এক্সপ্লোর

শিশু রোহিঙ্গা শরণার্থীরা পৃথিবীতেই নরকদর্শন করছে, রিপোর্ট ইউনিসেফের

জেনিভা: যে রোহিঙ্গা শিশুরা মায়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে, তারা পৃথিবীতেই নরকদর্শন করছে বলে মন্তব্য করল রাষ্ট্রপুঞ্জের শিশু বিষয়ক সংগঠন ইউনিসেফ। এক রিপোর্টে বলা হয়েছে, প্রায় ৬ লক্ষ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তাঁদের মধ্যে ৫৮ শতাংশই শিশু। প্রতি পাঁচটি শিশুর একটি অপুষ্টির শিকার। তারা কক্স বাজার সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে আশ্রয় শিবিরগুলিতে আছে, সেখানে অত্যধিক ভীড়, কাদা ও নোংরা। এই অস্বাস্থ্যকর পরিবেশে রোগের আশঙ্কা যথেষ্ট। সোমবার জেনিভায় রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক ত্রাণ সংগ্রহের একটি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। তার আগেই রোহিঙ্গা শিশুদের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের অবস্থার বিষয়ে রিপোর্ট পেশ করা সাইমন ইনগ্রাম বলেছেন, ‘এই শিশুরা নিজেদের সম্পূর্ণ পরিত্যক্ত, বিচ্ছিন্ন মনে করছে। তারা সাহায্য পাওয়ার উপায় খুঁজে পাচ্ছে না। তাই কোনও আশ্চর্যের বিষয় নয় যে তারা পৃথিবীতেই নরকদর্শন করছে।’ ইনগ্রাম আরও বলেছেন, রোহিঙ্গা শরণার্থীদের পরিচ্ছন্ন জল, খাবার, নিকাশী ব্যবস্থা, নিশ্চিত আশ্রয় ও কলেরার টীকা দরকার। তাছাড়া মানব পাচারকারীরাও এই শিশুদের শোষণ করতে পারে। সবরকম আশঙ্কাই আছে। তাই তাদের সাহায্য করতে হবে। ইউনিসেফের এগজিকিউটিভ ডিরেক্টর অ্যান্টনি লেক এক বিবৃতিতে বলেছেন, ‘বাংলাদেশে আশ্রয় নেওয়া বেশিরভাগ রোহিঙ্গা শিশুই মায়ানমারে যে নির্যাতন দেখেছে, কোনও শিশুকেই যেন তার সাক্ষী না থাকতে হয়।’

সেরা শিরোনাম

Pakistan News: হিন্দু সন্ন্যাসিনীর নামে স্মারক কয়েন প্রকাশ করল পাকিস্তান, মাতা হাসি দেবীকে শ্রদ্ধার্ঘ্য় স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের
হিন্দু সন্ন্যাসিনীর নামে স্মারক কয়েন প্রকাশ করল পাকিস্তান, মাতা হাসি দেবীকে শ্রদ্ধার্ঘ্য় স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের
Bangladesh News: ‘মুক্তিযোদ্ধারা না থাকলে পাকিস্তানের বুটের লাথি খেয়ে থাকতে হতো’, বললেন হাসিনা, ফেরা নিয়ে এখনও পরিস্থিতি টালমাটাল
‘মুক্তিযোদ্ধারা না থাকলে পাকিস্তানের বুটের লাথি খেয়ে থাকতে হতো’, বললেন হাসিনা, ফেরা নিয়ে এখনও পরিস্থিতি টালমাটাল
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Uber Driver Killed: নাম অপছন্দ, উবের চালককে শেষ করে দিলেন যাত্রী, অভিযুক্তর কীর্তি শুনে শিউরে উঠছেন সকলে
নাম অপছন্দ, উবের চালককে শেষ করে দিলেন যাত্রী, অভিযুক্তর কীর্তি শুনে শিউরে উঠছেন সকলে

ভিডিও

Delimitation Bill 2026 | NCPI সাংসদদের ভোট দেওয়া রুখতে স্পিকারকে চিঠি Abhishek Banerjee-এর
Rahul Gandhi |
Delimitation Bill 2026 | “২৭ বছর ধরে আটকে, এটা সুবর্ণ সুযোগ”, বললেন Saayoni Ghosh
NCPI News:
Mamata Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget