এক্সপ্লোর

ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর ব্যাপক ধকপাকড়, তুরস্ককে হুঁশিয়ারি আমেরিকা, ইইউয়ের

ব্রাসেলস: তুরস্ককে হুঁশিয়ারি আমেরিকা, ইউরোপীয় ইউনিয়নের। দেশে সামরিক অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ব্যাপক ধরপাকড় চালাচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরডোগানের সরকার। এমনকী অভ্যুত্থানের প্রয়াসে জড়িতদের সাজা দিতে মৃত্যুদণ্ড ফিরিয়ে আনার হুঁশিয়ারিও দিয়েছে সরকার। সাড়ে সাত হাজারের বেশি লোককে জেলে পোরা হয়েছে। ৯ হাজারের বেশি লোককে বরখাস্ত করেছে তুর্কি সরকার। এমন পরিস্থিতিতে আমেরিকা, ই ইউ তো বটেই, জার্মানিও এরডোগানকে কড়া বার্তা দিয়েছে। আইনের শাসনকে মর্যাদা দিতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। বিদ্রোহীদের মৃত্যুদণ্ড দেওয়া হলে আঙ্কারার ই ইউ-র সদস্যপদ পাওয়ার দীর্ঘদিনের চেষ্টাও বানচাল হয়ে যাবে, এও বলে দিয়েছে তারা।   মার্কিন বিদেশ সচিব জন কেরি, ই ইউয়ের বৈদেশিক নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোঘেরিনি ব্রাসেলসে বলেছেন, শুক্রবারের সামরিক অভ্যুত্থানের চেষ্টাকে যুক্তি হিসাবে খাড়া করে বাড়াবাড়ি মেনে নেওয়া যায় না। সাংবাদিক সম্মেলনে কেরি বলেছেন, অভ্যুত্থানের চেষ্টায় জড়িতদের বিচার অবশ্যই সমর্থন করি। কিন্তু তার নামে সীমা ছাড়িয়ে গেলে ভাল হবে না, এও জানিয়ে দিতে চাই। ই ইউ এবং আমেরিকা তুরস্ক সরকারকে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি ও আইনের শাসনের প্রতি সর্বোচ্চ সম্মান দেখাতে পরামর্শ দিচ্ছে। তুরস্কের ই ইউ ব্লকে ঢোকার দীর্ঘদিনের প্রয়াসের বিষয়টি যিনি দেখছেন, সেই ই ইউ কমিশনার জোহানেস হান বলেছেন, দেখেশুনে মনে হচ্ছে, কাদের ধরা হবে, অভ্যুত্থানের আগে থেকেই তার তালিকা তৈরি করে রেখেছিল সরকার। জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেলের মুখপাত্র স্টেফেন সেবার্ট রাস্তায় ধৃত সন্দেহভাজনদের ওপর প্রকাশ্যে বদলা নেওয়ার যে ছবি দেখা গিয়েছে, তার নিন্দা করেছেন। এরডোগানই গতকাল মৃত্যুদণ্ড ফের চালু করার ইঙ্গিত দিতেই সেবার্ট বলেন, তাহলে ইইউতে তুরস্কের ঢোকার ব্যাপারে আলোচনা বন্ধ হয়ে যাবে। মোঘেরিনিও বলেন, স্পষ্ট জানিয়ে দিতে চাই, মৃত্যুদণ্ড চালু করলে কোনও দেশই ই ইউ-র সদস্য হতে পারবে না। এদিকে তুরস্ক এরডোগানের কট্টর বিরোধী মুসলিম ধর্মগুরু ফেতুল্লা গুলেনকে ফেরত পাঠাতে আমেরিকার কাছে দাবি তুললেও কেরি জানিয়ে দিয়েছেন, আগে প্রমাণ দিক আঙ্কারা, শুধু অভিযোগ করলেই হবে না। প্রসঙ্গত, মানবাধিকার ও মিডিয়ার স্বাধীনতার ইস্যুতে এরডোগানের ভূমিকায় উদ্বেগের জেরেই তুরস্ক ই ইউতে ঢুকতে পারছে না। যদিও ই ইউ এ ব্যাপারে একটি ডিলের মাধ্যমে তুরস্কের নাগরিকদের বিনা ভিসায় ভ্রমণের সুযোগ দিয়েছে। ডিল অনুসারে, সাম্প্রতিক উদ্বাস্তু সংকট মোকাবিলায় গ্রিসে চলে যাওয়া লোকজনকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে তুরস্ক।  

সেরা শিরোনাম

Viral News: বাবা-মেয়ে দু’জনই পাইলট, রেডিওয় হঠাৎ সংযোগ, কথা হল রিচার্জ প্ল্যান নিয়ে, অডিও ক্লিপ ভাইরাল
বাবা-মেয়ে দু’জনই পাইলট, রেডিওয় হঠাৎ সংযোগ, কথা হল রিচার্জ প্ল্যান নিয়ে, অডিও ক্লিপ ভাইরাল
Mount Anak Krakatau Erupts: হঠাৎ জেগে উঠল আগ্নেয়গিরি, আকাশ ছুঁল ছাইমেঘ, ৩০০-র বেশি বিমান বাতিল, উদ্বেগ বাড়ছে ইন্দোনেশিয়ায়
হঠাৎ জেগে উঠল আগ্নেয়গিরি, আকাশ ছুঁল ছাইমেঘ, ৩০০-র বেশি বিমান বাতিল, উদ্বেগ বাড়ছে ইন্দোনেশিয়ায়
New Glenn Rocket Blast: আকাশে ওড়ার আগেই চুরমার রকেট, তীব্র বিস্ফোরণ হার মানাল চেরনোবিলকেও, মাটি কাঁপল ১৬০০ কিলোমিটার দূরেও
আকাশে ওড়ার আগেই চুরমার রকেট, তীব্র বিস্ফোরণ হার মানাল চেরনোবিলকেও, মাটি কাঁপল ১৬০০ কিলোমিটার দূরেও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?

ভিডিও

Humayun Kabir | ক্যামাক স্ট্রিটকাণ্ডে এবার প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ, আগামীকালই থানায় হাজিরা
Train News Update | নিউ ফরাক্কার বিপর্যস্ত লাইনে মেরামতির পর ধীরে ধীরে ছন্দে ফিরছে রেল পরিষেবা
Bankura News | বাঁকুড়ার জয়পুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা। মৃত্যু হল ৪ জনের | ABP ANANDA LIVE
BJP vs ISF Clash : জীবনতলায় বিজেপি ও ISF-এর মুখোমুখি সংঘর্ষ, জখম ৯; পরিস্থিতি তপ্ত |ABP Ananda
Dengue News | আরও বাড়ল রাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। সংখ্যা বেড়ে সাড়ে ৪হাজারেরও বেশি মানুষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Weather Update: ১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
3 Cr in EPF: প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
Bengal Cricket: বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Embed widget