ৮৩.০২-এ গিয়ে ঠেকেছে। তাতে সিঁদুরে মেঘ দেখছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। দীপাবলির আগে মুদ্রাস্ফীতি আরও চরম আকার ধারণ করবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি চড়া হারেই সুদ সংগ্রহ চালিয়ে যাবে বলে আশঙ্কা দেখা দিয়েছে। 

টাকার দামে সর্বকালীন পতনের সাক্ষী থাকল শেয়ার বাজার

বুধবার বাজার খোলার সময়ই টাকার দাম ৮২.৩০৬২-এ গিয়ে ঠেকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও নেমে হয় ৮২.৮৯৩৮। বাজার বন্ধের আগে তারও নেমে ৮২.৯৪৫০-এ এসে ঠেকে। শেষমেশ ৮৩.০২-তে গিয়ে বাজার বন্ধ হয়। মঙ্গলবারের তুলনায় এ দিন আরও ৬৬ পয়সা পতন চোখে পড়ল টাকার দামে। কারণ মঙ্গলবার বাজার বন্ধের সময় টাকার দর ছিল ৮২.৩৬।

আরও পড়ুন: Stock Market Closing: টানা ৪ দিন বুল রান বাজারে, বৃহস্পতিতে কী অঘটন ? কততে যেতে পারে নিফটি ?

টাকার দামে লাগাতার পতন ঘটে চললেও, এতদিন টাকার দর যাতে ৮৩-তে না নামে, তার জন্য চেষ্টা চালাচ্ছিল রিজার্ভ ব্যাঙ্কও। ৮২.৪০ পর্যন্ত টাকার দাম পর্যন্ত নামলেও নামতে পারে ভেবে এগনো হচ্ছিল। তাতে ডলার কেনায় প্রভাব পড়ে। তাতেই টাকার দাম আরও দ্রুত গতিতে পড়তে থাকে। ব্যবসায়ীরা জানিয়েছেন, দুই বেসরকারি সংস্থা অত্যধিক ডলারের দাবি করছিল। তাতেই টাকার দাম আরও পড়ে যায়। 

দুর্দিনেও দুই শিল্প সংস্থা ডলারের জোগান বাড়াতে জোর দেয় বলে অভিযোগ

এর আগে, মঙ্গলবার একবার টাকার দামে সামান্য উন্নতি লক্ষ্য করা যায়। সে দিন প্রথমে ৮২ এবং পরে টাকার দাম পৌঁছয় ৮২.৩৬-এ। কিন্তু ব্যাঙ্ক এবং ব্যবসায়ীদের একাংশের দাবি, মঙ্গলবার সামান্য উন্নতির পরই বেসরকারি তেল আমদানিকারী সংস্থাগুলি ডলারের দাবি বাড়ায়। একই সঙ্গে রিজার্ভ ব্যাঙ্কের তরফেও শুক্রবার মেয়াদ শেষের আগেই এক্সচেঞ্জ কন্ট্র্যাক্ট কেনা হয়। তার জেরেই এমন পরিস্থিতি বলেও মনে করছেন ব্য়বসায়ী মহলের একাংশ। তাই শীঘ্রই টাকার দাম ৮৩.৫০-এও পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।

টাকার দামে লাগাতার এই পতনে সম্প্রতি প্রশ্নের মুখে পড়ে কেন্দ্রীয় সরকার। তবে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, টাকার দামে পতনকে এ ভাবে দেখা উচিত নয়। ডলার শক্তিশালী হচ্ছে বলে যুক্তি দেন তিনি। তা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ে সরকার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dharmendra Pradhan: 'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
Air India Flight Drops 300 Feet: ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান
ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান
RSS News: মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ

ভিডিও

Ratna Debnath:
Bhangar News | তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় বিজেপি, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ
Kunal Ghosh: 'Mamata Banerjee-র উপর আক্রমণের প্রতিবাদে বিধানসভায় প্রতিবাদ কর্মসূচি', পোস্ট কুণালের
Mamata Banerjee: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় | Halisahar | ABP Ananda
Suvendu Adhikari | ''অভয়া ভুলিনি...আমি কমিটেড'', অভয়া স্মরণ কর্মসূচিতে বললেন মুখ্যমন্ত্রী | RG Kar

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget