এক্সপ্লোর

Afghanistan Crisis Update: কাল মার্কিন সেনা প্রত্যাহারের শেষ দিন, আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ

রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে মার্কিন সেনা প্রত্যাহারের পর যাঁরা কাবুল বিমানবন্দর ছাড়তে চাইবেন, তাঁর নিরাপদে ফেরার সুযোগ দানের প্রস্তাব অনুমোদনের জন্য ভোট হতে পারে।  

নিউইয়র্ক: মঙ্গলবার আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের শেষ দিন। এই পরিস্থিতিতে আফগানিস্তানের চলতি পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বৈঠকে বসছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য অবহিত করতে পারেন এক মার্কিন আধিকারিক। 
এর আগে ইংল্যান্ড, ফ্রান্স ও পরিষদের অ-সদস্য দেশ জার্মানি আফগানিস্তান থেকে নিরাপদে প্রত্যাবর্তন সংক্রান্ত প্রস্তাব  রেখেছিল। ওই প্রস্তাবে সন্ত্রাসবাদ মোকাবিলা, মানবাধিকার ও মানবিক দিক সংক্রান্ত বিষয়গুলি অন্তর্ভূক্ত হতে পারে। 

সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে মার্কিন সেনা প্রত্যাহারের পর যাঁরা কাবুল বিমানবন্দর ছাড়তে চাইবেন, তাঁর নিরাপদে ফেরার সুযোগ দানের প্রস্তাব অনুমোদনের জন্য ভোট হতে পারে।  

এর আগে রুশ সংবাদসংস্থা স্পুটনিক জানিয়েছিল যে, আফগানিস্তান তালিবান কব্জায় নেওয়ার পর সে দেশে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষ মিশন প্রেরণের  সম্ভাবনা সংক্রান্ত কোনও আলোচনা নিরাপত্তা হওয়ার সম্ভাবনা নেই। সূত্রের উল্লেখ করে স্পুটনিক জানিয়েছিল যে, আফগানিস্তান, বিশেষ করে, কাবুলে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা মিশন পাঠানো নিয়ে নিরাপত্তা পরিস্থিতি এখন কোনও আলোচনা হচ্ছে না। 

রাষ্ট্রপুঞ্জ সূত্রে খবর, ইংল্যান্ড, মার্কিন ও ফ্রান্সের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। তা সমগ্র নিরাপত্তা পরিষদ যত শীঘ্র সম্ভব তা অনুমোদন করবে বলে আশা করা হচ্ছে। এক্ষেত্রে লক্ষ্য থাকবে, যে আফগানরা দেশ ছাড়তে চাইবেন, তাঁরা যেন নিরাপদে তা করতে পারেন। 

আগামীকালই শেষ হচ্ছে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা।এখনও কাবুলে রয়েছেন তিনশো মার্কিন নাগরিক। প্রায় ৪৫ হাজার মানুষ আফগানিস্তান ছাড়ার অপেক্ষায় রয়েছেন।

এদিকে, সম্প্রতি, এক তালিবান নেতার সাক্ষাত্কার নিচ্ছিলেন আফগানিস্তানের একটি নিউজ চ্যানেলের অ্যাঙ্কর। তখনই, স্টুডিওয় ঢুকে পড়ে ৭ সশস্ত্র তালিবান জঙ্গি! সঞ্চালক কী প্রশ্ন করবেন, তা নির্দিষ্ট করে বলে দেয় তালিবান জঙ্গিরা।

১৫ অগাস্ট কাবুল দখলের পর তালিবান প্রতিশ্রুতি দিয়েছিল, আফগানিস্তানে স্বাধীনভাবে কাজ করতে পারবে সংবাদমাধ্যম। এটা ছিল, আফগানিস্তানে ক্ষমতা দখলের পর তালিবানের প্রথম ইন্টারভিউ।১৭ অগাস্ট, বেহেস্তা আর্ঘান্দ কে দেওয়া এই ইন্টারভিউতে দাবি করা হয়েছিল, এই তালিবান আর আগের তালিবান এক নয়। কিন্তু সময় যত এগিয়েছে, ততই মুখোশ খুলে গিয়েছে তালিবানের।প্রথমে মহিলা সঞ্চালকদের নিষিদ্ধ করা হয়। সরকারি টেলিভিশন চ্যানেল থেকে বরখাস্ত করা হয় খাদিজা আমিন নামে পরিচিত এই মহিলা সাংবাদিককে।

কাবুলের রাস্তায়, সাংবাদমাধ্যমের কর্মী এক যুবককে বন্দুক দিয়ে বেধড়ক মারধরের ছবিও সামনে এসেছে।এক জার্মান সাংবাদিককে না পেয়ে তাঁর পরিবারের সদস্যকে খুন করেছে তালিবান জঙ্গিরা। এসবের পর আর আফগানিস্তানে নিজেকে নিরাপদ মনে করেননি তালিবানের সাক্ষাত্কারর নেওয়া মহিলা সাংবাদিক বেহেস্তা। সম্প্রতি পরিবারকে নিয়ে কাতারে আশ্রয় নিয়েছেন। 
এই পরিস্থিতিতে রাষ্ট্রপুঞ্জ, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন এবং সংবাদমাধ্যম নিয়ে কাজ করা সংস্থাগুলির উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন আফগান সাংবাদিক, চিত্র সাংবাদিক ও সংবাদমাধ্যমের কর্মীরা। 
তাতে বলা হয়েছে, সংবাদমাধ্যমের কর্মী, তাঁদের পরিবার ও সম্পত্তি যেভাবে ক্রমবর্ধমান চ্যালেঞ্জ এবং হুমকির সামনে পড়ছে, তা বিবেচনা করে, রাষ্ট্রপুঞ্জ এবং আশ্রয়দাতা দেশগুলির কাছে আমাদের জীবন এবং পরিবারকে বাঁচানোর জন্য পদক্ষেপ করার আহ্বান জানাচ্ছি।

 

সেরা শিরোনাম

Sheikh Hasina : 'ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করলে...', পাকিস্তানে গিয়ে যে কথা বললেন বাংলাদেশের সংসদের অধ্যক্ষ...
'ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করলে...', পাকিস্তানে গিয়ে যে কথা বললেন বাংলাদেশের সংসদের অধ্যক্ষ...
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Sheikh Hasina : বাংলাদেশে গ্রেফতার এবার শেখ হাসিনার প্রাক্তন ডেপুটি প্রেস সেক্রেটারি-সহ ৩
বাংলাদেশে গ্রেফতার এবার শেখ হাসিনার প্রাক্তন ডেপুটি প্রেস সেক্রেটারি-সহ ৩
Blast At Oil Depot : দাউ দাউ করে জ্বলছে আগুন, মারাত্মক বিস্ফোরণ তেলের ডিপোয়, ধোঁয়ায় ভরে গেল আকাশ
দাউ দাউ করে জ্বলছে আগুন, মারাত্মক বিস্ফোরণ তেলের ডিপোয়, ধোঁয়ায় ভরে গেল আকাশ

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget